এক্সপ্লোর

Chanchal Chowdhury: চোখের কোণায় জল জমে...শক্তি আর সান্ত্বনা খুঁজে বেড়াই! কাকে এমন বললেন চঞ্চল চৌধুরী?

হঠাৎ কেন আবেগে ভাসলেন চঞ্চল চৌধুরী?

কলকাতা: শুটিং- এর কাজে কলকাতা চলে আসতে হয়েছে। তাই মা কে মিস করছেন তিনি। আপতত উপায় ভিডিও কল। তাই সুযোগের সদ্ব্য়বহার করে  ভিডিও কলেই মায়ের হাসি মুখটা দেখলেন তিনি। কিন্তু এই আলাপ খুবই স্বল্প সময়ের জন্য। তাই নিজের অনুভূতিকে ভাষায় রূপ দিলেন অভিনেতা। ফেসবুকে মায়ের ভিডিও কলের স্ক্রিনশট পোস্ট করে অভিনেতা লিখলেন,

শুটিং- এর কাজে কলকাতা চলে আসতে হয়েছে। তাই মা কে মিস করছেন তিনি। আপতত উপায় ভিডিও কল। তাই সুযোগের সদ্ব্য়বহার করে  ভিডিও কলেই মায়ের হাসি মুখটা দেখলেন তিনি। কিন্তু এই আলাপ খুবই স্বল্প সময়ের জন্য। তাই নিজের অনুভূতিকে ভাষায় রূপ দিলেন অভিনেতা। ফেসবুকে মায়ের ভিডিও কলের স্ক্রিনশট পোস্ট করে লিখলেন এক লম্বা পোস্ট।

তিনি লিখেছেন,'অনেক দিন পর,মায়ের মুখে এমন হাসি দেখে প্রাণ টা জুড়িয়ে গেলো॥ বাবা চলে যাওয়ার পর আমরা সবাই যখন শোকে ভেঙে পড়ি,উল্টো আমাদের মা ই আমাদের বুকের কাছে টেনে নিয়ে সান্ত্বনা দেয়। আমি সৃজিত মুখার্জী’র “পদাতিক” এর শুটিং এর কারণে মায়ের কাছে বেশীদিন থাকতেও পারিনি,কলকাতা চলে আসতে হয়েছে।মাঝে মাঝে ভিডিও কলে কথা বলি সবার সাথে,মায়ের সাথে….শক্তি আর সান্ত্বনা খুঁজে বেড়াই…কাজ করে চলি….এমন ভাবে কাজের ভেতর ডুবে থাকি যে,
মাঝে মধ্যে ঘোর কাটেনা,মনে হয় দেশে ফিরলেই তো বাবা’কে দেখতে পাবো।'

এইমুহূর্তে তিনি ব্য়স্ত, সৃজিত মুখোপাধ্য়ায়ের ছবি “পদাতিক”-এর শুটিং-এ। এই ছবিটি মৃণাল সেনের বায়োপিক। চঞ্চল চৌধুরীর পাশাপাশি এই ছবিতে দেখতে পাওয়া যাবে অভিনেত্রী মনামী ঘোষকেও। এই ছবিতে অভিনেতার লুক নিয়েও চর্চা চলছে বিস্তর। কাজে আপতত তিনি এমন ডুবে আছেন যে বাড়ির লোকের সঙ্গেও কথা বলার সুযোগ পাচ্ছেন না। তাই তিনি আরও লেখেন, 'চোখের কোনায় জল জমে,আবার বাস্তবে ফিরে আসি।মা খুব সুন্দর করে ভিডিও কলে কথা বলতে পারে,মানে ফ্রেমিং টা খুব সুন্দর হয়।আর বাবা ছিল ঠিক বিপরীত,ফ্রেমিং খুব বাজে।ভিডিও কলে বাবার পুরো চেহারাটা কখনও দেখা হয়নি।কেমন ভাবে যেন ফোনটা মুখের সামনে ধরতো,হয় শুধু কপাল,না হয় শুধু থুতনি দেখা যেত।প্রায়ই তাঁর আঙুল লেগে ভিডিও অফ হয়ে যেত।অনেক রাগ করতাম বাবার ওপর,কেন ভিডিও কল করা ভালোমত শিখছে না।শেষের দিকে এসে বাবার শ্রবণ শক্তিও কমে গিয়েছিল।মুখস্ত কিছু কথা বলেই ফোনটা মাকে ধরিয়ে দিতো।বাবার এই টেকনিকটা আমরা ধরে ফেলেছিলাম।এ নিয়ে আমরা ভাইবোনেরা সবাই হাসাহাসিও করতাম।'

এর আগেও বাংলাদেশি এই অভিনেতার একাধিক পোস্টে মা-বাবার প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালবাসা প্রকাশ পেয়েছে। অনেকেই হয়তো জানেন না, অভিনয়ের পাশাপাশি চঞ্চল চৌধুরী একজন শিক্ষক ও গায়ক। সিনেমা ছাডা়ও টেলিভিশনেও তিনি কাজ করে চলেছেন ।  চঞ্চল চৌধুরী  অভিনীত ২০২২শে মুক্তিপ্রাপ্ত ছবি 'হাওয়া' প্রশংশিত হয়েছিল দর্শকমহলে।

দেখুন অভিনেতার ফেসবুক পোস্টটি

    

আর এই পোস্টের পরই আসতে থাকে অনুরাগীদের একের পর এক কমেন্টে। অভিনেতার এই পোস্ট যে চোখে জল এনে দেবে, একথা বলাই বাহুল্য়।

আরও পড়ুন...

'A Thursday'-র সিক্য়ুয়েলে এবারও কি ইয়ামি গৌতম?

 

সেরা শিরোনাম

Mahira Khan Pregnancy: ৪১ বছর বয়সে মা হচ্ছেন, সুখবর দিলেন পাকিস্তানি নায়িকা, কাজ করেছেন বলিউডেও
৪১ বছর বয়সে মা হচ্ছেন, সুখবর দিলেন পাকিস্তানি নায়িকা, কাজ করেছেন বলিউডেও
Singer House Attacked: নিশানায় আরও এক সঙ্গীতশিল্পী! মধ্যরাতে বাড়ির সামনে চলল গুলি
নিশানায় আরও এক সঙ্গীতশিল্পী! মধ্যরাতে বাড়ির সামনে চলল গুলি
Dev-Rukmini-Subhasree: দেব যদি 'দেবদাস' হন, রুক্মিণী আর শুভশ্রী হবেন পার্বতী-চন্দ্রমুখী? নায়কের কথায় জল্পনা
দেব যদি 'দেবদাস' হন, রুক্মিণী আর শুভশ্রী হবেন পার্বতী-চন্দ্রমুখী? নায়কের কথায় জল্পনা
Jeetu Kamal: প্রথমবার পুজোয় কলকাতার বাইরে, বিগ বসের ঘরে পা রাখার আগে মনখারাপ জিতু কমলের
প্রথমবার পুজোয় কলকাতার বাইরে, বিগ বসের ঘরে পা রাখার আগে মনখারাপ জিতু কমলের

ভিডিও

Kunal Ghosh | বিষয়টি বিবেচনাধীন, দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয় দেখেছেন:কুণাল
Hooghly News LIVE | হুগলির হরিপালে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা
Abhishek Banerjee | Sumit Roy | সুমিত রায়ের ভয়ে মুখ খুলতে পারেননি কেউ ! চার্জশিটে দাবি CID-র
Madrasa Education | তদন্তের পর আপাতত ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ
Jadavpur University | ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক বদলি’ বিলের বিরোধিতায় শনিবার একযোগে প্রতিবাদে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget