এক্সপ্লোর

Debolinaa Nandy: 'যা করেছি সেটা উচিত ছিল না, এটা একদমই সলিউশন নয়', আবারও ফেসবুক লাইভে দেবলীনা, আর কী বললেন?

Debolinaa Nandy Controversy: ''আগেও বলেছি, আবারও বলব, আমি যেটা করেছি, সেটা উচিত ছিল না, ঠিক ছিল না। ওই সময় আমার মাথা কাজ করছিল না। প্রচণ্ড বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। প্রচণ্ড বেশি ভেবে ফেলেছিলাম।'

কলকাতা : গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যম জুড়ে ঘুরছে একটাই নাম, দেবলীনা নন্দী। ভয়ঙ্কর ভাবে ট্রোলড হয়েছেন তিনি। শোনা গিয়েছে, ৭৮টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন দেবলীনা। কেন এ হেন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি? জানা গিয়েছে, এর পিছনে রয়েছে পারিবারিক সমস্যা। এই প্রসঙ্গে যদিও দেবলীনার স্বামী পেশায় পাইলট প্রবাহ নন্দী এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তবে প্রবাহ সোশ্যাল মিডিয়ায় লাইভ করে কিছু না জানালেও, ঘটনার পর বেশ কয়েকবার ফেসবুকে লাইভে এসেছেন দেবলীনা। সম্প্রতিও দেবলীনা একটি ফেসবুক লাইভ করেছেন। সেখানে নিজের সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে বেশ কিছু কথা বলেছেন তিনি।

দেবলীনা বলেছেন, 'আগেও বলেছি, আবারও বলব, আমি যেটা করেছি, সেটা উচিত ছিল না, ঠিক ছিল না। ওই সময় আমার মাথা কাজ করছিল না। প্রচণ্ড বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। প্রচণ্ড বেশি ভেবে ফেলেছিলাম। আর কিছুক্ষণের জন্য নিজেকে ভালবাসতে ভুলে গেছিলাম। নিজের কাছে নিজের প্রায়োরিটিটা তখন একদম কমে গিয়েছিল। যেটা তখন করেছি, সেটা সলিউশন নয়। অনেকে কমেন্ট করছ, আমি যেটা করেছি, সেটা প্রচার করছি। সেটা আমি একদমই করিনি বা করতে চাইনি। কোলাঘাট থেকে যে লাইভটা করেছিলাম, সত্যি বলছি তখন প্রচণ্ড মেন্টাল প্রেশারে ছিলাম। এরপর কী হবে, কী করব, খুঁজে পাচ্ছিলাম না। তখন একটা ভুল করেছিলাম। সেটা জীবনের সবচেয়ে বড় ভুল। এটা একদমই উচিত হয়নি। কোনওভাবেই এই খবর সবার কাছে পৌঁছাতে চাইনি। বারবার বলছি আমার ভুল হয়েছে। মন থেকে বলছি, এই ভাবে ব্যাপারটা নিয়ে সবার কাছে পৌঁছাতে চাইনি। অনেকে বলছে বাচ্চারা দেখছে। আমি বলছি এটা কোনও সলিউশনই নয়। হাসপাতালে যে কদিন ছিলাম, বুঝেছি, সবার আগে নিজেকে ভালবাসতে হয়। মা-বাবা, ঘনিষ্ঠরা ছাড়া তোমার জন্য কেউ কাঁদবে না। যেটা করেছি তার জন্য ক্ষমাপ্রার্থী।' 

সেদিন বন্ধু সায়ককে কেন মেসেজ করেছিলেন দেবলীনা? ৭৮টি ঘুমের ওষুধ খাওয়ার পরেও কে সুস্থ থাকে? কীভাবে বেঁচে গেলেন? বিগত কয়েকদিন ধরে এইসব প্রশ্নবাণেই জর্জরিত হয়েছেন দেবলীনা। এইসব ট্রোলের জবাব দিয়েছেন তিনি। সেই সঙ্গে এও জানিয়েছেন, কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, কী নিয়ে সমস্যা, প্রয়োজন পড়লে পরে সবিস্তারে তিনি শেয়ার করবেন সকলের সঙ্গে। এর পাশাপাশি দেবলীনা জানিয়েছেন, তিনি কোনও নাটক করেননি এই পরিস্থিতিতে। এই কয়েকদিন ধরে যাঁরা তাঁর জন্য প্রার্থনা করেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন দেবলীনা।  

সেরা শিরোনাম

Bollywood News: নজর কাড়েন প্রথম ছবিতেই, চর্চায় ব্যক্তিগত জীবনও! লাইমলাইট থেকে দূরে, এখন চাষবাস করেন এই অভিনেত্রী!
নজর কাড়েন প্রথম ছবিতেই, চর্চায় ব্যক্তিগত জীবনও! লাইমলাইট থেকে দূরে, এখন চাষবাস করেন এই অভিনেত্রী!
Soham Chakraborty: ফ্ল্যাটে আটকে মারধর, প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের বিরুদ্ধে দায়ের FIR, কী অভিযোগ ?
ফ্ল্যাটে আটকে মারধর, প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের বিরুদ্ধে দায়ের FIR, কী অভিযোগ ?
Bollywood News: পোশাক নিয়ে কটাক্ষ কঙ্গনার, কড়া জবাব দিলেন কৃতি, লিখলেন, ‘জামাকাপড় নিয়ে মেয়েদের উপদেশ আর কতদিন?’
পোশাক নিয়ে কটাক্ষ কঙ্গনার, কড়া জবাব দিলেন কৃতি, লিখলেন, ‘জামাকাপড় নিয়ে মেয়েদের উপদেশ আর কতদিন?’
Prabhat Roy: গান করতে গিয়ে আবেগপ্রবণ কবীর সুমন, কেমন হল প্রভাত রায়ের নতুন ছবির রেকর্ডিং? জানাচ্ছেন একতা
গান করতে গিয়ে আবেগপ্রবণ কবীর সুমন, কেমন হল প্রভাত রায়ের নতুন ছবির রেকর্ডিং? জানাচ্ছেন একতা

ভিডিও

JU Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাণ্ডব, অবশেষে রেজিস্ট্রারের ঘরে পুলিশ
ABVP on JU Chaos:
Meera Bhattacharya:হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা
Soham Chakraborty FIR : প্রাক্তন তৃণমূল বিধায়ক-অভিনেতা সোহমের বিরুদ্ধে FIR
Supreme Court: সুদীপ-সহ ২০ বিদ্রোহী সাংসদের পদ খারিজের দাবি, নোটিস সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Embed widget