এক্সপ্লোর

Salman Khan: সলমন খানকে হুমকি দেওয়া আরও এক ব্যক্তিকে কর্ণাটক থেকে চিহ্নিত করল পুলিশ

Salman Khan News: বাবা সিদ্দিকির বাড়ির ইফতার পার্টি বিখ্যাত। বলিউডের প্রায় সবাই অংশ নিতেন এই পার্টিতে। বাবা সিদ্দিকের সঙ্গে বলিউডের যোগ ছিল মজবুত। সলমন খানের সঙ্গে বাবা সিদ্দিকির ভাল বন্ধুত্বও ছিল। 

কলকাতা: সলমন খানকে (Salman Khan) হুমকি দেওয়া এক ব্যক্তিকে কর্ণাটক থেকে চিহ্নিত করল পুলিশ। প্রসঙ্গত, বাবা সিদ্দিকির মৃত্যুর আগে থেকেই একের পর এক হুমকি পাচ্ছিলেন সলমন খান। তাঁর বাড়ির সামনে গুলি চলার মতো ঘটনাও ঘটেছে। আর এবার, সলমনকে আগে হুমকি দিয়েছিলেন এমন এক ব্যক্তিকে কর্ণাটক থেকে চিহ্নিত করল পুলিশ। মুম্বই পুলিশ কর্ণাটকের একটি ট্রাফিক পুলিশ কন্ট্রোলের থেকে খবর পান সলমনকে ওই হুমকি ঠিক কে পাঠিয়েছিল। আর সেই খবর পাওয়া মাত্র মুম্বই পুলিশের একটি দল কর্ণাটক রওনা হয়ে গিয়েছে ওই ব্যক্তিকে আটক করার জন্য। 

তিন সপ্তাহের মধ্যে ৩ বার মৃত্যুর হুমকি পেয়েছেন সলমন খান। তিনি বারে বারেই হুমকি পেয়েছেন, টাকার দাবিও এসেছে তাঁর কাছে। বিভিন্ন সময়ে বিভিন্ন অঙ্কের টাকা তাঁর থেকে চাওয়া হয়েছে বিষয়টিকে বন্ধ করার জন্য। তবে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং-এর তরফ থেকে জানানো হয়েছে, তারা এই বিষয়টি টাকা দিয়ে মেটাতে চায় না। কৃষ্ণসার হত্যা তাঁদের জাতিকে ভীষণভাবে আঘাত করেছে। দীর্ঘদিন ধরে আদালতে কেস চলার পরেও বিষয়টির মিমাংসা হয়নি বলেই তাঁরা এবার নিজের হাতে বিষয়টি তুলে নিতে চায়। 

এর আগে সলমন খানকে মৃত্যুর হুমকি দেওয়ার অপরাধে নয়ডা থেকে NCR রিজিয়নের পুলিশ একজনকে গ্রেফতার করেছিল। এর আগে ঝাড়খণ্ড থেকেও সলমন খানকে হুমকি দেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছিল এক ব্যক্তিকে। পরবর্তীতে সেই ব্যক্তি এই কাজ করার জন্য ক্ষমাপ্রার্থনাও করে। সেই ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোইয়ের দলের অন্যতম একজন কর্মী হিসেবে পরিচয় দিয়ে, গোটা বিষয়টাকে মেটানোর জন্য ৫ কোটি টাকা দাবি করেছিল।

একজন ট্রাফিক পুলিশের কাছে এই বার্তা এসেছিল যে সলমন খান যদি বিষয়টা টাকা দিয়ে না মেটান, তাহলে বাবা সিদ্দিকির মতোই অবস্থা হবে তাঁর। বাবা সিদ্দিকিকে যেভাবে গুলি করে মারা হয়েছিল, সলমনের ক্ষেত্রেও তাই হবে। এক আগে, বাবা সিদ্দিকে গুলি করে খুন করা হয়েছিল। বাবা সিদ্দিকির বাড়ির ইফতার পার্টি ছিল বিখ্যাত। বলিউডের প্রায় সবাই অংশ নিতেন এই পার্টিতে। বাবা সিদ্দিকের সঙ্গে বলিউডের যোগ ছিল খুব মজবুত। সলমন খানের সঙ্গে বাবা সিদ্দিকির ভাল বন্ধুত্বও ছিল। 

আরও পড়ুন: Rachana Banerjee: আগামী বছর ছেলের উচ্চ মাধ্যমিক, জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা রচনার, 'যেনও পাশ করে যায়..'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget