এক্সপ্লোর

Chehre Trailer: সাসপেন্স খতম, ‘চেহরে’ সিনেমার ট্রেলারে দেখা গেল রিয়াকে

Chehre Trailer Released:আগামী ৩০ এপ্রিল দেশজুড়ে সিনেমাহলগুলিতে রিলিজ করবে ‘চেহরে ‘সিনেমা। এই সিনেমার ট্রেলার বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। আর এই ট্রেলার থেকেই রিয়া চক্রবর্তীকে সিনেমায় দেখা যাওয়া যাবে কিনা, সেই জল্পনার অবসান ঘটেছে। এই সিনেমায় প্রধান চরিত্রগুলিতে দেখা যাবে অমিতাভ বচ্চন ও ইমরান হাসমির মতো তারকাদের। সিনেমার পোস্টার ও টিজার কিছুদিন আগে মুক্তি পেয়েছিল।

 

 মুম্বই: আগামী ৩০ এপ্রিল দেশজুড়ে সিনেমাহলগুলিতে রিলিজ করবে ‘চেহরে ‘সিনেমা। এই সিনেমার ট্রেলার বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। আর এই ট্রেলার থেকেই রিয়া চক্রবর্তীকে সিনেমায় দেখা যাওয়া যাবে কিনা, সেই জল্পনার অবসান ঘটেছে। এই সিনেমায় প্রধান চরিত্রগুলিতে দেখা যাবে অমিতাভ বচ্চন ও ইমরান হাসমির মতো তারকাদের। সিনেমার পোস্টার ও টিজার কিছুদিন আগে মুক্তি পেয়েছিল। আর পোস্টার ও টিজার থেকেই যাবতীয় গুঞ্জনের সূত্রপাত হয়েছিল। পোস্টার ও টিজার-এ দেখা যায়নি রিয়াকে। বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু সংক্রান্ত বিতর্কে জড়িয়ে পড়েছিলেন রিয়া। তিনি ছিলেন সুশান্তর গার্লফ্রেন্ড। এই বিতর্কের আবহে ‘চেহরে’ সিনেমায় রিয়াকে বাদ দেওয়া হয়েছে কিনা, তা নিয়ে বিতর্ক শুরু হয়। গত বছর এই সিনেমা তৈরি হয়েছিল।

অবশেষে বিতর্কের অবসান। বৃহস্পতিবার সিনেমার যে টিজার বেরিয়েছে, সেখানে রিয়ার ঝলক দেখা গিয়েছে। কিন্তু ওই ঝলক একেবারেই লহমার জন্য। পলক ফেলতেই তা মিলিয়ে যায়।

পুরো ট্রেলারে অমিতাভ বচ্চন ও ইমরান হাসমির মধ্যে আইনজীবী ও অভিযুক্ত হিসেবে সংলাপের টক্কর দেখানো হয়েছে। ট্রেলার থেকেই স্পষ্ট, রুমি জাফরির চিত্রনাট্য ও পরিচালনায় এই সিনেমার কাহিনী একটি মৃত্যু রহস্য ঘিরেই গড়ে উঠেছে। সিনেমায় সাসপেন্স ও থ্রিলার অব্যাহত রাখার দায়িত্ব মূলত অমিতাভ ও ইমরানের কাঁধেই রয়েছে।

ট্রেলারের কয়েকটি দৃশ্যে ক্রিস্টল ডিসুজাকেও দেখা গিয়েছে। টেলিভিশন অভিনেত্রী হিসেবে জনপ্রিয় ক্রিস্টলের এটাই প্রথম সিনেমা। চেহরে-র সমস্ত অভিনেতা-অভিনেত্রীদের পর ট্রেলারের একেবারে শেষে রয়েছে ছোট একটি ঝলকে দেখা গিয়েছে রিয়াকে।

আর থেকেই যাবতীয় জল্পনার অবসান। সিনেমা থেকে ছেঁটে ফেলা হয়নি রিয়াকে।

ওই সিনেমা সম্পর্কে ওয়াকিবহাল সূত্রে জানানো হয়েছে, রিয়ার ভূমিকা চেহরে-তে কোনওভাবেই কাটছাঁট করা হয়নি।

উল্লেখ্য, ২০১৮-তে মুক্তিপ্রাপ্ত ‘জলেবি’ সিনেমায় রিয়া চক্রবর্তীকে শেষবারের মতো বড়পর্দায় দেখা গিয়েছিল। গত বছর সুশান্তর আকস্মিক মৃত্যুর পর বিতর্কে জড়িয়ে পড়েন রিয়া চক্রবর্তীকে। সুশান্তর মৃত্যু সংক্রান্ত মাদক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। প্রায় এক মাস জেলে থাকার পর জামিনে ছাড়া পেয়েছিলেন তিনি। এরপর এই প্রথম রিয়া অভিনীত কোনও সিনেমা মুক্তি পেতে চলেছে।

 



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
Rituparna on Raja Sen: 'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
Raja Sen Demise: রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget