এক্সপ্লোর

Kishmish: দেব-রুক্মিণীর 'কিশমিশ' দেখতে সিনেমা হলে জনজোয়ার, মুখে-মুখে স্লোগান

audience reaction: শহরের একাধিক প্রেক্ষাগৃহ এদিন ছিল হাউজফুল। দর্শকদের উল্লাস, প্রিয় অভিনেতা দেবের উদ্দেশে স্লোগানে জমজমাট হয়ে 'কিশমিশ'-এর (Kishmish) প্রথম দিনের শো।

কলকাতা: গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি 'কিশমিশ' (Kishmish)। দেব (Dev) এবং রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) এই ছবিকে কেন্দ্র করে উত্তেজনার আবহ আগে থেকেই তৈরি হচ্ছিল। ছবি নির্মাতাদের মতোও প্রত্যাশা ছিল দর্শকদেরও। আর সেই প্রত্যাশার প্রতিফলন ঘটল ছবি মুক্তি পাওয়ার পর। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবি 'কিশমিশ'-এর প্রথমদিনই সিনেমা হলে জনজোয়ার দেখা গেল। যেকোনও বয়সের মানুষেরা ভিড় জমিয়েছিলেন সিনেমা হলে। শহরের একাধিক প্রেক্ষাগৃহ এদিন ছিল হাউজফুল। দর্শকদের উল্লাস, প্রিয় অভিনেতা দেবের উদ্দেশে স্লোগানে জমজমাট হয়ে 'কিশমিশ'-এর প্রথম দিনের শো।

'কিশমিশ' দেখতে সিনেমা হলে জনজোয়ার-

দেব-রুক্মিণী অভিনীত 'কিশমিশ' মুক্তি পাওয়ার প্রথমদিনই আমরা পৌঁছে গিয়েছিলান নবীনা সিনেমা হলে। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য় ততক্ষণে এসে পৌঁছেছেন বহু মানুষ। কেউ সঙ্গীকে নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে আবার কেউ একাই চলে এসেছেন প্রিয় দেব দা-র ছবি দেখতে। অনুরাগীদের মুখে তখন একাধিক স্লোগান। 'শিরায় শিরায় রক্ত। আমরা দেবের ভক্ত'। থেকে 'এক দুই তিন চার। দেব দা সুপারস্টার'। ছবি তখনও শুরু হয়নি। নবীনা সিনেমা হলের বাইরের উন্মাদনা মনে করিয়ে দেয় করোনা পরিস্থিতির আগের দৃশ্যগুলো।

ভালো ব্যবসার আশা হল মালিকদের-

করোনা পরিস্থিতিতে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়েছে সিনেমা হলের ব্যবসায়। দীর্ঘদিন সিনেমা হল হয় সম্পূর্ণ বন্ধ থেকেছে। নাহলে ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা থেকেছে। করোনার সংক্রমণ কিছুটা কমার পর ফের খোলে সিনেমা হল। এমন পরিস্থিতিতে শো হাউজফুল হওয়ায় ফের ভালো ব্যবসার আশায় বুক বাঁধছেন হল মালিক থেকে ম্যানেজাররা। এদিন নবীনা সিনেমা হলের ম্যানেজার গৌতম সাপুই জানালেন যে, প্রথমদিন ব্যবসা ভালোই হয়েছে। শো হাউজফুল ছিল। এরইসঙ্গে তিনি আশা করছেন যে, শনিবার ও রবিবারও এমনই ব্যবসা হবে বলে।

কলেজ স্টুডেন্ট থেকে স্বামী-স্ত্রী, নানা বয়সের মানুষ দেখতে এসেছেন বহু প্রতীক্ষিত বাংলা ছবি 'কিশমিশ'। প্রথম শো শুরু হওয়ার মাঝে ইন্টারভ্যালে আসেন দেব। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে ছবি চলাকালীনই তিনি হলে প্রবেশ করেন। আর প্রিয় তারকাকে সামনে থেকে দেখে উচ্ছ্বাসের বাঁধ ভেঙে পড়ে দর্শকদের। ছবি শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত অনুরাগীদের মুখে তখন একটাই স্লোগান- 'শিরায় শিরায় রক্ত। আমরা দেবের ভক্ত।'

আরও পড়ুন - Irrfan Khan Death Anniversary: বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ পোস্ট ইরফান-পুত্র বাবিলের

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget