এক্সপ্লোর

মাদারির চরিত্রে অভিনয়, পুরুলিয়ার রোদে পাওলিকে গায়ের রঙ পোড়াতে বলেছিলেন বুদ্ধদেব

২০০৮ সালে প্রথম একসঙ্গে কাজ। তারপর আবার দেখা ২০১৪ সালে। অন্য ছবির জন্য। পাওলি দামকে ৬ বছর পর দেখে পরিচালকের প্রথম কথা ছিল, 'পাওলি তুমি এত পরিষ্কার হয়ে গেলে কবে!' মাদারির চরিত্রের সঙ্গে খাপ খাচ্ছিল না গায়ের রঙ। তাই পুরুলিয়ার চড়া রোদে পাওলিকে গায়ের রঙ পোড়াতে বলেছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত।

কলকাতা: ২০০৮ সালে প্রথম একসঙ্গে কাজ। তারপর আবার দেখা ২০১৪ সালে। অন্য ছবির জন্য। পাওলি দামকে ৬ বছর পর দেখে পরিচালকের প্রথম কথা ছিল, 'পাওলি তুমি এত পরিষ্কার হয়ে গেলে কবে!' মাদারির চরিত্রের সঙ্গে খাপ খাচ্ছিল না গায়ের রঙ। তাই পুরুলিয়ার চড়া রোদে পাওলিকে গায়ের রঙ পোড়াতে বলেছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত।

একসঙ্গে একাধিক ছবিতে কাজ, অনেক মুহূর্ত। পরিচালকের প্রয়াণের খবর অনেক কথাই মনে পড়ছে পাওলির। এবিপি লাইভকে অভিনেত্রী বললেন, 'বুদ্ধদেব দাশগুপ্তের মত আন্তর্জাতিক মানের একজন পরিচালকের সঙ্গে কাজ করাটা স্বপ্ন সত্যি হওয়ার মতই। ওনার সম্পর্কে একটাই শব্দ বলা যায়। পারফেকশানিস্ট। চরিত্র, অভিনয়, লুক, সব বিষয়েই বেশ খুঁতখুঁতে ছিলেন। উনি অভিনয় করিয়ে নিতে জানতেন। যাঁরা অভিনেতা নয় তাঁদের দিয়েও কি অদ্ভুতভাবে কাজ করিয়ে নিতে পারতেন।'

'ধৌলি' আর 'চোলি কে পিছে'-র হাত ধরেই পাওলির সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল বুদ্ধদেব দাশগুপ্তের। সেটাই একসঙ্গে প্রথম কাজ। অভিনেত্রী বলছেন, 'প্রথম দুটো কাজ করার পর একটু যোগাযোগ কমে গিয়েছিল। তারপর আবার দেখা হয় টোপ ছবিটার জন্য। সেটে প্রথমেই আমায় দেখে উনি বলেছিলেন, 'পাওলি তুমি এত পরিষ্কার হয়ে গেলে কবে!' প্রথমে কথাটা খুব ভালো লেগেছিল। কিন্তু ছবিতে আমার চরিত্রটা ছিল মাদারির। সে সারাদিন রোদে ঘোরে, রাস্তায় থাকে। মেক-আপ করে ওই গায়ের রঙ তৈরি করা যাবে না। আমার পুরুলিয়ার রোদে ঘুরে বেড়াতে হয়েছিল। তাতে গায়ের রঙ পুড়ল। তারপর শুরু হল অভিনয়। এমনই ছিলেন উনি। সত্যিটাকে ক্যামেরায় তুলে ধরতেন।'
 
শুধু চরিত্র বা গল্প নয়, সেট আলো সব বিষয়েই খুব খুঁতখুতে ছিলেন পরিচালক। পাওলি বলছেন, 'পুরুলিয়া খুব পছন্দের যায়গা ছিল ওঁর। রুক্ষতার মধ্যে অদ্ভূত সৌন্দর্য্য ফুটিয়ে তুলতে পারতেন। একবার একটা তাঁবুর মধ্যে শ্যুটিং ছিল। ক্যামেরা, আলো তৈরি। আমরাও মেক-আপ করে, রিহার্সাল করে বসে আছি। উনি হঠাৎ শ্যুটিং বন্ধ করে দিলেন। বললেন , তাঁবু পছন্দ হয়নি। পরেরদিন তাঁবু বদল করে তবে আবার চালু হল শ্যুটিং। আমার দেখা সমস্ত পরিচালকের মধ্যে বুদ্ধদেব দাশগুপ্ত ছিলেন সবচেয়ে সূক্ষ অনুভূতির মানুষ।'
 
ক্যামেরার পিছনে আবার অন্য মানুষ ছিলেন বুদ্ধদেব। শেখাতে ভালোবাসতেন, শিখতেও। পাওলি বলছেন, 'উনি প্রশ্ন করা খুব পছন্দ করতেন। শ্যুটিং-এ দেখতাম কত অদ্ভুতভাবে ট্রলি সেট করছেন। আমি সেগুলো নিয়ে ওনাকে প্রশ্ন করতাম। জানবার জন্যই। তাতে খুব খুশি হতেন উনি। বুঝিয়ে দিতেম সবটা। আবার গোটা ইউনিটটাকে একটা বাড়ির মত করে নিতে পারতেন। আমি শ্যুটিং-এ হালকা খাবার পছন্দ করি। জানার পরেরদিনই উনি এসে রাঁধুনিকে বলে দিলেন, পাওলি আর আমার জন্য হালকা রান্না করবে একসঙ্গে।'
 
শেষ দেখা দিল্লি চলচ্চিত্র উৎসবে। পাওলি বলছেন, 'করোনা পরিস্থিতির জন্য কতদিন দেখা হয়নি। উনি এভাবে চলে যাবেন ভাবিনি। দিল্লিতেও অনুষ্ঠানের পর কত গল্প করেছিলাম বসে। একটা যুগের শেষ হয়ে যাচ্ছে। সব মানুষগুলো কেমন হারিয়ে যাচ্ছে। কবে যে সব স্বাভাবিক হবে..'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget