এক্সপ্লোর

Akshay Kumar: ২৫ কোটি ক্ষতিপূরণ চেয়ে মামলা! ‘Hera Pheri 3’ নিয়ে টানাপোড়েন, পরেশ রাওয়ালকে কোর্টে নিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার?

Paresh Rawal: একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবর সামনে এসেছে।

মুম্বই: সিনেমার পর্দায় 'বাবুরাও' এবং 'রাজু'র মধ্যে খুনসুঁটি উপভোগ করেছি সকলেই। কিন্তু পর্দার সেই খুনসুঁটি বাস্তবে বড় আকার ধারণ করতে চলেছে। 'Hera Pheri 3' ছবি থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন পরেশ রাওয়াল। আর সেই নিয়ে তাঁর বিরুদ্ধে অক্ষয় কুমার মামলা করতে চলেছেন বলে খবর। শেষ মুহূর্তে পরেশ ছবি থেকে সরে দাঁড়ানোয় যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বাবাদ ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অক্ষয় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়েছে। (Akshay Kumar)

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবর সামনে এসেছে। জানা যাচ্ছে, অক্ষয়ের প্রযোজনা সংস্থা 'Cape of Good Films' পরেশের বিরুদ্ধে মামলা করতে চলেছে। পরেশের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ অক্ষয় এবং তাঁর প্রয়োজনা সংস্থার লোকজন। পরেশকে বাজারের তুলনায় তিন গুণ বেশি পারিশ্রমিক দেওয়া হলেও, যেভাবে শেষ মুহূর্তে ছবি ছেড়ে বেরিয়ে গিয়েছেন তিনি, তাতে তাঁর মধ্যে পেশাদারিত্বের অভাব দেখতে পাচ্ছেন সকলে। (Paresh Rawal)

ওয়াকিবহাল মহলের এক ব্যক্তি সংবাদমাধ্যমে বলেন, "পেশাগত ও ব্যবসায়িক নীতির ধার ধারেননি পরেশ রাওয়াল। ছবি যদি শেষই না করবেন, চুক্তিতে সই করার সময়ই জানানো উচিত ছিল। এত টাকার বিনিয়োগ। প্রযোজকের ক্ষতি করলেন উনি। হলিউডের মতো এবার বলিউডের অভিনেতাদেরও বুঝতে হবে যে, ইচ্ছে মতো চুক্তি ভেঙে যখন তখন বেরিয়ে যাওয়া যায় না।" (Hera Pheri 3)

'Hera Pheri' সিরিজের আগের দু'টি ছবিতে চুটিয়ে অভিনয় করেন অক্ষয়, পরেশ এবং সুনীল শেট্টি। তাই তৃতীয় ছবিটির ঘোষণা হতেই উৎফুল্ল হয়ে ওঠেন অনুরাগীরা। কিন্তু কিছু দিন ধরেই ছবির শ্যুটিং নিয়ে নানা গুঞ্জন সামনে আসছিল। শেষ পর্যন্ত, গত ১৯ মে সোশ্যাল মিডিয়ায় পরেশ নিজেই ছবি ছেড়ে বেরিয়ে আসার ঘোষণা করেন। তাঁর সেই সিদ্ধান্ত নিয়ে কাটাছেঁড়ার মধ্যে পরেশ লেখেন, 'এই সিদ্ধান্তের নেপথ্য়ে সৃজনশীলতা নিয়ে মতপার্থক্য ছিল না। ছবির পরিচালক প্রিয়দর্শনকে অসম্ভব ভালবাসি আমি, শ্রদ্ধা করি, ওঁকে বিশ্বাস করি'।

তাহলে ঠিক কী কারণে ছবি ছাড়লেন পরেশ? এখনও তার সদুত্তর মেলেনি যদিও। তবে এব্যাপারে তত্ত্ব উঠে আসছে। শোনা যাচ্ছে, ছবির জন্য ২৫ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন পরেশ, যা হজম হয়নি অক্ষয়ের। পরেশের মনে হয়েছিল, তাঁর অভিনীত 'বাবুরাও' চরিত্রটি দর্শকদের মনে বিশেষ জায়গা দখল করে রয়েছে। তাই ওই পারিশ্রমিক প্রাপ্য তাঁর। কিন্তু এতে বেজায় চটে যান অক্ষয়। সেই নিয়ে মতপার্থক্যের জেরেই কি তাহলে ছবি থেকে নিজেকে সরিয়ে নেন পরেশ? সেই নিয়ে গুঞ্জনের মধ্যেই দুই অভিনেতার মধ্যে আইনি লড়াই বাঁধতে পারে বলে ইঙ্গিত মিলছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jaan Kumar Sanu: নতুন করে মাথা তুলছে কোভিড? অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের, আক্রান্ত কুমার শানুর ছেলেও
নতুন করে মাথা তুলছে কোভিড? অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের, আক্রান্ত কুমার শানুর ছেলেও
Omi Vaidya on Sonam Wangchuk: ১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
CJI Surya Kant: ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
Supreme Court on Mannat Expansion: ‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..
‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..

ভিডিও

BJP Government in Bengal | আর্থিক অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট তদন্তে রাজ্যে গঠিত হল কমিশন
Congress on Mamata Banerjee :
Saokat Molla : সওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল BJP
Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?
Nirmal Ghosh News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget