এক্সপ্লোর

Box Office: প্রথমদিন কত টাকার ব্যবসা করল 'হিরোপন্তি ২' এবং 'রানওয়ে ৩৪'?

Box Office: দুটি ছবি মুক্তির আগে থেকেই দর্শকদের উত্তেজনা ছিল চরমে। আর তার প্রভাব পড়ল ছবি মুক্তি পেতেই বক্স অফিসে। প্রথমদিন কত টাকার ব্যবসা করল টাইগার শ্রফের 'হিরোপন্তি ২' এবং অজয় দেবগনের 'রানওয়ে ৩৪'?

মুম্বই: গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'হিরোপন্তি ২' (Heropanti 2) এবং 'রানওয়ে ৩৪' (Runway 34)। একদিকে টাইগার শ্রফ, তারা সুতারিয়া এবং নওয়াজউদ্দিন সিদ্দিকির জমজমাট অ্যাকশন ছবি। অন্যদিকে, অজয় দেবগন, রকুলপ্রীত সিংহ এবং অমিতাভ বচ্চনের মস্তিষ্কের খেলা। বক্স অফিস কাঁপাতে দুই বলিউড ছবি মুক্তি পেয়েছে। দুটি ছবি মুক্তির আগে থেকেই দর্শকদের উত্তেজনা ছিল চরমে। আর তার প্রভাব পড়ল ছবি মুক্তি পেতেই বক্স অফিসে। প্রথমদিন কত টাকার ব্যবসা করল টাইগার শ্রফের 'হিরোপন্তি ২' এবং অজয় দেবগনের 'রানওয়ে ৩৪'?

'হিরোপন্তি ২' এবং 'রানওয়ে ৩৪'-এর বক্স অফিস কালেকশন-

এই বছর প্রথমবার ইদের দিন মুক্তি পেয়েছে টাইগার শ্রফের ছবি। স্বাভাবিকভাবেই ছবি মুক্তির আগে থেকেই উচ্ছ্বসিত ছিলেন অভিনেতা। তবে, প্রত্যাশা অনেক থাকলেও প্রথম দিনের ব্যবসা ততটাই আশানুরূপ হয়নি বলেই জানা গিয়েছে। বিভিন্ন সূত্রে খবর প্রথম দিন টাইগার শ্রফ, তারা সুতারিয়া অভিনীত 'হিরোপন্তি ২' ব্যবসা করেছে ৬.২৫ কোটি টাকার। তবে, সপ্তাহের শেষ দুই দিনের ব্যবসার দিকে তাকিয়ে নির্মাতা থেকে ট্রেড অ্যানালিস্টরা।

আরও পড়ুন - Kishmish: দেব-রুক্মিণীর 'কিশমিশ' দেখতে সিনেমা হলে জনজোয়ার, মুখে-মুখে স্লোগান

অন্যদিকে অমিতাভ বচ্চন এবং রকুলপ্রীত সিংহের সঙ্গে ছবি নিয়ে এসেছিলেন অজয় দেবগন। 'রানওয়ে ৩৪' ছবিটিতে শুধুমাত্র অজয় দেবগন অভিনয়ই করেননি, তার সঙ্গে পরিচালনা এবং প্রযোজনাও করেছেন। কিন্তু বক্স অফিসে প্রথমদিন খুব একটা ভালো প্রভাব ফেলতে পারেনি এই ছবিও। অনেক প্রত্যাশা জাগিয়েও প্রথমদিন মাত্র ৩ কোটি টাকার ব্যবসা করেছে 'রানওয়ে ৩৪'। জানা গিয়েছে এমনটাই। 

বক্স অফিসে রাজত্ব করছে যে ছবিগুলি-

বক্স অফিসে এই মুহূর্তে রাজত্ব করছে 'কেজিএফ চ্যাপ্টার টু', 'আরআরআর'-এর মতো ছবি। দুটি ছবিই ইতিমধ্য়েই ১০০ কোটি টাকার ব্যবসা পেরিয়ে অনেকদূর এগিয়ে গিয়েছে। সেখানে সদ্য মুক্তিপ্রাপ্ত দুটি বলিউড ছবি বক্স অফিসে সেভাবে দাগ কাটতে পারল না। যদিও নির্মাতারা আশা করছেন সপ্তাহান্তে দুটি ছবিরই ব্যবসা ভালো হবে।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget