এক্সপ্লোর

হঠাৎ মায়ের বিয়ের শাড়ি খুঁজে পেলেন দেবিনা, তারপর?

পুরনো বেনারসী শাড়ি গয়নায় এক্কেবারে বাঙালি কনের সাজে সেজে উঠছেন দেবিনা। মাথায় ঘোমটা, পুরনো ধাঁচের গয়নায় প্রবাসী অভিনেত্রীকে চেনাই যায় না

মুম্বই: ছোটপর্দার পরিচিত মুখ দেবিনা বন্দ্যোপাধ্যায় আপাতত কর্মসূত্রে মুম্বইবাসী। 'রামায়ণ' ধারাবাহিকের হাত ধরে তাঁর অভিনয় জগতে পরিচিতি। এরপর 'চিড়িয়াঘর' ধারাবাহিকে অভিনয় করেও সুনাম অর্জন করেছেন বাঙালি কন্যা। কলকাতায় দীর্ঘদিন মডেলিং-এর কাজ করেছেন তিনি। আপাতত ছবি বা ধারাবাহিক নয়, নিজের ইউটিউব চ্যানেল খোলার পরিকল্পনা করছেন দেবিনা। অনেকেই তাঁর কাছে তাঁর রুপচর্চার বিভিন্ন টিপস চান। শরীরচর্চা ও ত্বকের যত্ন নেওয়ার বিভিন্ন পদ্ধতিই সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় হামেশাই ছোট রিল ভিডিও বা ফটো শেয়ার করে অনুরাগীদের মুগ্ধ করেন দেবিনা। সম্প্রতি মায়ের বিয়ের শাড়ি খুঁজে পেয়েছিলেন তিনি। তারপর..

সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট রিল পোস্ট করেছেন দেবিনা। সেখানে প্রথমে তাঁকে দেখা যাচ্ছে ঘরের আয়নার সামনে একবারে সাদামাটা পোশাকে বসে। তারপরেই এক মুহূর্তে বেশ বদল। পুরনো বেনারসী শাড়ি গয়নায় এক্কেবারে বাঙালি কনের সাজে সেজে উঠছেন দেবিনা। মাথায় ঘোমটা, পুরনো ধাঁচের গয়নায় প্রবাসী অভিনেত্রীকে চেনাই যায় না। দেবিনা উল্লেখ করেছেন, ভিডিওতে তিনি যে শাড়িটি পরেছেন, সেটি তাঁর মা বিয়ের সময় পরেছিলেন। এমনটি কপালে নিখুঁত চন্দন ও চোখে টানা কাজলও পরেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দেবিনার এই পোস্ট মন ছুঁয়ে যায় অনুরাগীদের।

লাগাতার লকডাউনের জেরে ক্ষতির মুখ দেখেছে বড় থেকে ছোট সমস্ত শিল্প। কাজ হারিয়েছে বহু মানুষ। এবার মুম্বইয়ের ছোট আঞ্চলিক শিল্পীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ভিডিও পোস্ট করে দেবিনা। সেখানে তিনি বলছেন, 'রেড কার্পেট লুক থেকে বিমানবন্দরের সাধারণ পোশাক, স্টাইল সবটাই তৈরি করেন শিল্পীরা। ফ্যাশান ইন্ড্রাস্টিই সবসময় তারকাদের সাজিয়ে তোলে। এবার আমাদের সময় ছোট ছোট অঞ্চলিক শিল্পীদের কিছু ফিরিয়ে দেওয়ার। আমাদের কর্তব্য তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার।'

দেবিনা জানাচ্ছেন, মুম্বই ও আশেপাশের অঞ্চলের শিল্পীরা যদি তাঁর সঙ্গে যোগাযোগ করেন ও তাঁর কাছে তৈরি ফ্যাশান প্রোডাক্ট পাঠিয়ে দেন তবে সেগুলি নিয়ে ফটোশ্যুট করবেন দেবিনা। পোশাক হোক বা গয়না ও অন্যান্য সামগ্রী, সেগুলো পরে ফটোশ্যুট করে সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন দেবিনা। সঙ্গে থাকবে সেই পোশাক বা গয়না বিক্রেতার নাম ও সমস্ত তথ্য।

দেবিনা জানাচ্ছেন, এই কাজটি তিনি করবেন সম্পূর্ণ বিনামূল্যে। ফটোশ্যুট থেকে শুরু করে বিজ্ঞাপন, কোনও কিছুর জন্যই বিক্রেতার কাছ থেকে টাকা নেবেন না তিনি। বরং যদি একটু বিক্রি বাড়ে তাহলেই খুশি দেবিনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget