এক্সপ্লোর

Debolina Dutta and Kunal Ghosh: সকালে অনশন, বিকেলে প্রোমোশন! ছবির প্রচারে গিয়ে কুণাল কাঁটায় বিদ্ধ দেবলীনা!

Kunal Ghosh attacked Debolina Dutta: সামনেই মুক্তি পাচ্ছে 'যমালয়ে জীবন্ত ভানু' ছবিটি। আর সেই ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবলীনা।

কলকাতা: তাঁরা প্রতীকী অনশনে যোগ দিয়েছেন টলিপাড়ার বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে। ধর্মতলার অনশন মঞ্চে বসে প্রতীকী অনশন করছেন তাঁরা। টলিউডের যে অভিনেতা অভিনেত্রীরা অনশন করছেন, তাঁদের মধ্যে অন্যতম দেবলীনা দত্ত (Debolina Dutta)। আরজি কর আন্দোলনে একেবারে প্রথম থেকেই রয়েছেন তিনি। একাধিক বার সরব হয়েছেন, রাত দখল করেছেন রাস্তায় বসে। আর এবার অনশন মঞ্চে বসে প্রতীকী অনশনও করছেন তিনি। তবে অনশনের পরে, ছবির প্রচারে গিয়ে কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী। তাঁর ছবি দেওয়া পোস্ট রিপোস্ট করে কী লিখলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)?  

সামনেই মুক্তি পাচ্ছে 'যমালয়ে জীবন্ত ভানু' ছবিটি। আর সেই ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবলীনা। সেই কারণেই রবিবার ছবির প্রচারের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। দেবলীনা পরেছিলেন একটি হলুদ শাড়ি, খোঁপা বেঁধেছিলেন চুলে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করে নেওয়া হয় প্রযোজনা সংস্থার তরফ থেকে। তবে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই শুরু হয় বিতর্ক। ছবিগুলি রিপোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন, 'সকলকে দেখে ভালো লাগল। বিকেলে টিভিতে, রাতে ফেসবুকে। সিনেমাটা অবশ্য 'বহুরূপী' নয়।' অর্থাৎ এই লেখার মাধ্যমে কুণাল ঘোষ কটাক্ষ করেছেন দেবলীনাকেই। কুণাল অবশ্য দেবলীনার নাম নেননি। 

অন্যদিকে, আজ অনশনের ১৭ দিন, সংঘাতের মধ্যেই আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। অনশন না তুলেই বৈঠকে যাওয়ার ঘোষণা জুনিয়র ডাক্তারদের। গতকালই মুখ্যসচিবকে পাল্টা ইমেল জুনিয়র ডাক্তারদের। ফের একবার ১০ দফা দাবির কথা জানিয়ে ইমেল আন্দোলনকারীদের। নবান্নে সরকারের সঙ্গে বৈঠকে যোগ দেবেন আন্দোলনকারীদের ১০ জন। অনশনের ১৭ দিনে ফের বৈঠকে দু'পক্ষ, কাটবে জট? এই প্রশ্নই এখন সবার মনে। 

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের দিনই CMOH দফতর ঘেরাওয়ের ডাক। রাজ্যজুড়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর ঘেরাওয়ের ডাক। জেলায় জেলায় স্বাস্থ্য দফতর ঘেরাওয়ের কর্মসূচি। স্বাস্থ্য দুর্নীতি ও থ্রেট সিন্ডিকেটের অভিযোগে পথে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সও। রাজ্য মেডিক্যাল কাউন্সিল সাফাই অভিযানের ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের ।

আরও পড়ুন: Rakulpreet Karva Chauth: জিমে গিয়ে কোমরে চোট, অসুস্থ শরীরেরই প্রথম করবা চৌথ পালন করলেন রকুলপ্রীত

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget