এক্সপ্লোর

Dalljeet Kaur Nikhil Patel: 'সস্তার প্রচার', দলজিত কৌরের বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নিখিল পটেলের

Dalljeet-Nikhil: এই বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই বিয়ের ভিডিও শেয়ার করেন দলজিৎ। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিও তিনি ডিলিটও করে দেন। সেই প্রসঙ্গেও মুখ খোলেন নিখিল।

নয়াদিল্লি: ২০২৩ সালের মার্চ মাসে সাত পাকে বাঁধা পড়েন টিভি অভিনেত্রী দলজিৎ কৌর (Dalljiet Kaur)। বিয়ে করেন কেনিয়ার ব্যবসায়ী নিখিল পটেলকে (Nikhil Patel)। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই শোনা যায় তাঁদের বিচ্ছেদের গুঞ্জন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেন তাঁরা, তারপরই জোরাল হয় জল্পনা। সম্প্রতি সেই জল্পনায় ঘৃতাহুতি করে দলজিতের পোস্ট। তিনি ইঙ্গিত করেন যে নিখিল তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। এবার বিস্ফোরক নিখিল। তিনি জানিয়েছেন যে দলজিতের থেকে আর অপমান তিনি সহ্য করবেন না, এবং তাঁকে সতর্ক করে বার্তাও দিয়েছেন। 

দলজিতের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি নিখিলের

সম্প্রতি ইটাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন নিখিল পটেল। সেখানেই তিনি সতর্ক করার সুরে জানান যে তাঁর লিগাল টিম 'দলজিতের বিরুদ্ধে যত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব তা নেবে যদি সে তার এই বেআইনি কাজ চালিয়ে যেতে থাকে।' তিনি বলেন, 'বিশ্বের একজন সাধারণ নাগরিক হিসাবে, ভারতে এবং বিশ্বব্যাপী অনলাইন সুরক্ষা আইনের ফাঁকগুলি নিরপরাধীদের নানা অসতর্ক ক্রিয়াকলাপের মাধ্যমে মিডিয়ার সস্তায় দৃষ্টি আকর্ষণ করার জন্য বেছে নেয়, তাদের দ্বারা প্রায়শই শোষিত হতে পারে, তা দেখে খুবই বিরক্তিকর লাগে, এবং এতে শিশু এবং মহিলারা সবচেয়ে বেশি ঝুঁকির সম্মুখীন হন।'

অন্যদিকে, এই বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই বিয়ের ভিডিও শেয়ার করেন দলজিৎ। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিও তিনি ডিলিটও করে দেন। এই প্রসঙ্গে নিখিল বলেন, 'কোনও ছবি বা ভিডিও ফুটেজে যে বা যাঁরা উপস্থিত রয়েছেন, তাঁদের অনুমতি ছাড়া শেয়ার করা বেআইনি, বিশেষত সেখানে যদি বাচ্চারা থাকে, যারা অনেক বেশি উন্মুক্ত, এবং যাদের সবসময়ে আইনি সুরক্ষার প্রয়োজন পড়ে।'

তিনি আরও জানান যে তাঁর টিমের তরফে দলজিতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিখিলের কেনিয়ার বাড়ি থেকে দলজিতের সমস্ত জিনিসপত্র জুনের মধ্যে নিয়ে নিতে বলা হয়েছে। যদি তা না করেন তিনি, তাহলে নিখিলের তরফে সবকিছু দান করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। নিখিলের কথা অনুযায়ী, বারবার তাঁর তরফে দলজিতকে নাকি তাঁর মালপত্র নিয়ে যেতে বলা হয়েছে। এই সমস্যা, ঝামেলা, বিচ্ছেদ নিয়ে আলোচনা টানাপোড়েন, এখন কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার। 

আরও পড়ুন: 'Ajogyo' New Song: প্রথমবার এক ফ্রেমে প্রসেনজিৎ-রূপম-অনুপম, প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির 'অযোগ্য আমি' গান

প্রথম বিয়ের তিক্ত অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে গত বছরই দলজিৎ বিয়ে করেন প্রবাসী ভারতীয় নিখিল পটেলের সঙ্গে। তবে এক বছরের মধ্যেই সেই সম্পর্কেও চিড় ধরেছে বলেই খবর। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget