এক্সপ্লোর

Brahmastra Box Office Collection: বিশ্বজুড়ে কত টাকার ব্যবসা করল 'ব্রহ্মাস্ত্র'? বক্স অফিস কালেকশনে আপ্লুত পরিচালক

উৎসবের মরসুম ছাড়া মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র'। আর তাতেও বাজিমাত করেছে এই ছবি।

মুম্বই: 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) মুক্তি পাওয়ার আগে থেকেই এর বক্স অফিস কালেকশন কত হতে পারে, তা নিয়ে জানার আগ্রহ তৈরি হয়েছিল নেটিজেনদের মধ্যে। কেউ বলেছিলেন এত প্রচার সব জলে যাবে। বক্স অফিসে ব্যর্থ হবে 'ব্রহ্মাস্ত্র'। আবার ব্লকবাস্টার হিট হওয়ার আভাস পেয়েছিলেন। ইতিমধ্যেই জানা গিয়েছে, প্রথম দিন রণবীর কপূর (Ranbir Kapoor), আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত 'ব্রহ্মাস্ত্র' ব্যবসা করেছে প্রায় ৩৭ কোটি টাকার। কিন্তু এটা তো শুধুমাত্র হিন্দি ভার্সনের বক্স অফিস কালেকশন। এই ছবি তো মুক্তি পেয়েছে আরও নানা ভাষায়। বিশ্ব জুড়ে এই ছবি কত টাকার ব্যবসা করল?

বিশ্বজুড়ে 'ব্রহ্মাস্ত্র'র বক্স অফিস কালেকশন-

উৎসবের মরসুম ছাড়া মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র'। আর তাতেও বাজিমাত করেছে এই ছবি। এদিন ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিশ্বজুড়ে কত টাকার ব্যবসা করেছে 'ব্রহ্মাস্ত্র', সেই সংক্রান্ত একটি পোস্ট করেছেন। সেখানে তিনি নিজের কৃতজ্ঞতাও জানিয়েছেন। অয়ন লিখেছেন, 'ব্রহ্মাস্ত্র প্রথম দিনের বক্স অফিস কালেকশন বিশ্বজুড়ে ৭৫ কোটি টাকা। কৃতজ্ঞতা। উত্তেজনা। আশা। যাঁরা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেছেন, তাঁদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এমনই ছবি দেখতে যাওয়ার সংস্কৃতি ধরে রাখুন। পরবর্তী কয়েক দিনের দিকে তাকিয়ে রয়েছি।'

আরও পড়ুন - Brahmastra: নয়া রেকর্ড! প্রথমদিন বক্স অফিসে কত টাকার ব্যবসা করল 'ব্রহ্মাস্ত্র'?

প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে নিশানা করেছেন ছবির প্রযোজক কর্ণ জোহরকেও (Karan Johar)। অভিনেত্রী লেখেন, 'কর্ণ জোহরের মতো মানুষদের তাঁদের কার্যকলাপের জন্য প্রশ্নের সম্মুখীন হওয়া উচিত। তিনি নিজের ছবির চিত্রনাট্যের থেকে বেশি অন্য লোকের যৌনজীবনে বেশি উৎসাহী। তিনি নিজেই সমস্ত রিভিউ, স্টার, কালেকশন নম্বর, টিকিট নিজেই কিনে নেন। এবার তিনি হিন্দুধর্ম ও দক্ষিণী তরঙ্গে গা ভাসানোর চেষ্টা করলেন।' এরপর তিনি অভিযোগ করেন যে কর্ণ জোহর দক্ষিণের অভিনেতা ও পরিচালকদের কাছে 'ব্রহ্মাস্ত্র' প্রচার করার জন্য কাকুতিমিনতি করেছেন। ' কর্ণ জোহরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েই থামেননি কঙ্গনা। তিনি পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, 'যাঁরা বলেছিলেন যে অয়ন মুখোপাধ্যায় জিনিয়াস, তাঁদের প্রত্যেকের জেল হওয়া উচিত এখনই। ১২ বছর লাগিয়ে দিলেন তিনি এই ছবি তৈরি করতে, ১৪ ডিওপিতে সরিয়ে, ৪০০ দিন ধরে শ্যুট করে, ৮৫ সহ পরিচালক বদলে, ৬০০ কোটি পুড়িয়ে ছাই করেছেন। এছাড়া শেষ মুহূর্তে ছবির নাম জালালউদ্দিন রুমি থেকে বদলে ব্রহ্মাস্ত্র রেখে তিনি ধর্মীয় ভাবাবেগেও আঘাত হেনেছেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হলেন সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হলেন সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget