এক্সপ্লোর

Bollywood Update: শাহিদ-কৃতীর আগামী ছবির মুক্তির নতুন তারিখ ঘোষণা

Shahid-Kriti: অমিত যোশী ও আরাধনা শাহ পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৭ ডিসেম্বর ২০২৩। শাহিদ ও কৃতী ছাড়া এই ছবিতে অভিনয় করবেন কিংবদন্তি তারকা ধর্মেন্দ্র ও ডিম্পল কপাডিয়া।

মুম্বই: ছবির ঘোষণা হয়েছিল আগেই। বলিউডে এবার দেখা যাবে নতুন জুটি। শাহিদ কপূরের (Shahid Kapoor) বিপরীতে অভিনয় করবেন কৃতী শ্যানন (Kriti Sanon)। ছবির নাম এখনও নিশ্চিত হয়নি, তবে মুক্তির নতুন তারিখ ঘোষণা (New Release Date) করা হল নির্মাতাদের তরফে।

কবে মুক্তি পাচ্ছে শাহিদ-কৃতীর নতুন ছবি?

সোমবার মুক্তির তারিখ ঘোষণা করা হল শাহিদ কপূর ও কৃতী শ্যানন অভিনীত ছবির। ইনস্টাগ্রামে পোস্ট করা হয় এদিন 'ম্যাডক ফিল্মস'-এর পক্ষ থেকে। ছবির পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, 'ক্যালেন্ডারের তারিখ মার্ক করে রাখুন এই অসম্ভব প্রেম কাহিনি প্রকাশ্যে আসার জন্য, ৭ ডিসেম্বর ২০২৩! জিও স্টুডিওজ ও দীনেশ ভিজন নিবেদিত, প্রথমবার একসঙ্গে শাহিদ কপূর ও কৃতী শ্যানন অভিনীত।' ছবির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন অমিত যোশী এবং আরাধনা শাহ্। প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন দীনেশ ভিজন, জ্যোতি দেশপাণ্ডে ও লক্ষ্মণ উতেকর, ম্যাডক ফিল্মস। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Maddock Films (@maddockfilms)

অর্থাৎ অমিত যোশী ও আরাধনা শাহ পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৭ ডিসেম্বর ২০২৩। শাহিদ ও কৃতী ছাড়া এই ছবিতে অভিনয় করবেন কিংবদন্তি তারকা ধর্মেন্দ্র ও ডিম্পল কপাডিয়া। এর আগে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের অক্টোবর মাসে। 

আরও পড়ুন: Curly Hair: কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?

'ককটেল', 'লাভ আজ কাল', 'লুকাছুপি'-র নির্মাতাদের হাত ধরে নতুন জুটি পাচ্ছে বলিউড। ছবির ঘোষণা পোস্টারে দেখা গিয়েছিল সমুদ্রের ধারে, সূর্যাস্তের আভা মেখে একে অপরে মজেছেন শাহিদ-কৃতি। ছবির নাম নেই, কেবল পোস্টারে লেখা, 'একটা অসম্ভব প্রেমের গল্প', শাহিদ কপূর ও কৃতি শ্যানন। 

এই ছবির হাত ধরে প্রথম একসঙ্গে জুটি বাঁধবেন শাহিদ কপূর ও কৃতী শ্যানন। অন্যদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে শাহিদ কপূরের অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি 'ব্লাডি ড্যাডি'। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। অন্যদিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কৃতী শ্যাননের 'আদিপুরুষ'। প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন তিনি এই ছবিতে। এরপর তাঁকে দেখা যাবে 'গণপথ: পার্ট ১', টাইগার শ্রফের বিপরীতে ও করিনা কপূর, তব্বুর সঙ্গে 'দ্য ক্রু' ছবিতে। 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget