এক্সপ্লোর

Chitrangda Singh: সেলুলয়েডে কার্গিল যোদ্ধা যোগেন্দ্র যাদবের জীবনকাহিনি, প্রযোজনায় চিত্রাঙ্গদা সিংহ

Chitrangda Singh New Movie: সুবেদার যোগেন্দ্র যাদবের অবিশ্বাস্য সাহসিকতার অনুপ্রেরণামূলক গল্প সেলুলয়েডে মুড়ছেন চিত্রাঙ্গদা সিংহ। কার্গিলের যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি।

নয়াদিল্লি: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহ (Chitrangda Singh)। এবার তিনি ঝুলিতে পুরলেন সুবেদার যোগেন্দ্র যাদবের (Yogender Yadav) ওপর সিনেমা তৈরির স্বত্ত্ব (rights)। কে যোগেন্দ্র যাদব? রইল বিস্তারিত তথ্য।

দেশাত্মবোধক সিনেমা নিয়ে আসছেন চিত্রাঙ্গদা সিংহ

চিত্রাঙ্গদা সিংহ, ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে সর্বকনিষ্ঠ (youngest) 'পরমবীর চক্র' (Param Vir Chakra) প্রাপক যোগেন্দ্র যাদবের অবিশ্বাস্য কাহিনির উপর নির্ভর করে একটি চলচ্চিত্র নির্মাণের স্বত্ত্ব পেয়েছেন। অভিনেত্রী-প্রযোজক চিত্রাঙ্গদা তাঁর নিজের প্রযোজনা সংস্থা থেকে সর্বপ্রথম 'সুরমা' (Soorma) নামে একটি ছবি তৈরি করেন। ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ সিংহের জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সেই সিনেমাটি। ছবিতে দিলজিৎ দোসানজের সঙ্গে তাপসী পান্নুকে অভিনয় করতে দেখা যায়। এবার তিনি আরও এক সত্য ঘটনা অবলম্বনে ছবি তৈরি করতে চলেছেন। 

সুবেদার যোগেন্দ্র যাদবের অবিশ্বাস্য সাহসিকতার অনুপ্রেরণামূলক গল্প সেলুলয়েডে মুড়ছেন চিত্রাঙ্গদা সিংহ। কার্গিলের যুদ্ধে (Kargil War) অংশ নিয়েছিলেন তিনি। এযাবৎ দেশে 'পরমবীর চক্র' প্রাপকদের মধ্যে সবচেয়ে কম বয়সী তিনি। মাত্র ১৯ বছর বয়সে এই পালক ওঠে তাঁর মুকুটে। তিনি দেশের ইতিহাসে 'পরমবীর চক্র' প্রাপক জীবিত তিনজনের অন্যতম এবং সেই থেকে তিনি ভারতীয় সেনাবাহিনীতে কাজ চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: 'Dharmajuddha': শ্রেয়া ঘোষালের কণ্ঠে মুক্তি পেল 'ধর্মযুদ্ধ' ছবির 'তুমি যদি চাও' গান

এই ছবি প্রসঙ্গে অভিনেত্রী-প্রযোজক চিত্রাঙ্গদা সিংহ বলেন, 'আমি সত্যিকারের নায়কদের গল্প বলতে খুব ভালবাসি। যাঁদের গল্প অনেক সময়েই আমরা ভুলে যাই, তাঁরা আমাদের মাঝে বর্তমান থাকা সত্ত্বেও। তাঁদের সফরকে বড় করে দেখানো উচিত। 'সুরমা' ছবিতে আমি যে চেষ্টাটা করেছিলাম এটাও সেরকমই আরও একটা প্রচেষ্টা।'

ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে। নাম জানানো হয়নি অভিনেতা-অভিনেত্রীদেরও। ছবির স্বত্ত্ব রয়েছে 'সিএস ফিল্মস'-এর কাছে।

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget