এক্সপ্লোর

Buddhadeb Dasgupta Death: 'তোমার খ্যাতির জন্য শ্যুটিং করতে সমস্য়া হচ্ছে ঋতুপর্ণা'

'মন্দ মেয়ের উপাখ্যান'-এর শ্যুটিং চলছে পুরুলিয়ায়। জনপ্রিয় নায়িকা শ্যুটিং করতে আসছেন শুনে ভিড় জমেছে উৎসাহী মানুষের। তাতে একটু বিরক্তই হলেন পরিচালক। অভিনেত্রীকে ডেকে বললেন, 'তুমি এত ফেমাস জানতাম না তো! তোমায় দেখতে এত লোকে ভিড় জমাচ্ছে। তোমার খ্যাতির জন্য আমার শ্যুটিং করতেই অসুবিধা হচ্ছে।' সেই পরিচালক ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত, আর নায়িকা ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আজ বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণের খবর পেয়ে মন খারাপ 'মন্দ মেয়ের উপাখ্যান'-এর নায়িকার।

কলকাতা: 'মন্দ মেয়ের উপাখ্যান'-এর শ্যুটিং চলছে পুরুলিয়ায়। জনপ্রিয় নায়িকা শ্যুটিং করতে আসছেন শুনে ভিড় জমেছে উৎসাহী মানুষের। তাতে একটু বিরক্তই হলেন পরিচালক। অভিনেত্রীকে ডেকে বললেন, 'তুমি এত ফেমাস জানতাম না তো! তোমায় দেখতে এত লোকে ভিড় জমাচ্ছে। তোমার খ্যাতির জন্য আমার শ্যুটিং করতেই অসুবিধা হচ্ছে।' সেই পরিচালক ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত, আর নায়িকা ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আজ বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণের খবর পেয়ে মন খারাপ 'মন্দ মেয়ের উপাখ্যান'-এর নায়িকার।

বুদ্ধদেব দাশগুপ্ত চেয়েছিলেন 'উত্তরা' ছবিতে অভিনয় করুক ঋতুপর্ণা। অভিনেত্রী বলছেন, 'উত্তরায় কার না করতে পারা আমার জীবনের একটা অন্যতম বড় আফশোস। বুদ্ধদেব দাশগুপ্ত আমার বাবাকে পর্যন্ত চিঠি লিখে অনুরোধ করেছিলেন। কিন্তু সেইসময় আমি এতগুলো ছবির কাজে ব্যস্ত ছিলাম, সময় করে উঠতে পারিনি। পরবর্তীকালে উনি নিজে ফোন করে আমার সঙ্গে অনেকবার কথা বলছেন। মুক্তধারা আর অলীক সুখ দেখে নিজে আমায় ফোন করেছিলেন। বলেছিলেন, 'তোমার অভিনয় ভালো হয়েছে'। ওনার সঙ্গে আমার কেবল 'মন্দ মেয়ের উপাখ্যান'-ই স্মৃতি হয়ে রয়ে গেল।'

'মন্দ মেয়ের উপাখ্যান'-এ অভিনয় করার সময় নাকি বুদ্ধদেব দাশগুপ্তের প্রচুর বকুনি খেতেন ঋতুপর্ণা। অভিনেত্রী বলছেন, 'ওনার খুব প্রিয় ছিল ভোরের দিকে শ্যুটিং, অথবা বিকেলে। একটু আলোর এদিক ওদিক হলেই সেই দিনের জন্য শ্যুটিং বাতিল করে দিতেন। বুদ্ধদেব দাশগুপ্ত ছিলেন টাফ মাস্টার। সেইসময় 'মন্দ মেয়ের উপাখ্যান'-এ ওইরকম একটা গভীর চরিত্রে অভিনয় করতে হবে জেনে একটু ভয়ই পেয়েছিলাম। বুদ্ধি বা বয়স কোনোটাই ছিল না ওই চরিত্রটাকে তুলে ধরার জন্য। শ্যুটিং সেটে প্রচুর বকুনিও খেয়েছি। মাঝে মাঝে এত খারাপ লাগত, মেন হত কেন আমি এই ছবিটা করতে এলাম। কিন্তু পরে বুঝেছি উনি ওই একটা ছবিতেই আমায় কত কিছু শিখিয়ে দিয়েছেন। তবে শ্যুটিং-এর ফাঁকে অনেক গল্পও করতেন উনি। কিছু প্রশ্ন করলে শিখিয়ে দিতেন। 'মন্দ মেয়ের উপাখ্যান' সেইবছর গোটা ভারতে সেরা ছবির পুরস্কার পায়। আমার কেরিয়ারের অন্যতম শিক্ষণীয় একটা অধ্যায় ছিল 'মন্দ মেয়ের উপাখ্যান।'

'ওনার মেয়ে আর আমি একই স্কুলে পড়তাম। আমায় মেয়ের মতই স্নেহ করতেন উনি। তবে মনে আছে, কখনও ঋতু বলে ডাকেননি। সবসময় ডাকতেন ঋতুপর্ণা...। একটা একটা করে নক্ষত্রপতন হচ্ছে যেন। আলো নিভে যাচ্ছে। এই সময়টা আর ভালো লাগছে না। বুদ্ধদেব দাশগুপ্ত শুধু ছবি বানাতেন না, গৃহযুদ্ধের মত ছবির মধ্যে দিয়ে উনি সমাজের সত্যিটাকে পর্দায় তুলে ধরতেন নির্ভীকভাবে।' মনখারাপ মেশানো গলায় বললেন বুদ্ধদেবের 'রজনী'।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget