এক্সপ্লোর

Jameel Khan on SRK: অষ্টম AD-র পরামর্শে রিটেক কিং খানের, 'চলতে চলতে'র স্মৃতি হাতড়ালেন জামিল খান

Shah Rukh Khan: ২০০৩ সালে মুক্তি পায় শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায় অভিনীত 'চলতে চলতে'। সেখানে ওই ছবিতে অভিনয় করেছিলেন অভিনেতা জামিল খানও। আজিজ মির্জা পরিচালনা করেছিলেন এই ছবির। 

নয়াদিল্লি: এর আগে একাধিক অভিনেতা ও অভিনেত্রী শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে সাক্ষাতের বা কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। সকলেই আপ্লুত কিং খানের স্বভাবে। এবার একই বিষয়ে মুখ খুললেন অভিনেতা জামিল খান (Jameel Khan), যাঁকে শাহরুখের সঙ্গে 'চলতে চলতে' (Chalte Chalte) ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। কেমন ছিল তাঁর অভিজ্ঞতা? কী বললেন জামিল?

শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শোনালেন জামিল খান

২০০৩ সালে মুক্তি পায় শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায় (Rani Mukerji) অভিনীত 'চলতে চলতে'। সেখানে ওই ছবিতে অভিনয় করেছিলেন অভিনেতা জামিল খানও। মধুর স্মৃতি হাতড়ে অভিনেতা জানান কীভাবে বাদশাহ্ তাঁকে শান্ত করেন এবং আশ্বস্ত করেন যে তিনি প্রস্তুত হলেই শ্যুট করা হবে। আজিজ মির্জা পরিচালনা করেছিলেন এই ছবির। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জামিল খান বলেন, 'আমার প্রথম শট ছিল এবং সেটাই ছিল শাহরুখ খানের সঙ্গে। আমি আমার কস্টিউম পরে তৈরি ছিলাম এবং শাহরুখ খান প্রবেশ করেন। মনিটরে আজিজ ভাই বসেছিলেন এবং আমরা ট্রাকের কাছে দাঁড়িয়ে ছিলাম। উনি বলেন, 'শাহরুখ, এই হল জামিল। আমি ওঁকে মঞ্চে দেখেছি। দুর্ধর্ষ অভিনেতা এবং এই দৃশ্যটা খুব মিষ্টি। তোমরা দুজনে মিলে জমিয়ে দাও।''

অভিনেতা বলে চলেন, 'শাহরুখ অত্যন্ত মিষ্টি মানুষ। আমি ওঁকে বলি, 'আমি মঞ্চে অভিনয় করেছি এবং কখনও সিনেমায় কাজ করিনি। যতগুলো রিহার্সাল সম্ভব আমি করতে চাই, যদি আপনি কিছু মনে না করেন'। উনি বলেন, 'আমিও থিয়েটার থেকে এসেছি, রিল্যাক্স। তোমার যতগুলো ইচ্ছা ততগুলোই রিহার্সাল করব এবং যতক্ষণ তুমি প্রস্তুত না হচ্ছ ততক্ষণ শটটা করব না'।' 

আরও পড়ুন: New Serial Update: স্বামীর থেকে কেন দূরত্ব বজায় পেখমের? নেপথ্যে কোন সত্য? 'বঁধুয়া' প্রোমো প্রকাশ্যে আসতেই জুটল 'রিমেক' তকমা!

ওই একই ছবির সময়ের কথা মনে করেন জামিল বলেন পরিচালক আজিজ মির্জাও অত্যন্ত ভদ্র ও সাপোর্টিভ ছিলেন। তিনিই জানান শাহরুখ খান একটি দৃশ্যের শ্যুট করছিলেন এবং টেকটা অ্যাপ্রুভ হওয়ার পরে অষ্টম সহকারী পরিচালক (8th AD) সেই দৃশ্য নিয়ে কিছু পরামর্শ দেন। তাঁর সব কথা শোনেন আজিজ এবং এসআরকে-কে সেই মতো কিছু বদলের কথা বলেন। আজিজ সেই সময়ে কিং খানকে বলেন, 'ও আমার সহকারী। ওর কিছু পরামর্শ আছে। ট্রাই করে দেখা যাক।' জামিলের কথায় এই ধরনের স্বীকৃতি অনেক বড় পাওনা যে কারও ক্ষেত্রে, এবং খুব উৎসাহের সঙ্গে রিটেক দিতে রাজি হয়ে যান শাহরুখও। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণা শিকার
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণা শিকার
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
Actress Fallen ill: দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget