এক্সপ্লোর

Ranbir-Alia: রণবীরের নয়া লুকের প্রশংসা পাপারাৎজিদের, 'আর আমি?' হেসে প্রশ্ন আলিয়ার

Alia-Ranbir Airport Look: বৃহস্পতিবার সকালে মুম্বই বিমানবন্দরে দেখা গেল তারকা জুটি রণবীর কপূর ও আলিয়া ভট্টকে। পাপারাৎজিদের জন্য দিলেন পোজ। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ছবি। 

মুম্বই: বৃহস্পতিবার সকালে, মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) ক্যামেরাবন্দি হলেন তারকা দম্পতি রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। স্টাইলিশ দম্পতি (Stylish Couple) পোজ দিলেন পাপারাৎজিদের জন্য। খুনসুটিতে মাতলেন অভিনেত্রী। 

বিমানবন্দরে ক্যামেরাবন্দি রণবীর-আলিয়া

বৃহস্পতিবার সকালে মুম্বই বিমানবন্দরে দেখা গেল এই মুহূর্তে বলিউডের অন্যতম চর্চিত জুটি রণবীর কপূর ও আলিয়া ভট্টকে। পাপারাৎজিদের জন্য দিলেন পোজ। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ছবি। 

কালো শার্ট, প্যান্ট ও চোখে কালো রোদচশমা, মিষ্টি লুকে ধরা দিলেন অভিনেত্রী আলিয়া ভট্ট। সঙ্গে পরেছিলেন সাদা স্নিকার্স। অন্যদিকে, রণবীর কপূরকে দেখা গেল হালকা নীল রঙের শার্ট, প্যান্ট ও সাদা স্নিকার্সে। তাঁরও চোখে কালো সানগ্লাস। তবে সকলের নজর কাড়ে রণবীরের 'ক্লিন শেভেন' লুক। লম্বা দাড়ি গোঁফের চিহ্ন মাত্র নেই মুখে। রণবীরের নতুন এই লুকের প্রশংসা করতে শোনা যায় পাপারাৎজিদের। 

একটি ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে শোনা যায়, ছবি তুলতে তুলতে চিত্রগ্রাহকরা বলছেন, 'সুন্দর লুক'। এর উত্তরে রণবীর কপূর বলেন, 'কার লুক?' পাপারাৎজিরা সঙ্গে সঙ্গে নাম নেন রণবীরের। এরপরেই হাসি মুখে কপূর-পত্নীর প্রশ্ন, 'আর আমার লুক?'

রণবীর ও আলিয়ার এয়ারপোর্ট লুক সোশ্যাল মিডিয়ায় বিপুল লাইক, কমেন্ট ও প্রশংসা পেয়েছে। এক অনুরাগী লেখেন, 'রণবীর যখন আলিয়াকে জড়িয়ে ধরেন তখন রীতিমতো লজ্জা পাচ্ছিলেন নায়িকা'। অপর একজন লেখেন, 'হিট জুটি'। 

সূত্রের খবর, রণবীর ও আলিয়া, অনুরাগীদের প্রিয় রণালিয়া, পাড়ি দিয়েছেন দুবাইয়ের উদ্দেশে, ছুটি কাটাতে। 

আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি

প্রসঙ্গত, রণবীর কপূর ও আলিয়া ভট্ট একে অপরের প্রেমে পড়েন 'ব্রহ্মাস্ত্র' ছবির শ্যুটিংয়ের সময়। প্রায় বছর পাঁচেক সম্পর্কে থাকার পর গত বছর এপ্রিল মাসে গাঁটছড়া বাঁধেন তাঁরা। পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে রণবীরের মুম্বইয়ের বাড়িতে বিয়ে সারেন তাঁরা। ২০২২ সাল এই দম্পতির জন্য আরও বিশেষ হয়ে ওঠে, কারণ ওই বছরই দম্পতির কোল আলো করে আসে তাঁদের প্রথম সন্তান রাহা। কন্যা সন্তানের জন্মের কথা প্রকাশ করে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমাদের জীবনের শ্রেষ্ঠ খবরের মধ্যে - আমাদের সন্তান এসেছে... এবং কী মিষ্টি মেয়ে সে।' এখনও পর্যন্ত শিশুকন্যার মুখ প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি। উল্লেখ্য, ২০২২ সালেরই সেপ্টেম্বর মাসে বহু প্রতীক্ষার পর মুক্তি পায় 'ব্রহ্মাস্ত্র', তারকা দম্পতির প্রথম এবং এখনও পর্যন্ত একসঙ্গে একমাত্র সিনেমা। 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget