এক্সপ্লোর

'সুইৎজারল্যান্ড' আমার যেন নতুন করে ডেবিউ, রুক্মিণীকে নিয়ে অনেক ধারণা ভাঙাবে এই ছবি, খোলামেলা আড্ডায় নায়িকা

'আমাকে দেবের বান্ধবী হিসেবে কাজ দেওয়া হয়নি, কাজ পেয়েছি নিজের ক্যারিশ্মায়, বারবার এই চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়েছে। যাতে কেউ না বলে, দেবের সৌজন্যে কাজ পেয়েছি। সেদিক থেকে দেখতে হলে দেবকেও বোধ হয় এত চাপ নিতে হয়নি।'

মুক্তি পেয়েছে রুক্মিণী মৈত্র , আবীর চট্টোপাধ্যায় অভিনীত ছবি 'সুইৎজারল্যান্ড' এর ট্রেলার। ছবির গান সুপার-ডুপার হিট। এই প্রথম শাড়ি পরে নাচলেন রুক্মিণী। আবীরকেও এই প্রথম নাচতে দেখা গেল। ছবি নিয়ে এবিপি আনন্দের সঙ্গে খোলামেলা আড্ডায় নায়িকা।
  • দেব নয়, নায়ক অন্য কেউ!  আবীরের সঙ্গে 'সুইৎজারল্যান্ড'। কেমন লাগল? আসলে সবাই বিষয়টাকে অন্যভাবে দেখছে। আমার দেবের সঙ্গে কাজ করতে করতে একটা কমফর্ট জোন হয়ে গিয়েছিল ঠিকই। তাবলে অন্য কারও সঙ্গে কাজ করব না, এমন বিষয় কিন্তু কোনওদিনই ছিল না। দেবের সঙ্গে কাজ করার সময়ও যে অনুভূতিটা হয়েছিল, একজন মেগাস্টারের সঙ্গে কাজ করতে যে নার্ভাসনেস-টা আসে আর কী! আবীরও তো তাই। ওর এত ফ্যান, অসাধারণ অভিনেতা। কিন্তু কাজ করতে গিয়ে টেনশনটা কেটে গেল। খুব-খুব হেল্পফুল আবীর। আমার মনোভাব বুঝে কাজটা সহজ করে দিয়েছিল আবীর।
 
View this post on Instagram

OUT NOW! WATCH RIGHT NOW! Link in Story and in Bio! Your pick! #SWITZERLAND

A post shared by RUKMINI MAITRA (@rukminimaitra) on

 
  • রুক্মিণী নাকি দেব ছাড়া কারও প্রোডাকশনে কাজ করবেন না, এমন কথাও তো রটেছিল। তাহলে সিদ্ধান্ত বদল? না। না। আমার তো এমন ভাবনাই কোনওদিন ছিল না। এটা এক্কেবারেই রটনা। আমার 'কিডন্যাপ' ছবিটাও তো সুরিন্দর ফিল্মসের। আসলে জিতদার প্রোডাকশন হাউস থেকে আগেও প্রস্তাব এসেছিল ছবি করার। শুধুমাত্র সময় ছিল না বলেই, ছবিগুলো করা হয়নি। আর কোনও কারণ নেই। এবার সেই সুযোগটা হয়ে গেল। চরিত্রটাও এক্কেবারে নতুন। বলতে পারো, রুক্মিণীর মৈত্রর নতুন করে ডেবিউ হল।
 
  • তোমার চরিত্র রুমি তো একেবারে মধ্যবিত্ত গৃহবধূ। যার কাছে সুইৎজারল্যান্ড একটা স্বপ্ন। তোমার বাস্তব জীবনের সঙ্গে তো কোনও মিলই নেই! সেটা তো একদম ঠিকই। আমি একেবারে অন্যভাবে মানুষ। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু। এভাবে শাড়ি পরে থাকিনি। ভাবিওনি রুমি অর্থাৎ এই ছবিতে আমার চরিত্রের মতো করে।  এই ছবিতে আবীরের চরিত্র শিবাশিস, পেশায় সেলস পার্সন। স্ত্রী রুমি স্কুলে পড়ায়। দুই মেয়ে নিয়ে হাসিখুশি পরিবার। তাদের কাছে বেড়ানো একটা স্বপ্ন। দিঘা-পুরী-দার্জিলিং পেরিয়ে সুইৎজারল্যান্ড সেখানে দূরের স্বপ্ন! এহেন রুমির চরিত্রে অভিনয় করাটা আজ পর্যন্ত আমার কাছে সব থেকে চ্যালেঞ্জিং। আমি আমার মাসি-মা, বান্ধবী, কত জনের সঙ্গে কথা বলেছি। যাদের জীবনযাত্রার সঙ্গে রুমির মিল আছে। আমার ভাইঝি আমায়রাকে ছোট থেকে বড় করার অভিজ্ঞতাটা আমায় খুব সাহায্য করেছে। সোহিনী সেনগুপ্তর সঙ্গে ওয়ার্কশপ করেছি। যদিও শাড়ি দ্রুত পরে ফেলার অভ্যেস আমার মডেলিং করার সময় থেকেই। ৪০ সেকেন্ডে শাড়ি পরতে পারি।
  • দেব কী বলল?  দেব তো স্ক্রিপ্ট শুনেই বলেছিল, ছবিটা তোমায় করতেই হবে। আমিও অফার পেলে করতাম! আসলে এই ছবিটা সবার ছবি। আট থেকে আশি সবার ছবি। এক মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন সফল করার ছবি। আশা-আকাঙ্ক্ষার ছবি। যাদের কাছে সুইৎজারল্যান্ড যাওয়া অনেক বড় স্বপ্ন।
  • দেবের বান্ধবী, এটা কি কোনও দিন ব্যাগেজ হয়ে গিয়েছে? না। আমি ছবি করতে তো চাইনি কোনও দিন। বরং দেব বলেছিল অভিনয়ে আসতে। আমি বারবার না বলে গিয়েছি। এই নিয়ে ৬ মাস দেবের সঙ্গে আমার ঝগড়া চলেছিল। তারপর তো ছবি করতে রাজি হই। কিন্তু কেউ কেউ বলল, দেবের বান্ধবী বলেই নাকি ছবি পেয়েছি। কিন্তু বলুন তো ২ বছরের মধ্য়ে ৫ টি ভিন্ন ধারার ছবি। তাও যদি মানুষ না বোঝে! যাই হোক এটা বোধ হয় মেয়েদের ক্রেডিট না দেওয়ার চিরকালীন অভ্যেস! আমাকে দেবের বান্ধবী হিসেবে কাজ দেওয়া হয়নি, কাজ পেয়েছি নিজের ক্যারিশ্মায়, বারবার এই চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়েছে। যাতে কেউ না বলে, দেবের সৌজন্যে কাজ পেয়েছি। সেদিক থেকে দেখতে হলে দেবকেও বোধ হয় এত চাপ নিতে হয়নি।
 
  • মেয়েদের জায়গাটা তাহলে সমাজে এখনও একই রয়ে গেল? এখন মেয়েরা ঘরে বাইরে বাইরে অদ্বিতীয়া। তাই মেয়েদেরও যেমন অর্থনৈতিক স্বাধীনতা পেতে হবে, তেমনই ছেলেদেরও ঘরের কাজ শিখতে হবে। মেয়েদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। ছেলেদের কাছে লড়াই নয়, পাশাপাশি পা মিলিয়ে এগোতে হবে। সেটাই নারীবাদের মূল কথা হওয়া উচিত।
  • দেশে তো এত নারী নির্যাতন... দিকে দিকে গিয়ে মানুষকে বোঝাতে হবে। যৌনতা শিক্ষা আর ধর্ম শিক্ষা দুটোই এখন স্কুল-কলেজে বড় প্রয়োজন। কারণ দুটো নিয়েই প্রভূত ভুল ধারণা। ধর্ষকদের মৃত্যুদণ্ড দিলে ধর্ষণ আটকানো যাবে না। বরং লিঙ্গচ্ছেদ করা হোক। যাতে শাস্তিটা একটা দৃষ্টান্ত স্থাপন করে। মানুষ ধর্ষণ করার কথা ভাবতে যাতে ভয় পায়। সেটা যদি কেউ মানবাধিকার লঙ্ঘন বলে, তবে একটা মেয়ের যৌনাঙ্গ দিয়ে রড ঢুকিয়ে দেওয়া,  জিভ কেটে দেওয়া মানবাধিকার ছিনিয়ে নেওয়া নয় কি?
  • পুজো কেমন কাটছে? দুবাইয়ে ছুটি কাটানো হল? ছুটি কাটাতে যাইনি। আমি আর দেব একটা কাজে গিয়েছিলাম। আর আমি তো এখন ৭ দিনের কোয়ারেন্টিনে। তাই বেরচ্ছি না। একেবারেই।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Bollywood News: সেফ আলি খানকে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?

ভিডিও

Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget