এক্সপ্লোর

'কখন আসবে কলটাইমের ফোন' মনখারাপ নিয়েই উদগ্রীব অপেক্ষা টলিপাড়ার লিটল স্টারদের

'' শ্যুটিংয়ে একসাথে হইহুল্লোড় হবে না, তাই শটির ফাঁকে গল্প লিখব, ছবি আঁকব'', ঠিক করে ফেলেছে ছোট সুভাষচন্দ্র খ্যাত অঙ্কিত।

কলকাতা: শুটিং শুরু হয়েছে টলিপাড়ায়। মনটা বড্ড ছটফট করছে। ডাকছে লাইট-ক্যামেরা-অ্যাকশন আর শটের ফাঁকে খুনসুটির সময়গুলো। কিন্তু এখনও ঘরে বসেই দিন কাটাচ্ছে টলিউডের অনেক খুদে শিল্পীদের। নিয়ম, ১০ বছরের নীচে বাচ্চাদের শুটিংয়ে অনুমতি নেই। কিন্তু ১০ পেরিয়েছে স্যমন্তকের। তবু এখন করোনা-বিধি মেনে শ্যুটিং করতে হবে, সেই জন্য অনেক কাজ শুরু হয়নি। পিছিয়েছে কাজের ডেট। তাই এই মুহূর্তে বড্ড মন খারাপ টালিগঞ্জের অনেক কমবয়সী শিল্পীর। ছোট সুভাষচন্দ্র হিসেবে যথেষ্ট খ্যাতি পেয়েছে ছোট্ট অঙ্কিত । এখন নতুন সিরিয়াল 'কাদম্বিনী' সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে চলেছে সে। সবে দশ পেরিয়েছে অঙ্কিতের। বয়সের বেড়া টপকে গেছে, এতেই দারুণ আনন্দিত সে। লকডাউনে শুটিং-এর বন্ধুদের সঙ্গে মজা করাটা ভীষণ মিস করেছে। অনেকদিন পরে আবার শুটিং শুরু হবে দিনকয়েক পর। তাই খুব খুশি সে।  '' সাবধানেই কাজ করব, এখন হয়ত একসাথে হইহুল্লোড় হবে না, তাই শটির ফাঁকে গল্প লিখব, ছবি আঁকব'', ঠিক করে ফেলেছে অঙ্কিত। যেমন শিশু শিল্পী স্যমন্তক।  চলছিল রাজ চক্রবর্তীর সঙ্গে 'হাবজি গাবজি' ছবির কাজ। কথা চলছিল একটি বাংলাদেশের ছবিতে কাজ করারও। কিন্তু এখনও সেই সব শুটিং কবে হবে, নির্দিষ্ট কিছু জানা যায়নি। 'ফোন বাজলেই মনে হচ্ছে, এই বোধ হয় কলটাইম এল', আনন্দে লাফিয়ে উঠছি, বলল স্যমন্তক। যদিও তাঁর অভিভাবকরা বলছেন, ছোটদের জন্য সুরক্ষাবিধির কড়াকড়ি যেন সেটে থাকে। সম্ভব হলে যেন চাইল্ড আর্টিস্টের জন্য একটা আলাদা ঘর যেন থাকে। 'ফিরকি' সিরিয়ালে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল ছোট্ট ঈশান। সিরিয়ালে অন্যতম প্রধান চরিত্র নীলাদ্রির ভূমিকায় তার অভিনয় মন কেড়ে নিয়েছিল দর্শকের। 'কিন্তু হঠাৎ করেই যে কী সব হয়ে গেল!', মন খারাপ ছোট্ট শিল্পীর। এই মুহূর্তে ছোটদের নিয়ে শুটিং করা যাবে না। তাই 'ফিরকি' সিরিয়ালের গল্প এগিয়ে দেওয়া হচ্ছে বেশ কয়েক বছর। অর্থাৎ ফিরকি থেকে নীলাদ্রি, সবাই এবার বড় হয়ে যাবে। তাই এই মুহূর্তে ডাক পড়বে না ঈশানের। তাই ভয়ানক মন খারাপ তার। 'ফিরকিকে বড্ড মিস করছি, মিস করছি শটের ফাঁকে ক্রিকেট খেলাও', বলেই ফেলল ঈশান। ঠিক একই ভাবে কলটাইম পাওয়ার অপেক্ষায় 'আলো ছায়া' সিরিয়ালের শিল্পী হিয়া। করোনা আতঙ্ক নয়, কবে আবার ডাক আসবে শ্যুটিং-এর, আপাতত এই ভাবনাতেই উদ্বেল টলিপাড়ার লিটলস্টাররা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget