এক্সপ্লোর

অমিতাভ-শ্বেতার বিজ্ঞাপন ঘিরে বিতর্ক, মামলা করার হুঁশিয়ারি ব্যাঙ্ক ইউনিয়নগুলির

নয়াদিল্লি:  সম্প্রতি কল্যাণ জুয়েলার্সের এক দেড় মিনিটের বিজ্ঞাপনে দেখা যায় অমিতাভ বচ্চন-শ্বেতা বচ্চনকে। মেয়েকে প্রথমবার স্ক্রিনে দেখতে পেয়ে আবেগঘন হয়ে পড়েন বাবা (বিগ বি)। কিন্তু যেভাবে বিজ্ঞাপনটি উপস্থাপনা করা হয়েছে, তাতে মোটেই খুশি নয় বিভিন্ন ব্যাঙ্ক ইউনিয়নগুলি। তারা এতটাই ক্ষুব্ধ যে মামলা পর্যন্ত করার ভাবনাচিন্তা করছে। ব্যাঙ্ক ইউনিয়নগুলি এই বিজ্ঞাপনটি দেখে মারাত্মক বিরক্ত, এবং দাবি ব্যাঙ্কিং পরিষেবার ওপর আমজনতার বিশ্বাস ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে এই বিজ্ঞাপনের মাধ্যমে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস কনফেডারেশন, এই সংগঠনের অধীনে ৩, ২০,০০০ সদস্য রয়েছেন। এই সংগঠনের তরফেই কল্যাণ জুয়েলার্সের বিরুদ্ধে মামলা করার ভাবনাচিন্তা করা হচ্ছে। এআইবিওসি-র সাধারণ সম্পাদক সৌম্য দত্তের অভিযোগ, এই বিজ্ঞাপনের থিম, টোন পুরোটাই অত্যন্ত নিম্ন রুচির। সম্পূর্ণটাই বিজ্ঞাপনী সংস্থার লাভের কথা ভেবে করা হয়েছে। তবে কল্যাণ জুয়েলার্স তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ব্যাঙ্ক ইউনিয়নগুলির মানসিকতা বুঝতে পেরেছে তারা। কোথায় তাদের আঘাত লেগেছে, সেটাও স্পষ্ট তাদের কাছে। কিন্তু এই পুরো বিজ্ঞাপনটিই একটি কাল্পনিক ভাবনাচিন্তা থেকে করা হয়েছে। এখানে বাস্তবের সঙ্গে কোনও সম্পর্ক নেই। এই সংক্রান্ত ডিসক্লেমার কল্যাণ জুয়েলার্সের তরফে আগামী তিনদিনের মধ্যে বিজ্ঞাপনের সঙ্গে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। কোনও ব্র্যান্ড বা সংস্থাকে অসম্মানিত করার ইচ্ছে কল্যাণ জুয়েলার্সের ছিল না বলেও সংস্থার তরফে দাবি করা হয়েছে। বিজ্ঞাপনটিতে কী আছে একবার দেখে দেওয়া যাক বিজ্ঞাপনে দেখা যাচ্ছে অমিতাভ তাঁর মেয়ের সঙ্গে গিয়েছেন একটি ব্যাঙ্কে। প্রসঙ্গত, একমাসে দুবার পেনশনের টাকা চলে এসেছে তাঁর অ্যাকাউন্টে। সেই বাড়তি টাকা ফেরাতে গিয়ে ব্যাঙ্ককর্মীদের খারাপ ব্যবহারের সম্মুখীন হতে হয় এক বৃদ্ধকে। বৃদ্ধ বাবাকে ছায়াসঙ্গীর মতো আগলে রাখতে দেখা যায় মেয়েকে। বিজ্ঞাপনের মাধ্যমে কল্যাণ জুয়েলার্স বোঝাতে চেয়েছে বাবার কাছে বড় ভরসার জায়গা তাঁর মেয়ে, যেমন ভরসার কল্যাণ জুয়েলার্স।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget