এক্সপ্লোর

Year Ender 2023: 'ডিপফেক' ভিডিও থেকে শুরু করে দীপিকার মন্তব্য, আদিপুরুষের সংলাপ.. ফিরে দেখা ২০২৩-এর 'বিতর্ক'

Bollywood Controversies: 'আদিপুরুষ'-এর সংলাপ থেকে রশ্মিকা মন্দানার ডিপ ফেক ভিডিও, কোন কোন বিষয়ে এই বছর বেশি বিতর্ক ছড়িয়েছে

কলকাতা: বলিউড আর বিতর্ক যেন মুদ্রার এপিঠ ওপিঠ। তা সে ছবির পর্দার সংলাপ হোক অথবা কোনও নায়ক-নায়িকার ব্যক্তিগত জীবন... বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় 'ভাইরাল' হতে সময় লাগে মাত্র কয়েক মুহূর্ত। ২০২৩-এর শেষলগ্নে এসে, ফিরে দেখা বলিউডের সেই সমস্ত ঘটনাকে, যেগুলি শিরোনামে জায়গা করে নিয়েছে প্রশংসা নয়.. বিতর্কের জন্য।

'আদিপুরুষ'-এর সংলাপে ভাবাবেগে আঘাত!

চলতি বছরের যে ছবিগুলি বক্সঅফিসে কার্যত মুখ থুবড়ে পড়েছে, সেই তালিকায় ওম রাউতের (Om Raut), 'আদিপুরুষ' (Adipurush) অন্যতম। রুপোলি পর্দায় রামায়ণের গল্পকে তুলে ধরতে চেয়েছিলেন প্রভাস (Prabhas)-কৃতি শ্যানন (Kriti Shanon) -রা। কিন্তু বিধি বাম। দর্শকদের মোটেই মনে ধরল না বিগ বাজেট এই ছবি। মুক্তির পরে, চূড়ান্ত সমালোচিত হয়েছিল ছবির দুর্বল গ্রাফিক্স। পাশাপাশি চর্চায় উঠে এসেছিল মনোজ মুনতাশিরের (Manoj Muntashir) লেখা কিছু বিতর্কিত সংলাপও। 'বুয়া কা বাগিচা হ্যায় কেয়া' বা 'জলেগি তেরে বাপ কি' ইত্যাদি কিছু সংলাপের জন্য যথেষ্ট সমালোচনা ও বিতর্ক হয় ছবিটি নিয়ে। অনেকে অভিযোগ করেন, এই ছবি হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত হেনেছে।

নওয়াজউদ্দিন সিদ্দিকি ও অভনীত কৌরের চুম্বনদৃশ্যে 'আপত্তি'

নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)-র অনুরাগীর সংখ্যা নিছক কম নয়। দক্ষ অভিনয়ে বারে বারে দর্শকদের সামনে নিজেকে প্রমাণ করেছেন তিনি। তবে একটি ছবির জন্য, তাঁর কপালেও এই বছর জুটেছে চূড়ান্ত কটাক্ষ। কঙ্গনা রানাউত (Kangana Ranaut) প্রযোজিত 'টিকু ওয়েডস শেরু' (Tiku Weds Sheru)-র ট্রেলার মুক্তি পাওয়ার পরে, একটি দৃশ্য নিয়ে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে বেশ বিতর্কের মুখোমুখি হতে হয়। ট্রেলারে নওয়াজউদ্দিন সিদ্দিকি ও অভনীত কৌরের (Avneet Kaur) একটি চুম্বনদৃশ্য ছিল। নওয়াজ ও অভনীতের বয়সের ব্যবধান অনেক। সেই প্রসঙ্গ তুলে সেসময় নেটিজেনরা কটাক্ষ করে অনেকেই লিখেছিলেন, 'অভনীত নওয়াজের মেয়ের বয়সী.. কেন বয়সকে মাথায় রেখে দৃশ্য পরিকল্পনা করা হল না?' কেবল নওয়াজ নন, এই নিয়ে ছবির নির্মাতদের ভীষণ সমালোচনা ও বিতর্ক মুখোমুখি হতে হয়।

'কফি উইথ কর্ণ'-এ দীপিকার মন্তব্য

'কফি উইথ কর্ণ' (Koffee With Karan)-এর একটি পর্বে রণবীর সিং (Ranveer Singh) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এসেছিলেন অতিথি হিসেবে। সেখানেই একটি কথার সূত্রে দীপিকা বলেন, তিনি রণবীরের সঙ্গে সম্পর্কে থেকেও অন্যান্য পুরুষের সঙ্গে মেলামেশা করেছেন এমনকি ঘনিষ্ঠও হয়েছেন। তবে একসময় তিনি বুঝতে পারেন, অন্য কোনও পুরুষ নয়.. মানসিকভাবে তিনি রণবীর সিংহের সঙ্গেই 'কমিটেড' হয়ে পড়েছেন। অর্থাৎ.. অজান্তেই মন দিয়ে ফেলেছেন রণবীরকে। এপিসোড মুক্তির পরেই দীপিকার এই ক্লিপিংসটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর তার ফলে চূড়ান্ত কটাক্ষের স্বীকার হতে হয় বলিউডের 'মস্তানি'-কে। সেসময় অনেকে, এমনকি কর্ণও দীপিকার পাশে দাঁড়ান। তবে নিজের সেই মন্তব্য নিয়ে এর পরে আর মুখ খোলেননি দীপিকা। 

রশ্মিকা মন্দানার ডিপ ফেক ভিডিও 

চলতি বছরে আতঙ্কের অন্য নাম 'ডিপফেক' (Deep Fake) ভিডিও। এই প্রযুক্তি প্রথম চর্চায় আসে যখন এর শিকার হন অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। 'ডিপফেক' কার্যত প্রযুক্তির অপব্যবহার যেখানে একটি মানুষের দেহে অন্যজনের মুখ বসিয়ে তৈরি করা হয় একটি ছোট্ট ভিডিও। প্রথম এই ধরনের ভিডিওর শিকার হয়েছিলেন রশ্মিকা। কালো পোশাক পরা রশ্মিকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরেছিল কিন্তু সেই ভিডিওর নারী আদৌ রশ্মিকা ছিলেনই না। এই ঘটনায় পুলিশি হস্তক্ষেপও হয়েছে। তবে কেবল রশ্মিকা নন, চলতি বছরে 'ডিপফেক' -এর স্বীকার হয়েছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), কাজল (Kajol), আলিয়া ভট্ট (Alia Bhatt) ও প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)।    

আরও পড়ুন:    Top Social Post: বিয়ের আসরে আরবাজের গান, সৌম্য-সন্দীপ্তার মধুচন্দ্রিমা, নজরে আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি

 



 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget