এক্সপ্লোর

Deepika Padukone: অস্কারের মঞ্চে ওঠার আগে কখনও স্ক্রিপ্টে নজর, কখনও বন্ধ চোখ... অদেখা গল্প শোনালেন দীপিকা

Deepika Padukone News: অস্কারের মঞ্চের জন্য লুই ভিত্তোঁর কালো রঙের ব্যাকলেস বল গাউন বেছেছিলেন দীপিকা। এই ধরনের পাশ্চাত্য গাউন পরিচিত মারমেড গাউন হিসেবে।

কলকাতা: অস্কারের মঞ্চে তিনি ভারতকে গর্বিত করেছিলেন। বিদেশের মাটিতে, অস্কারে মঞ্চে এই বছরে তিনিই তো প্রথম ভারতীয় সঞ্চালক। 'অস্কার ২০২৩'-এর রেড কার্পেটে (Red Carpet) উপস্থিত ছিলেন ভারতীয় তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তাঁর পোশাক থেকে শুরু করে হাঁটা, কথা বলা... এমনকি হাসিটুকুর দিকেও যে তাকিয়ে থাকবে গোটা দুনিয়া, বিশ্লেষণ করবে, প্রশংসা বা নিন্দা করবে, সে কথা জানতেন খোদ দীপিকাও। 

ঠিক হলও তাই।  '৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস'-এর মঞ্চে উঠে তিনি যখন ঘোষণা করলেন 'নাটু নাটু'-র অস্কারপ্রাপ্তির খবর, বিদ্যুতের গতিতে সেই টুকরো কয়েকটা মিনিট ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। দীপিকার কাঁধ খোলা কালো গাউন, হীরের গয়না... 'বলিউডের মস্তানি'তে মুগ্ধ হয়েছিল গোটা দেশ.. গোটা পৃথিবীও। কিন্তু যাঁকে নিয়ে এক চর্চা, এত কথা, এত প্রশংসা... অস্কারের মঞ্চে পা রাখার আগে ঠিক কী চলছিল দীপিকার মনের ভিতরে? এই প্রথম অস্কারের মঞ্চের আড়ালের গল্প বললেন দীপিকা। 

আজ সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন দীপিকা। একটি ছবিতে মঞ্চে ওঠার আগে, দর্শকদের চোখের আড়ালে দাঁড়িয়ে স্ক্রিপ্টে চোখ রেখেছেন দীপিকা। কখনও আবার মুহূর্ত চোখ বন্ধ করে হয়তো সামলে নিচ্ছেন ভিতরের উত্তেজনাকে। হালকা ঝাপসা সেই ছবিতে ফুটে উঠেছে মঞ্চের আড়ালে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে মঞ্চে উঠে বক্তৃতার মুহূর্তর আগে পর্যন্ত। ক্যাপশনে তেমন কিছু লেখেননি অভিনেত্রী। লিখেছেন, '....এবং তারপর, বাকিটা ইতিহাস।' হ্যাশট্যাগে তিনি জুড়ে দিয়েছেন হ্যাশট্যাগ অস্কার ও আকাদেমি অ্যাওয়ার্ড। 

অস্কারের মঞ্চের জন্য লুই ভিত্তোঁর কালো রঙের ব্যাকলেস বল গাউন বেছেছিলেন দীপিকা। এই ধরনের পাশ্চাত্য গাউন পরিচিত মারমেড গাউন হিসেবে। অনেকটা মারমেড বা মৎস্যকন্যার মতো আকৃতি হওয়াতেই গাউনের এই ধরণের নামকরণ। লুই ভিতোঁর কালো গাউনে দীপিকা অপরুপা, নজর ফেরানো দায় 'পদ্মাবত'-এর দিক থেকে। পোশাকের সঙ্গে মানানসই কালো অপেরা গ্লাভসে পেলব হাত ঢেকেছিলেন দীপিকা। 

গয়নার ব্যাপারেও দীপিকার পছন্দ দেখবার মতোই। কার্টিয়ার সংস্থার হিরের নেকলেসের সঙ্গে পোখরাজের হালকা হলুদ ওয়াটার ড্রপ লকেট পরেছিলেন দীপিকা। গ্লাভসে ঢাকা হাতে ছিল হিরের ব্রেসলেট ও হিরের আংটি। কানে কোনও গয়না পরেননি অভিনেত্রী। মাঝখানে সিঁথি করে হালকা হাতে খোঁপায় সাজ সম্পূর্ণ করেছিলেন দীপিকা। সোনালি কালো চুলে ঢাকা ছিল কানের অর্ধেক। 

কাঁধখোলা গাউনে স্পষ্ট দীপিকার বিউটি বোন। পেলব ত্বকে যেন চলকে পড়ছে অস্কারের মঞ্চের সোনালি আলো। হালকা বেস মেকআপ, উইঙ্কড আইলাইনারের সঙ্গে হালকা বাদামি আইলাইনার ও ন্যুড লিপস্টিক বেছেছিলেন দীপিকা। কিন্তু সবথেকে বেশি নজর কেড়েছে দীপিকার হাসি। সেখানেই যেন সম্পূর্ণ হয়েছে তাঁর সাজ। এলো খোঁপা আড়ালে উঁকি দিচ্ছিল দীপিকার ঘাড়ের নতুন ট্যাটুও। ‘৮২°ই’।

আরও পড়ুন: Mobile Phone: বিছানায় ফোন রেখে ঘুম মৃত্যু ডেকে আনার সমান! আশঙ্কা প্রকাশ গবেষকদের

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Deepika Padukone (@deepikapadukone)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget