এক্সপ্লোর

Chanchal Chowdhury: ঢাকা শহরের জ্যাম নিয়ে অভিযোগ চঞ্চলের, লিখলেন, 'বাবা মায়েদের যুদ্ধের কথা'

Chanchal Chowdhury About Dhaka: চঞ্চলের অভিযোগ, যাঁদের নিয়মিত সন্তানদের স্কুলে দেওয়া নেওয়া করতে হয় বা কোচিং ক্লাসে নিয়ে যেতে হয়, তাঁদের জীবনের অর্ধেক সময়েই চলে যায় এই কাজে

কলকাতা: ছেলেকে স্কুলে আনতে গিয়েছিলেন, আর তারপর সেখান থেকেই মনে পড়ল কত স্মৃতি। আর সেই মনের কথাকেই লম্বা লেখায় বাঁধলেন অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। অভিনেতা হলেও তাঁর কলমের বেশ প্রশংসা রয়েছে। নিজের মনের কথা অকপটে লিখে ফেলতে পারেন তিনি। সেখানে রইল তাঁর ছোটবেলার কথা থেকে শুরু করে নিজের শহর ঢাকাকে নিয়ে অভিযোগও। 

আজ ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন তিনি। হাসিমুখে গাড়ির মধ্যে বসে ছেলের সঙ্গে সেলফিও পোস্ট করেছেন চঞ্চল চৌধুরী। লিখেছেন, বহুদিন বাদে নাকি ছেলেকে স্কুল থেকে নিতে এসেছেন তিনি। সেইসঙ্গে তাঁর মনে ভেসে উঠেছে ছোটবেলার কথা। চঞ্চল লিখছেন, 'খুব আফসোস হয়, ছোটবেলায় আমাদের বাবা মা কোনোদিনই স্কুলে দেওয়া নেওয়া করেননি। গ্রামের স্কুল তো, দল বেঁধে সব ছেলেমেয়েরা একসঙ্গে,- এক মাইল হেঁটে স্কুলে যেতাম আসতাম।'

কিন্তু বর্তমানে বদলে গিয়েছে সেই ছবিা। চঞ্চলের অভিযোগ, ঢাকা শহরে এখন প্রত্যেকটা রাস্তাতেই ভীষণ জ্যাম। সেই সঙ্গে অভিনেতা তুলে ধরেছেন পড়াশোনা চালানোর খরচের কথাও। চঞ্চলের কথায়, 'আমার বিশ্বাস, আমাদের বাবা মা আমাদের মানুষ করার জন্য যে যুদ্ধ করেছেন, আমরা তাঁদের চেয়ে বেশী বৈকি কম যুদ্ধ করছি না, আমাদের সন্তানকে মানুষ করার জন্য।'

চঞ্চলের অভিযোগ, যাঁদের নিয়মিত সন্তানদের স্কুলে দেওয়া নেওয়া করতে হয় বা কোচিং ক্লাসে নিয়ে যেতে হয়, তাঁদের জীবনের অর্ধেক সময়েই চলে যায় এই কাজে। সবাই বিত্তশালী না হওয়ার কারণে অনেকেই নিজেরাই সন্তানদের নিয়ে যান স্কুলে ও কোচিংয়ে। রাস্তায় জ্যামের কারণেই এই সমস্যা।

আরও পড়ুন: Tollywood about Oscar Winning: জোড়া অস্কার পেল দেশ, 'নাটু নাটু' আর 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-কে ভালবাসার বার্তা পাঠাল টলিউড

সেই সঙ্গে চঞ্চল অনুরোধ করেছেন জ্যাম সম্পর্কে ব্যবস্থা নেওয়ার। অভিনেতা লিখছেন, 'কোন প্রতিদান চাই না কারও কাছে….. শুধু নগর পিতার কাছে প্রার্থনা, রাস্তার জ্যামটা কমানোর জন্য কি কোনও আশু পদক্ষেপ নেয়া যায়? যে কোন ভাবে, সঠিক নিয়মে ঢাকা শহরের গাড়িগুলো চালানোর ব্যবস্থা করা যায় না? যেহেতু প্রয়োজনীয় কর পরিশোধ করেই এই শহরে থাকি, আমার এই চাওয়াটুকু মনে হয় অহেতুক নয়। প্রতিদিনের জ্যামে ওষ্ঠাগত প্রাণ।'

ছবিতে অবশ্য অভিনেতার মুখে বিরক্তির চিহ্ন নেই। ছেলে তাঁর প্রিয় সঙ্গী। খেলা দেখা থেকে শুরু করে গল্প, দিনের অনেকটা সময়েই ছেলের সঙ্গে কাটাতে পছন্দ করেন ঘরোয়া অভিনেতা। সেই ছেলেকে স্কুলে আনতে যেতে পেরেই খুশি চঞ্চল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget