এক্সপ্লোর

Chanchal Chowdhury on Mrinal Sen Exclusive: ওঁর দর্শনের নাম 'মানুষ', সারা জীবন লড়াই করেছেন.. চঞ্চলের চোখে মৃণাল

Actor Chanchal Chowdhury on Mrinal Sen Exclusive: মৃণালরূপী চঞ্চলকে দেখে মুগ্ধ দুই বাংলা। কিন্তু এ তো শুধু লুক। জীবনের প্রথম বায়োপিকে মৃণাল সেনকে ফুটিয়ে তোলা কতটা গুরুদায়িত্ব ছিল তাঁর কাছে?

কলকাতা: প্রথমে তিনি তাঁর ছবি দেখতেন ভালবেসে, মুগ্ধতায়। কিন্তু কখনও ভাবেননি, সেই পরিচালকের চরিত্রকে তাঁকে ফুটিয়ে তুলতে হবে পর্দায়। অভিনয়ের মাধ্যমে। যাঁকে তিনি শ্রদ্ধা করতেন তাঁর পরিচালকসত্ত্বার জন্য, সেই মানুষের ব্যক্তিসত্ত্বাকে, দর্শনকে চেনার সেই তো শুরু। জীবনের প্রথম বায়োপিক... ভয় পেয়েছেন, প্রস্তুতি নিয়েছেন, চিনেছেন, অনুধাবন করেছেন বাংলা চলচ্চিত্র জগতের এক কিংবদন্তিকে। মৃণাল সেনের (Mrinal Sen) জন্মদিন উপলক্ষ্যে নিজের উপলদ্ধি দিয়ে পরিচালকের ছবি আঁকলেন পর্দার মৃণাল.. চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। সাক্ষী থাকল এবিপি লাইভ (ABP Live)।

মৃণালরূপী চঞ্চলকে দেখে মুগ্ধ দুই বাংলা। কিন্তু এ তো শুধু লুক। জীবনের প্রথম বায়োপিকে মৃণাল সেনকে ফুটিয়ে তোলা কতটা গুরুদায়িত্ব ছিল তাঁর কাছে? চঞ্চল বলছেন, 'আমার খুব একটা বায়োপিকে কাজ করার ইচ্ছা ছিল না। কারণ কোনও মানুষের জীবনকে পর্দায় ফুটিয়ে তোলা যেমন কঠিন.. ছবিটা দেখে হয়তো অনেকেই বলতে পারেন, সঠিক হয়নি। তাই প্রথমে একটু ভয়ও পেয়েছিলাম। তবে, সৃজিত মুখোপাধ্যায় এই চরিত্রতে আমি ছাড়া আর কাউকে ভাবতে নারাজ। শেষমেষ রাজি হই। যদি মানুষের ভাল লাগে.. সেটার কৃতিত্ব পরিচালকের।'

মৃণাল সেনের ছবি দেখেননি, মুগ্ধ হননি, এমন বাঙালি মেলা ভার। এই তালিকার বাইরে নন চঞ্চলও। বলছেন, 'আমি বাঙালি, সিনেমাপ্রেমী। সত্যজিৎ রায়, মৃণাল সেন... আমি বিশ্বাস করি ওঁরাই বাংলা ছবির পথপ্রদর্শক। ওঁরা বাংলা ছবিকে যে উচ্চতায় নিয়ে গিয়েছেন, তার ফলই আমরা এখন পাচ্ছি। ছবি দেখার সময় দর্শক হিসেবে লক্ষ্য করতাম মৃণাল সেনের ছবি তৈরি ধারা, কাস্টিং। কিন্তু যখন পর্দায় ওঁর চরিত্রকে ফুটিয়ে তুলতে হবে.. তখন শুরু হল ওঁকে নতুন করে চেনা।'

সেটা কেমন ছিল? চঞ্চল বলছেন, 'মৃণাল সেনের জন্ম ফরিদপুরে। তারপর কলকাতায় আসা, ছবি তৈরির জন্য লড়াই.. এ সবই আমায় জানতে হয়েছে গভীরে গিয়ে। একসময় মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ হিসেবে কাজ করতেন মৃণাল সেন। ওঁর সিনেমা খুব মন দিয়ে লক্ষ্য করলে বোঝা যায়, ওঁর ছবি তৈরির একটা ধরণ আছে। মৃণাল সেনের ছবিতে উঠে এসেছে সেকালের কলকাতা, খেটে খাওয়া মানুষদের জীবনের খুঁটিনাটি। ওই সময়ে দাঁড়িয়ে কলকাতার সাধারণ মানুষের জনজীবনকে অতটা জীবন্ত করে ফ্রেমবন্দি করতে পারেননি কেউই। ওঁর কাজের পিছনে একটাই দর্শন ছিল। সেটা হল মানুষ। উনি সাধারণ মানুষের জীবনকে রুপোলি পর্দায় তুলে ধরার জন্য লড়াই করে গিয়েছেন চিরকাল। ব্যক্তিজীবন থেকে শুরু করে পারবারিক জীবন, মৃণাল সেন সারা জীবন ধরেই লড়াই করে গিয়েছেন।'

একের পর এক মাস্টারপিস.. মৃণাল সেনের কোন ছবি সবচেয়ে বেশি ছুঁয়ে যায় পর্দার মৃণালকে? অভিনেতা বলছেন, 'ওঁর এতগুলো ছবির মধ্যে থেকে আলাদা করে কোনোটা আমি বেছে নিতে পারব না। তবে যেটা আমি লক্ষ্য করেছি, ওঁর ছবি তৈরির মধ্যে একটা অদ্ভূত ধারাবাহিকতা রয়েছে। ওঁর চলচ্চিত্র নির্মাণে যে সময়কাল, যে বাস্তবচিত্র ফুটে উঠেছে, সেটা অতুলনীয়। যে সময়ে যে গল্পটা নিয়ে উনি কাজ করার প্রয়োজন মনে করেছেন, উনি করেছেন। আমরা ছন্নছাড়া কাজ করি। কিন্তু ওঁর কাজের শুরু থেকে শেষের মধ্যে একটা অদ্ভুত ধারাবাহিকতা রয়েছে যা আমার মুগ্ধ করে।'

 

আরও পড়ুন: Unknown Stories about Satyajit Roy: কাশীর গলিতে মধ্যরাতে ফেলুদার সঙ্গে শ্যুটিং, সত্যজিতের স্মৃতি নিয়ে আজও দাঁড়িয়ে নিমতিতা রাজবাড়ি

আরও পড়ুন:Satyajit Roy's Shooting Story: বরফে হারাল যাদু জুতো, মরুভূমিতে মরীচিকা দেখেছিল গুপী-বাঘা? সত্যজিতের শ্যুটিং-কথা

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget