এক্সপ্লোর

শোকস্তব্ধ সংস্কৃতি জগৎ, প্রয়াত প্রসিদ্ধ নৃত্যশিল্পী আসতাদ দাবু

একসময় আসতাদের নাচকে অতিরিক্ত পশ্চিমী নৃত্যভঙ্গি প্রভাবিত বলে তকমা দেওয়া হয়েছিল। যার জেরে নিজের নৃত্য পরিবেশনের ধরণ বদলে পশ্চিমী নৃত্যে ভারতীয় ধারার অনন্য এক সংমিশ্রণ ঘটিয়েছিলেন তিনি।

মুম্বই: ক্যানসারের কাছে হার মানলেন কথক ও কথাকলি খ্যাত আসতাদ দাবু। পশ্চিমী নাচের ঘরানার ভারতীয়করণ ঘটিয়ে নৃত্যশিল্পী আসতাদ খ্যাতি কুড়িয়েছিলেন দেশজোড়া। বিদেশের মাটিতেও তিনি ছিলেন একইরকম প্রসিদ্ধ। কিন্তু গতমাসে ক্যানসারের হানার পর আজ ৭৩ বছর বয়সী আসতাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পরিবারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, অসুস্থতার সঙ্গে ওঁর সাহসী লড়াই আজ ১০ ডিসেম্বর থেমে গেল। প্রবল এক নৃত্য ঐতিহ্য ও অবিস্মরণীয় একাধিক নৃত্য অনুষ্ঠান রেখে গেল আসতাদ। নৃত্যের প্রতি তাঁর টান ও নতুন কিছু করে দেখানোর ইচ্ছে ছিল বরাবরের। আর সুমধুর ব্যবহারের সৌজন্যে চলার পথে হাজারো বন্ধু, অনুগামী তৈরি করেছিল আসতাদ। কোভিডের জেরে একেবারে ব্যক্তিগত পরিসরের মধ্যে শেষকৃত্য সম্পন্ন হয়েছে আসতাদের। একসময় আসতাদের নাচকে অতিরিক্ত পশ্চিমী নৃত্যভঙ্গি প্রভাবিত বলে তকমা দেওয়া হয়েছিল। যার জেরে নিজের নৃত্য পরিবেশনের ধরণ বদলে পশ্চিমী নৃত্যে ভারতীয় ধারার অনন্য এক সংমিশ্রণ ঘটিয়েছিলেন তিনি। আসতাদের প্রয়াণে শোকস্তবদ্ধ সংস্কৃতি মহল। টুইটারে অনুপম খের, নন্দিতা দাস প্রমুখরা শেষশ্রদ্ধা জ্ঞাপন করেছেন। অনুপম খের লেখেন, ‘আধুনিক নৃত্যমঞ্চ তাঁর এক ধারক-বাহককে হারাল। আসতাদ তোমাকে কাছ থেকে জানা ব্যক্তিগতভাবে সম্মানের। তোমার হাসিটা সারাজীবন মনে থাকবে। আত্মার শান্তি কামনা করি।’
আর নন্দিতা দাস বলেন, ‘গোটা ছোটবেলা ওঁনার নাচ দেখে অনুপ্রাণিত হয়েছি। আরও একজন মনের কাছে মানুষকে কেড়ে নিল বছরটা।’ ১৯৪৭ সালে ১৩ জুলাই গুজরাটের জন্মগ্রহণ করেন আসতাদ। ব্যক্তিগত ও দলগত হিসেবে দেশের বিভিন্ন অংশে ও বিশ্বের ৭০-র বেশি দেশে নৃত্যপরিবেশন করেছেন তিনি। ২০০২ সালে আসতাদ দাবু ডান্স ফাউন্ডেশন গড়ে তোলেন পদ্মশ্রী এই নৃত্যশিল্পী। মণিরত্নম, বিশাল ভরদ্বাজের মতো পরিচালকের সিনেমার কোরিওগ্রাফার ও মকবুল ফিদা হোসেনের বিখ্যাত আঁকার রূপ মঞ্চস্থ করার ক্ষেত্রে তাঁর দেখানো মুন্সিয়ানা এখনও প্রশংসিত হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Deepika-Ranveer: দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ
দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ
Bonny Sengupta: নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?
নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?
Tollywood News: দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
Entertainment News: স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!
স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget