এক্সপ্লোর

এক সমাজকর্মীর আপত্তি, রণবীর কপূরের ‘সঞ্জু’ থেকে জেলের দৃশ্য ছেঁটে ফেলল সেন্সর বোর্ড

মুম্বই: আগামীকাল মুক্তি পাচ্ছে রণবীর কপূর অভিনীত ‘সঞ্জু’। বলিউডের বিখ্যাত অভিনেতা সঞ্জয় দত্তর বায়োপিক দেখার জন্য চলচ্চিত্রপ্রেমীরা অপেক্ষার প্রহর গুণছেন। তবে মুক্তি পাওয়ার আগে ছবিটির একটি দৃশ্য ছেঁটে ফেলল সেন্সর বোর্ড। জেলের একটি দৃশ্য ছিল, যেখানে দেখা যাচ্ছিল রণবীর একটি শৌচাগারের সামনে আছেন। শৌচাগারটির জল উপচে পড়েছে। এই দৃশ্য নিয়েই আপত্তি জানান পৃথ্বী মাসকে। তিনি সিবিএফসি প্রধান প্রসূন জোশীকে লেখা চিঠিতে দাবি করেন, জেল কর্তৃপক্ষ এখন ব্যারাকগুলির প্রতি যত্নবান। ফলে শৌচাগারের জল উপচে পড়ার ঘটনা এখন আর দেখা যায় না। এই চিঠি পাওয়ার পরেই সংশ্লিষ্ট দৃশ্যটি ছেঁটে ফেলেছে সেন্সর বোর্ড। এছাড়া অবশ্য ‘সঞ্জু’-র আর কোনও দৃশ্যে কাঁচি চালানো হয়নি। রাজকুমার হিরানী পরিচালিত ছবিটি মুক্তি পাওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চলছে। সঞ্জয়ের ভূমিকায় রণবীরকে যেভাবে মানিয়েছে, তার প্রশংসা করছেন অনেকেই। প্রথম দিন ছবিটি অন্তত ১৫ থেকে ২০ কোটি টাকার ব্যবসা করতে পারে বলে শোনা যাচ্ছে। জেলের দৃশ্য বাদ যাওয়া প্রসঙ্গে রাজকুমার বলেছেন, ‘১৯৯৩ সালে সঞ্জয় দত্ত যখন জেলে ছিলেন, সেই সময়টি তুলে ধরা হয়েছিল। বর্ষায় যখন প্রবল বৃষ্টি হয়, তখন জেলের শৌচাগার জলে ভেসে যায়। সেই দৃশ্যই দেখানো হয়েছিল। ওই দৃশ্যে সঞ্জয়কে একজন অসহায় ব্যক্তি হিসেবে দেখানো হয়। তবে দৃশ্যটি বাদ যাওয়ায় আমাদের আপত্তি নেই।’

সেরা শিরোনাম

Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
Nabanita on Jeetu Kamal: সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..
সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget