এক্সপ্লোর

'কথা বলতে, হাঁটতে পারবে না', কীভাবে বাঁচবে কোয়েল-পরমব্রতর 'বনি'?

বাঙালি এক দম্পতির সুখী জীবন আর তাঁদের প্রথম সন্তান আসার অপেক্ষা। তারপরে একটা অ্যাক্সিডেন্স বদলে দিল সবটা।

কলকাতা: বিদেশের মাটিতে রোম্যান্সে মজেছেন কোয়েল মল্লিক আর পরমব্রত চট্টোপাধ্যায়। নতুন ছবি 'বনি'-র ট্রেলারের প্রথমটা বেশ মন ভালো করাই। পরমব্রত মুখেও শোনা গেল সেই কথাই, 'আমি ভালো আছি, আমরা ভালো আছি।' বাঙালি এক দম্পতির সুখী জীবন আর তাঁদের প্রথম সন্তান আসার অপেক্ষা। তারপরে একটা অ্যাক্সিডেন্স বদলে দিল সবটা। কী করে মিলে গেল দুনিয়ার ৩ প্রান্তে থাকা ৩টে মানুষের গল্প?

মুক্তি পেল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি নতুন ছবি 'বনি'-র ট্রেলার। পুজোয় মুক্তি পাচ্ছে সুরিন্দর ফিল্মস প্রযোজিত নতুন এই ছবি। মুখ্য ভূমিকা রয়েছেন কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁরা ছাড়াও এই ছবিতে দেখা যাবে কাঞ্চন মল্লিক, জাকারি কফিন ও অন্জন দত্তকে। 'হেমলক সোসাইটি'-র পর ফের রুপোলি পর্দায় ফিরছে পরমব্রত ও কোয়েলের জুটি। ২ মিনিট ২৭ সেকেন্ডের এই ট্রেলার জুড়ে জট পাকানো রহস্য আর অতিপ্রাকৃত কার্যকলাপ। এক বিস্ময় শিশু, এক বিজ্ঞানী ও এক রোবটকে নিয়ে রহস্যের ঠাস বুনোট 'বনি'-তে। 

ছবির অন্যতম আকর্ষণ অবশ্যই কোয়েল পরমব্রত জুটি। তবে ছোট্ট ঝলকে ট্রেলারে দেখা গেল আরেক জুটিকেও। কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ব্যক্তিগত টানাপোড়েনের কারণে চর্চায় উঠে এসেছিল তাঁদের বিবাহিত সম্পর্ক। কিন্তু রুপোলি পর্দায় স্বামী-স্ত্রীর ভূমিকাতেই দেখা গেল রিয়েল লাইফ এই জুটিকে। 

গোটা ট্রেলার জুড়ে অ্যাকশান আর রুদ্ধশ্বাস উত্তেজনা। কোয়েলের 'আমি তো মা, সন্তানকে দানব বানানোর চেষ্টা করলে কেমন লাগে আমি জানি' সংলাপের মধ্যে ফুটে উঠেছে একজন মায়ের যন্ত্রণা।

গল্পের তিনটি অংশ। প্রথম অংশের গল্প মিলানে বসবাসকারী এর বাঙালি দম্পতিকে নিয়ে। তাঁদের সদ্যজাত ছেলের মধ্যে বিশেষ এক শক্তি অনুভব করে তাঁরা। বড় হয়ে এই শিশু বিশেষ ক্ষমতা বহন করবে এই আশঙ্কা হয় দম্পতির। কি করে সদ্যোজাত ছেলেকে রক্ষা করবে তারা? গল্পের মোড়ে রয়েছে উত্তর। 

গল্পের আরও একটি অংশ বলে আমেরিকায় জন্ম নেওয়া এক বাঙালি বিজ্ঞানীর। হঠাৎ করেই সরকারের চোখে জঙ্গি হয়ে ওঠে সে। পালাতে পালাতে ইতালিতে এসে পৌঁছয় ওই বিজ্ঞানী। আর সেখানেই তার দেখা হয় যায় ওই দম্পতির সঙ্গে। তাদের সদ্যোজাতকে দেখে বিজ্ঞানীর মনে হয়, তার কাজ শুরু হল।

সেরা শিরোনাম

Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
Sabyasachi Chowdhury: 'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget