এক্সপ্লোর

Yash Dasgupta: 'চিনে বাদাম' থেকে সরে দাঁড়ালেন যশ, কেন?

Yash Dasgupta Update: প্রযোজনা সংস্থা ও পরিচালক শিলাদিত্য মৌলিকের সঙ্গে কাজ নিয়ে মতভেদের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা, এমনটাই জানা যাচ্ছে।

কলকাতা: আগামী ছবি 'চিনে বাদাম' (Cheene Baadaam) থেকে সরে দাঁড়ালেন যশ দাশগুপ্ত (Yash Daasguptaa)। আজ সকালে সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিবৃতি দিয়ে এমনটাই ঘোষণা করেন অভিনেতা। এনা সাহা (Ena Saha) ও যশ দাশগুপ্ত এই ছবিতে প্রথমবার জুটি বাঁধেন। কিন্তু প্রযোজনা সংস্থা ও পরিচালক শিলাদিত্য মৌলিকের সঙ্গে কাজ নিয়ে মতভেদের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা, এমনটাই জানা যাচ্ছে।

যশের সিদ্ধান্ত

শিলাদিত্য মৌলিক পরিচালিত ও এনা সাহার 'জারেক এন্টারটেনমেন্ট'র প্রযোজনায় এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন এনা ও যশ। শ্যুটিং শেষে ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। এরপর গান মুক্তি পেয়েছে একাধিক। আগামী ১০ জুন ছবি মুক্তির কথা। তার ঠিক পাঁচ দিন আগে কেন ছবির সঙ্গে কার্যত সব সম্পর্ক ছিন্ন করলেন যশ দাশগুপ্ত? 

ট্যুইটারে একটি বিবৃতি দিয়ে অভিনেতা জানান, প্রযোজনা সংস্থা 'জারেক এন্টারটেনমেন্ট' ও পরিচালক শিলাদিত্য মৌলিকের সঙ্গে কর্মক্ষেত্রে মতবিরোধের কারণে নিজেকে 'চিনে বাদাম' প্রজেক্ট থেকে সরিয়ে নিচ্ছেন। তিনি লেখেন, 'আমি এই ছবির সঙ্গে কোনওভাবে নিজেকে জড়িত রাখতে চাই না। যদিও ছবির শ্যুটিংয়ে ও পোস্ট প্রোডাকশনে নিজের সবটা দিয়ে কাজ করেছি এবং সেটা সম্পূর্ণ বৃথা যাক চাইব না। নির্মাতাদের জন্য শুভেচ্ছা।'

 

আরও পড়ুন: 'Jawan' Update: শাহরুখ খানের 'জওয়ান' ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন সামান্থা, কেন সরে এলেন তিনি?

সূত্রের খবর, বিভিন্ন ব্যাপারে প্রযোজকদের সঙ্গে মতভেদ দেখা যাচ্ছিল যশের। ছবির প্রচার বা প্যাকেজিংয়ের ক্ষেত্রে বিভিন্ন মতভেদ দেখা যায় তাদের। ফলে এমন সিদ্ধান্ত নিয়েছেন যশ। 

এর আগে ছবি প্রসঙ্গে অভিনেতাকে বলতে শোনা যায়, 'এতদিন আমি একেবারে কমার্শিয়াল ছবি করেছি। 'চিনে বাদাম' একেবারে অন্য ধারার একটা ছবি। শিলাদিত্য মৌলিক মানে পরিচালকের থেকে আমার প্রচুর আশা রয়েছে। উনি একেবারে অন্যভাবে কাজ করেন। আশা করছি এই ছবিটার মধ্যে দিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাব আমি। আর এনার সঙ্গে প্রথমবার জুটি বাঁধলাম। সেটা নিয়ে আমি বেশ আগ্রহী।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?

ভিডিও

CM Suvendu Adhikari:
Kalyan Banerjee:
Kalyan Banerjee:
Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget