এক্সপ্লোর

Byomkesh: ব্যোমকেশের 'শ্যুটিং ডায়েরিজ', কলকাতার বুকেই নকশাল আন্দোলনের প্রেক্ষাপট ফুটিয়ে তুলছেন অরিন্দম

Byomkesh Shooting: অরিন্দম শীল ও পদ্মনাভ দাশগুপ্তের হাত ধরে ফের পর্দায় ফিরছে সত্যান্বেষী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'বিশুপাল বধ' গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ব্যোমকেশ বক্সীর নতুন ছবি।

কলকাতা: এই প্রথম ব্যোমকেশের একটা গোটা ছবির শ্য়ুটিং হচ্ছে কলকাতায়। কেবল এটাই প্রথম নয়, এই প্রথম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা অসমাপ্ত এক গল্প শেষ হবে পর্দায়। 

অরিন্দম শীল ও পদ্মনাভ দাশগুপ্তের (Arindam Sil and Padmanabha Dasgupta) হাত ধরে ফের পর্দায় ফিরছে সত্যান্বেষী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'বিশুপাল বধ' (‘Bishupal Bodh’) গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ব্যোমকেশ বক্সীর নতুন ছবি। ৪ বছর পরে পর্দায় ব্যোমকেশকে ফেরাচ্ছেন অরিন্দম-আবীর।

সোশ্যাল মিডিয়ায় ব্যোমকেশের শ্যুটিংয়ের টুকরো ছবি শেয়ার করে নিয়েছেন অরিন্দম শীল। সেখানে ফ্রেমে ধরা দিয়েছেন পরিচালক নিজে। আর রয়েছেন ব্যোমকেশের সাজে আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও সত্যবতীর সাজে সোহিনী সরকার (Sohini Sarkar)। ক্যাপশানে অরিন্দম শীল লিখেছেন, 'ব্যোমকেশ হত্যামঞ্চ শ্যুটিং ডায়েরিজ।'

আরও পড়ুন: Byomkesh: লুক প্রকাশের ২ দিন পরেই চমক, ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে আসছে ব্যোমকেশ

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পাওলির লুকও প্রকাশ করেছেন প্রযোজনা সংস্থা। পাওলির চরিত্রের নাম সুলোচনা। মেরুন রঙের শাড়িতে দেখা গিয়েছে তাঁকে। হাতে চশমা, খোঁপার সাজে সুলোচনা সত্যিই মোহময়ী।

ব্যোমকেশ হত্যামঞ্চ অরিন্দম শীল পরিচালিত চতুর্থ ব্যোমকেশ বক্সী। ১৯৭১ সালের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই গল্পকে তুলে ধরা হবে পর্দায়। গল্পের শুরু একটি নাটকের মঞ্চ থেকে। ভরা প্রেক্ষাগৃহে নাটকের মঞ্চে একটি খুন হয়। শুধুই একটা খুন? নাকি তার পিছনে লুকিয়ে রয়েছে কোনও প্রেম, চাহিদা আর বিশ্বাঘাতকতার গল্প। ঘটনার অভ্যন্তরে পৌঁছে তার আসল কারণ খুঁজে বের করবে ব্যোমকেশ। এর আগে অরিন্দম শীল পরিচালিত ৩টি ছবি ছিল 'ব্যোমকেশ পর্ব', 'ব্যোমকেশ গোত্র' ও 'হর হর ব্যোমকেশ'।

ছবি প্রসঙ্গে অরিন্দম শীল বলছেন, 'আমি এখনও পর্যন্ত যতগুলো ছবি বানিয়েছি, ব্যোমকেশ সবসময়েই তার মধ্যে বিশেষভাবে কাছের। আরও একটা কথা আমি অবশ্যই বলব, এসভিএফ না থাকলে এই কাজ করা সম্ভব ছিল না। ব্যোমকেশের মত ছবি বানাতে যে বিশাল প্রেক্ষাপট প্রয়োজন, তা এসভিএফ ছাড়া অসম্ভব। ক্যামেলিয়া প্রোডাকশনও এই ছবির খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। বইতে এই গল্পটা অসমাপ্ত, আর তাই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই গল্পকে রুপোলি পর্দায় সম্পূর্ণ করা আমার আর পদ্মনাভর কাছে একটা বড় চ্যালেঞ্জ। আশা করছি দর্শক যেমন করে ব্যোমকেশের আগের সমস্ত ছবিগুলোকে ভালোবেসেছেন, এই ছবিকেও ভালোবাসবেন। এসভিএফ আর ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা একটা বাংলা ছবির জন্য জুটি বাঁধছে। বাংলা ছবির জন্য এটা একটা খুব ভালো বিষয়।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget