এক্সপ্লোর

Priyanka-Debashish: প্রথমবার প্রিয়ঙ্কা-দেবাশীষের জুটি, গুরুত্বপূর্ণ চরিত্রে রজতাভ

Tollywood Update: নতুন এই ছবির নাম ‘বাল্মীকি: এ সাগা অফ আ কমন ম্যান’। পরিচালনার দায়িত্বে রয়েছেন, শঙ্খ ভট্টাচার্য্য। এই ছবির ঘটনার সূত্রপাত বাবরি মসদিজ ধ্বংস এবং তারপরে ঘটে যাওয়া সম্প্রদায়িক দাঙ্গা

কলকাতা: প্রথমবার জুটি হিসেবে কাজ করতে চলেছেন প্রিয়ঙ্কার সরকার (Priyanka Sarkar) ও দেবাশীষ মণ্ডল (Debashish Mondal)। তবে প্রেমের ছবি নয়, এই গল্প এক অন্ধকার সময়ের। বাবরি মসজিদ ধ্বংসের প্রেক্ষাপটে তৈরি এই ছবি বলবে এক অন্ধকার সময়ের গল্প। তাতে যেমন রয়েছে রহস্যের গন্ধ, তেমনই রয়েছে রাজনীতি, ধর্মের কথা। 

নতুন এই ছবির নাম ‘বাল্মীকি: এ সাগা অফ আ কমন ম্যান’। পরিচালনার দায়িত্বে রয়েছেন, শঙ্খ ভট্টাচার্য্য। এই ছবির ঘটনার সূত্রপাত বাবরি মসদিজ ধ্বংস এবং তারপরে ঘটে যাওয়া সম্প্রদায়িক দাঙ্গা। সেই অশান্তির ঢেউ এসে লাগে কলকাতাতেও। একজন মুসলমান মহিলা রাস্তায় কুড়িয়ে পায় শাহিদকে। অন্যদিকে বর্তমান সময়ে সাংবাদিক ভাস্বতী মজুমদারের লেখা বই থেকে ফিরে আসে শাহিদের জীবনকথা। এই দুই ঘটনা কি নেহাৎ কাকতালীয় নাকি এর মধ্যে যোগ রয়েছে অন্য কোনও রহস্যের? সেই ঘটনাকেই তুলে ধরা হবে সিনেমায়। 

এই ছবির সিনেমাটোগ্রাফারের দায়িত্বে রয়েছেন শুভদীপ কর্মকার। এই ছবিতে শোনা যাবে লালনের গানও। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি মিশ্র। ছবির প্রযোজক প্রিয়ঙ্কণা সরকার ও বিশ্বজিৎ পাল জানিয়েছেন, লালনের গান থেকেই এই ছবির ভাবনার শুরু। উল্লেখ্য, এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রজতাভ দত্ত (Rajatabha Dutt)। অন্য়ান্য ভূমিকায় রয়েছেন, সুমনা মুখোপাধ্যায়, ইন্দ্রজিৎ মজুমদার, সম্রাট বিশ্বাস। এই ছবি বলে এক স্রোতের বিপরীতে ভেসে থাকার গল্প।

এর আগে, 'কুরবান' ছবিটিতে অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা। তাঁর হাতে রয়েছে আরও অনেক কাজ। প্রিয়ঙ্কা টলিউডে বিভিন্ন ধাঁচের চরিত্রে স্বমহিমায় অভিনয় করার বেশ জনপ্রিয়। অন্যদিকে দেবাশীষকে শেষ দেখা গিয়েছিল 'রক্তবীজ' ছবিতে। 'মন্দার'-ই প্রথম খ্যাতির আলোয় নিয়ে এসেছিল দেবাশীষকে। এরপরে অবশ্য তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। বিভিন্ন ওয়েব সিরিজ, সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

নতুন এই ছবি বলবে এক অন্ধকার সময়ের গল্প। তার মধ্যে দেবাশীষ-প্রিয়ঙ্কার সমীকরণ কী হবে, গল্পে সেটাই দেখার। এই ছবিতে অন্যান্য ভূমিকারও গুরুত্ব রয়েছে। খুব তাড়াতাড়িই শুরু হবে ছবির শ্যুটিং।


Priyanka-Debashish: প্রথমবার প্রিয়ঙ্কা-দেবাশীষের জুটি, গুরুত্বপূর্ণ চরিত্রে রজতাভ

আরও পড়ুন: Top Social Post: মেয়ের জন্মদিনে আবেগে ভাসলেন স্বস্তিকা, হাসিনা-সাক্ষাৎ শর্মিলা, মমতাশঙ্করের, আজকের সোশ্যালে সেরা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget