এক্সপ্লোর

Aamir Khan: মুখ্যমন্ত্রীর অনুরোধে অসম সফর পিছিয়ে দিলেন আমির খান, কেন?

Aamir Khan Update: সূত্রের খবর, অসম মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তাঁর সঙ্গে আমির খানের নিয়মিত যোগাযোগ রয়েছে। এবং তিনি যখনই বলবেন আমির আসবেন। তবে সেই তারিখ পরে নিশ্চিত করা হবে বলেও জানা গেছে।

নয়াদিল্লি: বহু প্রতীক্ষার পর গতকাল, ১১ অগাস্ট মুক্তি পেয়েছে আমির খান (Aamir Khan) অভিনীত 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha)। এর মধ্যেই অসমে (Assam) যাওয়ার কথা ছিল আমিরের। তবে সেই সফর পিছিয়ে দেওয়া হল। জানা যাচ্ছে অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Assam Chief Minister Himanta Biswa Sarma) অনুরোধে সফর পিছিয়ে দেওয়া হয়েছে স্বাধীনতা দিবসের পর পর্যন্ত। কিন্তু কেন?

অসম সফল পিছিয়ে গেল আমিরের

স্বাধীনতা দিবসের থেকে 'ফোকাস' যাতে সরে না যায় সেই কারণে আমিরস খানকে অসম সফর পিছোতে অনুরোধ করা হয়েছে বলে খবর সূত্রের। 

মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমির খান এখানে আসতে চেয়েছিলেন এবং আমাকে সেই ব্যাপারে জানিয়েছিলেন। কিন্তু স্বাধীনতা দিবস উদযাপন থেকে নজর যাতে সরে না যায় সেই ব্যাপারে নিশ্চিত করতে আমি তাঁকে ১৫ অগাস্টের পরে আসতে অনুরোধ করেছি। স্বাধীনতা দিবসে তেরঙ্গার ওপর থেকে নজর সরুক, তা আমরা চাই না।'

সূত্রের খবর, অসম মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তাঁর সঙ্গে আমির খানের নিয়মিত যোগাযোগ রয়েছে। এবং তিনি যখনই বলবেন আমির আসবেন। তবে সেই তারিখ পরে নিশ্চিত করা হবে বলেও জানা গেছে।

প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে বন্যা কবলিত অসমকে রক্ষার জন্য মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন আমির খান। বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' এই রাজ্যে শেষ এসেছিলেন ১০ বছর আগে। সেই সময়ে উত্তরের তেজপুরে থেকেছিলেন।

আরও পড়ুন: Laal Singh Chaddha: প্রত্যাশামতো কি প্রথমদিন ব্যবসা করতে পারল আমির খানের 'লাল সিং চাড্ডা'?

অন্যদিকে, বক্স অফিসে প্রথম দিনে খুব একটা ভাল ব্যবসা করতে পারেনি আমিরের 'লাল সিং চাড্ডা'। বক্স অফিসে আমির-করিনার এই ছবি খাতা খুলেছে মাত্র ১১.৫০ কোটি টাকার ব্যবসা করে। উৎসবের মেজাজে, তারকা অভিনীত হওয়া সত্ত্বেও বিশেষ লাভ করতে পারেনি এই ছবি।

অদ্বৈত চন্দন পরিচালিত 'লাল সিং চাড্ডা' ছবি লিখেছেন অতুল কুলকর্নি। এটি ছ'টি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত 'ফরেস্ট গাম্প'-এর অফিসিয়াল হিন্দি রিমেক। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখলেন নাগা চৈতন্য।

প্রথমদিনের বক্স অফিস কালেকশন বেশ কম বলেই জানাচ্ছেন ট্রেড অ্যানালিস্টরা। তাঁদের প্রত্যাশা আরও বেশি ছিল এই ছবিকে কেন্দ্র করে। আবার বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, গত ১৩ বছরে 'লাল সিং চাড্ডা'র প্রথমদিনের বক্স অফিস কালেকশনের হিসেবে আমির খানের কেরিয়ারের সবথেকে কম ব্যবসা করা ছবি। এমনকি, আমির খান, অমিতাভ বচ্চন অভিনীত 'ঠগস অফ হিন্দুস্তান', যে ছবিকে অভিনেতার কেরিয়ারের সবথেকে ব্যর্থ ছবি হিসেবে ধরা হয়, সেটিই প্রথম দিন ব্যবসা করে ৫২ কোটি টাকার। এখন সকলেই তাকিয়ে রয়েছেন শনিবার ও রবিবারের ব্যবসার দিকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget