এক্সপ্লোর

Debolina Dutta on Kunal Ghosh: 'কুণাল ঘোষের জন্য বড়ই মায়া লাগে, সুস্থতা কামনা করি', কটাক্ষের সাফ জবাব দেবলীনার

Debolina Dutta on Kunal Ghosh Update: দেবলীনার একটাই বার্তা, ' এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে দুটো দল। একটা অন্যায়ের বিরুদ্ধে একটা অন্যায়ের পক্ষে'

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবিসুদ্ধ একটি পোস্ট শেয়ার করে কাজ করা নিয়ে কটাক্ষ করেছিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সামনেই মুক্তি পাচ্ছে 'যমালয়ে জীবন্ত ভানু' ছবিটি। সেই ছবিটিরই একটি প্রচারমূলক অনুষ্ঠান ছিল গতকাল, রবিবার। এই অনুষ্ঠানে হাজির ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, দেবলীনা দত্ত সহ অনেকেই। আর সেই ছবি পোস্ট করেই কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ। লিখেছিলেন, 'সকলকে দেখে ভালো লাগল। বিকেলে টিভিতে, রাতে ফেসবুকে। সিনেমাটা অবশ্য 'বহুরূপী' নয়।' এবার এবিপি লাইভের মাধ্যমে, কুণাল ঘোষের মন্তব্যের উত্তর দিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত (Debolina Dutta)।

কুণাল ঘোষ যেহেতু তাঁর নাম লেখেনি, সেই কারণেই তিনি কুণাল ঘোষের মন্তব্য গায়ে মাখতে চান না। দেবলীনা বলছেন, 'প্রথমত, লোকটা আমার নাম লেখেননি, তাহলে আমি গায়ে মাখব কেন? মাখবই না। আমি ধরবই না উনি এটা আমায় নিলে লিখেছেন।'

দেবলীনা আরও বলছেন,  'দ্বিতীয়ত, আমায় নিয়ে না লিখলেও, কাউকে একটা নিয়ে তো লিখেছেন। তাঁরা প্রত্যেকেই আমার পেশার মানুষ। যে কয়েকজন ওই ছবিতে রয়েছেন, তাঁরা প্রত্যেকেই আমার সতীর্থ। কাউকে তো উনি লিখেছেন.. তাঁর হয়ে আমি নিশ্চিতভাবে কথা বলব। আমার নাম যেহেতু লেখেননি, আমি যেচে গায়ে মাখব না। কারণ আমি ওদের মতো নই। ওরা আমাদের প্রত্যেকটা কথা যেচে গায়ে মাখছেন। আমি গায়ে না মাখলেও, আমার কোনও এক সতীর্থর উদ্দেশে তো লেখা.. তাঁর হয়েই আমি বলছি.. এই লোকটার ওপর আমার বড়ই মায়া লাগে। আমি এবং আমার যে কয়েকজন সতীর্থ ওখানে রয়েছি, সবার হয়ে বলছি.. একটা মানুষ সারাদিন তাকিয়ে বসে রয়েছেন, অভিনয় জগতের মানুষেরা কখন কোনও কাজ করবেন, সেই কাজের ছবি পোস্ট হবে আর উনি কটাক্ষ করবেন। এর থেকে দুঃখের আর মর্মান্তিক জীবন পরিস্থিতি কারও হতে পারে বলে আমি মনে করি না। আমি এর আগে জানতাম, উনি যেরকম একটা পদে রয়েছেন তাতে ওঁর জীবনে যথেষ্ট ব্যস্ততা রয়েছে, কাজ রয়েছে। কিন্তু যতদিন এই আন্দোলনটা চলছে আমি জানতে পেরেছি, একটা মানুষের এক এবং একমাত্র কাজ হল অভিনয় জগতের মানুষের কাজের ছবি কখন পোস্ট হবে আর পাঁচ মিনিটের মধ্যে উনি সেটা নিয়ে কটাক্ষ করবেন। এমন মানুষের আমি দ্রুত আরোগ্য কামনা করি। আমার যথেষ্ট সংবেদন তাঁর জন্য রইল।'

শেষমেষ দেবলীনার একটাই বার্তা, ' এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে দুটো দল। একটা অন্যায়ের বিরুদ্ধে একটা অন্যায়ের পক্ষে। তাই নিজেরা কোনও মন্তব্য করার আগে ভেবে নেবেন, আপনি অন্যায়ের পক্ষে না বিরুদ্ধে।'

আরও পড়ুন: Debolina Dutta and Kunal Ghosh: সকালে অনশন, বিকেলে প্রোমোশন! ছবির প্রচারে গিয়ে কুণাল কাঁটায় বিদ্ধ দেবলীনা!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget