এক্সপ্লোর

Saif Ali Khan: আদিপুরুষ: হিন্দু ধর্মে আঘাতের অভিযোগে সেফের বিরুদ্ধে মামলা

হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তুলে বুধবারই আইনি নোটিস গেল সেফের কাছে। মামলা দায়ের করেছেন উত্তরপ্রদেশের জৌনপুরের এক উকিল। অভিযোগনামায় স্পষ্ট উল্লেখ রয়েছে যে, সম্প্রতি এক সাক্ষাৎকারে সেফ রাবণকে হিরোর মর্যাদা দিয়েছেন। তাঁর কথায়, রাবণের সীতাহরণ যুক্তিযুক্ত ছিল। আর এমন মন্তব্য করেই হিন্দু ধর্মকে অসম্মান করেছেন তিনি।

মুম্বই: সম্প্রতি ‘আদিপুরুষ’-এ নিজের চরিত্র নিয়ে সেফ আলি খান যখন মন্তব্য করেন, তা নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক। এরপরই এক সাক্ষাতকারে ক্ষমা চেয়ে তিনি বলেন, কারও কোনও ধর্মীয় ভাবাবেগে আঘাত করা তাঁর উদ্দেশ্য নয়। তাঁর বক্তব্যের জন্য যদি কেউ আহত হয়ে থাকেন, সেজন্য় তিনি ক্ষমাপ্রার্থী। কিন্তু 'আদিপুরুষ' নিয়ে বিতর্কিত সেই মন্তব্যের রেশ যেন কিছুতেই কাটতে চাইছে না। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তুলে বুধবারই আইনি নোটিস গেল সেফের কাছে। মামলা দায়ের করেছেন উত্তরপ্রদেশের জৌনপুরের এক উকিল। অভিযোগনামায় স্পষ্ট উল্লেখ রয়েছে যে, সম্প্রতি এক সাক্ষাৎকারে সেফ রাবণকে হিরোর মর্যাদা দিয়েছেন। তাঁর কথায়, রাবণের সীতাহরণ যুক্তিযুক্ত ছিল। আর এমন মন্তব্য করেই হিন্দু ধর্মকে অসম্মান করেছেন তিনি। প্রসঙ্গত,রাবণকে ‘দয়ালু’ তকমা দিয়ে সিনেমায় সীতাহরণকে ন্যায়সঙ্গত বলে দেখানোর কথা বলেছিলেন সেফ। এতেই তিনি সমালোচনার মুখে পড়েন। সেফকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন বিজেপি ঘনিষ্ঠ অভিনেতা মুকেশ খান্নাও)। বিতর্কিত সেই মন্তব্যের জেরেই এবার আইনি বিপাকে পড়লেন সেফ। প্রসঙ্গত, রামায়ণের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ‘আদিপুরুষ’ । ২০২২-এর সেপ্টেম্বরে আসছে ছবিটি। এতে রাবণের চরিত্রে দেখা যাবে সেফকে। রামের চরিত্রে দক্ষিণী সুপারস্টার প্রভাস। সীতার ভূমিকায় থাকছেন কৃতী শ্যানন। সেফের বক্তব্যের সমালোচনা হতেই তিনি ক্ষমা চেয়ে বলেন, “ভগবান রাম আমার কাছে চিরকালই একজন প্রকৃত হিরো। অমঙ্গলের বিরুদ্ধে মঙ্গলের লড়াই ও জয় এই ছবির মূল বিষয়বস্তু। কোনওপ্রকার ধর্মীয় বিকৃতি করা হয়নি ‘আদিপুরুষ’ ছবিতে।” কিন্তু সেফের এমন বিবৃতি জারির পরও কাটল না বিতর্কের রেশ। এবার তাঁর বিরুদ্ধে উত্তরপ্রদেশে দায়ের হল মামলা।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget