এক্সপ্লোর

Kapil Sharma: এবার ওটিটি প্ল্যাটফর্মে নতুন ছবি নিয়ে হাজির হবেন কপিল শর্মা, খবর সূত্রের

Kapil Sharma Update: ঘনিষ্ঠ সূত্রে খবর, গল্প শুনেই কপিল শর্মা এই প্রজেক্টের অংশ হতে রাজি হয়ে যান। তবে এখনও সই হয়নি। তবে এই ওটিটি ছবির জন্য় 'প্রি-প্রোডাকশন'-এর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলেই খবর।

নয়াদিল্লি: বিনোদন দুনিয়ার অন্যতম জনপ্রিয় নাম কপিল শর্মা (Kapil Sharma)। যাঁর নামে চলে গোটা একটা অনুষ্ঠান। যিনি অভিনয়ের দিক থেকে বিশেষ সফল না হলেও বড় বড় তারকাদের সঙ্গে তাঁর ওঠাবসা। পেশায় কমেডিয়ান (Comedian) কপিল শর্মা ফের শিরোনামে।

ওটিটিতে কপিল শর্মা?

মার্কিন মুলুক ও কানাডায় ট্যুরে রয়েছেন কপিল শর্মা। তবে আপাতত তিনি খবরের শিরোনামে অন্য কারণে। সূত্রের খবর, 'অ্যাপ্লজ় এন্টারটেনমেন্ট'-এর (Applause Entertainment) সমীর নায়ারের (Sameer Nair) সঙ্গে হাত মিলিয়ে কপিল শর্মা এবার ডিজিট্যাল সিনেমায় (Digital Movie) আত্মপ্রকাশ করবেন। ব্রিটিশ শাসিত ভারত ভাগের পরবর্তী সময়ের গল্প বলবে সেই ছবি।

ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, গল্প শুনেই কপিল শর্মা এই প্রজেক্টের অংশ হতে রাজি হয়ে যান। তবে এখনও সই হয়নি। তবে এই ওটিটি ছবির জন্য় 'প্রি-প্রোডাকশন'-এর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলেই খবর। শোনা যাচ্ছে, কপিল শর্মা মুম্বই ফেরার পরই আনুষ্ঠানিক ঘোষণা হবে। ছবিতে একাধিক অভিনেতা-অভিনেত্রীর সমাগম হবে। জানা যাচ্ছে, কপিল শর্মার 'আইডল' গুরদাস মানও এই ছবিতে কাজ করবেন। বাকি চরিত্রে কাস্টিং এখনও চলছে।

বিতর্কে কপিল

কিছুদিন আগেই কপিল শর্মার বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ ওঠে। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই মামলা দায়ের হয় তাঁর বিরুদ্ধে। 

আরও পড়ুন: Galliyan Returns: পুরনোকে কি টেক্কা দিতে পারল 'গলিয়াঁ রিটার্নস'? কী বলছেন নেটিজেনরা?

জানা যায়, ২০১৫ সালে উত্তর আমেরিকা (North America) সফরে যে চুক্তি তাঁর সঙ্গে হয়েছিল, তা ভঙ্গ করেন কপিল শর্মা। যতগুলো শো তাঁর করার কথা ছিল, তা তিনি করেননি। এমনকী তাঁর বিরুদ্ধে অসহযোগিতারও অভিযোগ ওঠে। ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোনও ধরেননি বলে অভিযোগ। যদিও বিভিন্ন সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পরই কপিল শর্মা জানিয়েছেন যে তিনি ক্ষতিপূরণ দেবেন।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget