এক্সপ্লোর

Neel Trina on Cyclone Yaas: ইয়াস বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ালেন নীল-তৃণা

নির্বাচনের মুখে যুগলে যোগ দিয়েছিলেন রাজনীতিতে। এরপর প্রচারের মঞ্চেও দেখা গিয়েছে তাঁদের। এবার ইয়াস বিপর্যস্ত অঞ্চলে সাধারণ মানুষের সাহায্যের জন্য হাত বাড়ালেন ছোটপর্দার পাওয়ার কাপেল নীল ভট্টাচার্য্য ও তৃণা সাহা।

কলকাতা: নির্বাচনের মুখে যুগলে যোগ দিয়েছিলেন রাজনীতিতে। এরপর প্রচারের মঞ্চেও দেখা গিয়েছে তাঁদের। এবার ইয়াস বিপর্যস্ত অঞ্চলে সাধারণ মানুষের সাহায্যের জন্য হাত বাড়ালেন ছোটপর্দার পাওয়ার কাপেল নীল ভট্টাচার্য্য ও তৃণা সাহা।

রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন তৃণা। সেখানে তিনি 'মাই স্কাই ফাউন্ডেশান' নামক একটি সংস্থার কথা উল্লেখ করেছেন। এই সংস্থার প্রতিষ্ঠাতা তৃণা নিজেই। ইয়াস বিধ্বস্ত মানুষের সাহায্য করার জন্যই এগিয়ে এসেছেন তিনি। সঙ্গে রয়েছেন নীলও। তৃণা জানিয়েছেন, 'ইয়াস বিধ্বস্ত বিভিন্ন এলাকার মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেবেন তাঁরা। আপাতত ১০০০ জন মানুষের জন্য এই ব্যবস্থা করা হয়েছে।' সাধারণ মানুষকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন তাঁরা। আপাতত কয়েকজন বন্ধু মিলেই শুরু করেছেন এই উদ্যোগ।

তৃণা জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনুপ্রেরণা নিয়েই এই কাজের আয়োজন করেছেন তিনি। ইয়াস ও কোভিড পরিস্থিতিকে মুখ্যমন্ত্রী যেভাবে সামলাচ্ছেন তার ভূয়সী প্রশংসাও করেন তৃণা।

কিছুদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন টলিপাড়ার হিট জুটি নীল ভট্টাচার্য্য ও তৃণা সাহা । দীর্ঘ সম্পর্কের পর তাঁদের প্রেম বদলেছে দাম্পত্যে। শুধু বিবাহ কেন, রাজনীতির মঞ্চেও একসঙ্গে পা রেখেছেন নীল তৃণা। তৃণমূলে যোগদান করেছেন তাঁরা। রাজনীতির আঙিনায় পা রেখে নীল ও তৃণা জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁদের অনুপ্রেরণা। বহুদিন থেকেই তাঁকে অনুসরণ করেন তাঁরা। এবার একেবারে সরাসরি দিদির সঙ্গে হাত মিলিয়ে কাজ করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা।

নীল বলেছিলেন, ' আমরা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছি একসঙ্গে জীবনটা কাটানোর। সেই মতই ৪ তারিখ বিয়ে করি। এরপর যখন দেখি মানুষের পাশে থাকার, মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি, তখন পিছপা হইনি। কারন, আমরা এমন একটা ছত্রছায়ায় এই সুযোগ পেয়েছি, যাঁকে আমরা সবসময় ভালোবেসে এসেছি। এর থেকে বড়দিন আর হতে পারে না। আমরা কিছুর আশায় যোগদান করিনি। এই দলের সদস্য হতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। দিদি অনেকদিন আগেই সোনার বাংলা গড়ার কথা বলেছেন, আমরাও তাই চাই। সেই কাজেই আমরা সামিল হতে চাই। উন্নয়নের কোনও শেষ নেই। এটা একটা শিক্ষার মত।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget