এক্সপ্লোর

Chanchal Chowdhury: 'ইহলোক বা পরলোকে সকল বাবা শান্তিতে থাকুন...', চঞ্চল চৌধুরীর পোস্টে একরাশ 'হাহাকার'

Chanchal Chowdhury Post: এদিন ছবি পোস্ট করে ক্যাপশনে চঞ্চল চৌধুরী লেখেন, 'বাবাহীন পৃথিবী যে একজন সন্তানের জন্য কতটা অন্ধকার, বিবর্ণ... যে সন্তান বাবাকে হারিয়েছে, সেটা কেবল সেই জানে।'

কলকাতা: রবিবার ছিল 'পিতৃ দিবস' (Father's Day)। একাধিক তারকা তাঁদের বাবাদের সঙ্গে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ করেন স্মৃতিচারণ। ছেলে ও বাবার একসঙ্গে একটি ছবি পোস্ট করেন তারকা অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। মিষ্টি ছবিতে দাদুকে জড়িয়ে অভিনেতার ছেলে। ক্যাপশনে খানিক আবেগঘন (emotional post) শোনাল অভিনেতাকে। 

চঞ্চল চৌধুরীর 'ফাদার্স ডে' পোস্ট

এদিন ছবি পোস্ট করে ক্যাপশনে চঞ্চল চৌধুরী লেখেন, 'বাবাহীন পৃথিবী যে একজন সন্তানের জন্য কতটা অন্ধকার, বিবর্ণ... যে সন্তান বাবাকে হারিয়েছে, সেটা কেবল সেই জানে। বাবা দিবস এ বছর থেকে আমার কাছে চোখের নোনা জলে ভেসে যাওয়া সমুদ্র, অকূল পাথার, বাবা ডাকে আর্তনাদ করা সন্তানের হাহাকার।'

গত বছর ডিসেম্বরে প্রয়াত হন অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা। দীর্ঘদিন ধরে অসুস্থও ছিলেন। বাবার মৃত্যুর পর এই প্রথম পিতৃ দিবস এল। তিনি লেখেন, 'সাদা কফিনে মোড়া বাবার বয়ে নেওয়া শরীরটা যখন চিতার আগুনে পোড়ে দাউ দাউ করে, অথবা কবরের অন্ধকারে চিরতরে বাবাকে রেখে আসে কোনও সন্তান, আমৃত্যু দেখা হয় না পিতা আর সন্তানের, তাঁর কাছে বাবা দিবস কতটা বেদনার, সেটা আর কেউ জানে না। ইহলোক বা পরলোকে সকল বাবা শান্তিতে থাকুন... এই প্রার্থনা।' সবশেষে তিনি লেখেন, 'সকল বাবার প্রতি শ্রদ্ধা।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chanchal Chowdhury (@chanchal_chowdhury)

বাবার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টে অভিনেতা লেখেন, '২৭ ডিসেম্বর রাতে বাবা আমাদের সকলের মায়া মমতা ত্যাগ করে, ইহলোক ত্যাগ করে চলে গেল পরলোকে। গতকাল নিজগ্রাম কামারহাটের পদ্মাপাড়েই তাঁর শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে বাবা মিশে গেল এই গ্রামেরই আলো বাতাসে, পদ্মার জলে। সন্ধ্যায় ধর্মীয় আচার শেষে যখন নদীর পাড় থেকে বাড়ি ফিরলাম, তখন ভুলেই গিয়েছিলাম যে, বাবাকে তো নদীর পাড়েই রেখে এসেছি। সারা রাত দুই চোখের পাতা এক করতে পারিনি। সারা বাড়িময়, ঘরময় যেন বাবা গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে।...'

আরও পড়ুন: Curly Hair: কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?

এই বছর মাতৃ দিবসে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, 'সময়ের পার্থক্য এটুকুই... গত বছর এই দিনে মায়ের কপালে লাল টকটকে সিঁদুর ছিল। বাবার চলে যাওয়ায় সবচেয়ে একা হয়ে গেছে আমাদের মা।'

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget