এক্সপ্লোর

Ranveer-Deepika Wedding Anniversary: বিবাহবার্ষিকীতে রণবীরকে শুভেচ্ছা জানালেন না দীপিকা! সম্পর্কে কি চিড় ধরল?

Bollywood Celebrity Updates: গুঞ্জনের আগুনে যেন কিছুটা ঘি ঢালল সাম্প্রতিক ঘটনা। বিবাহবার্ষিকীতে স্বামী রণবীরকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন না স্ত্রী দীপিকা পাড়ুকোন।

মুম্বই: বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোনের বিবাহবার্ষিকী ছিল সদ্যই। দুই তারকার অনস্ক্রিন থেকে অফস্ক্রিন কেমিস্ট্রি সবসময়ই নজরকাড়া। পর্দায় যেমন তাঁরা সম্পর্কের রসায়নে ম্যাজিক দেখাতে পারেন। তেমনই বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক নজরকাড়ে সকলের। কিন্তু গত কিছুদিন ধরেই রণবীর এবং দীপিকার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। দুই তারকার সম্পর্ক আর আগের মতো নেই, তাতে চিড় ধরেছে, এমন কথা শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে। সেই গুঞ্জনের আগুনে যেন কিছুটা ঘি ঢালল সাম্প্রতিক ঘটনা। বিবাহবার্ষিকীতে স্বামী রণবীরকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন না স্ত্রী দীপিকা পাড়ুকোন। অথচ, তাঁরা সাধারণত প্রকাশ্যে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে থাকেন। এমন ছন্দপতন কেন আচমকা?

চতুর্থ বিবাহবার্ষিকীতে রণবীরকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন না দীপিকা-

গত ১৪ নভেম্বর ছিল রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোনের চতুর্থ বিবাহবার্ষিকী। আর সেই বিশেষ দিনটাতেই সোশ্যাল মিডিয়ায় স্বামীকে শুভেচ্ছা জানালেন না দীপিকা। কেন এমন ছন্দপতন? বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, বলিউড ডিভা দীপিকা তাঁর পেশাগত দিক থেকেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন বেশি। আর রণবীরের প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ করার জন্য এই মাধ্যম ব্যবহারের প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন না। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে, 'দীপিকা পাড়ুকোন তাঁর স্বামী রণবীর সিংহকে অত্যন্ত ভালোবাসেন। আর স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবে, এমনটা তিনি মনে করেন না। তিনি খুব ভালো করেই জানেন যে, সাধারণ মানুষের নজর তাঁদের দিকে থাকে। তাঁদের সম্পর্কের দিকে থাকে। পাপারাজ্জিরা সারাক্ষণ তাঁদের অনুসরণ করতে থাকেন। কিন্তু ব্যক্তিগত জীবন ব্যক্তিগতভাবেই রাখতে পছন্দ করেন তিনি। আর তাই বিবাহবার্ষিকীতে তিনি রণবীরকে শুভেচ্ছা জানাননি সোশ্যাল মিডিয়ায়।' ঘনিষ্ঠ সূত্রে এমন দাবি করা হলেও অন্য গন্ধ পাচ্ছেন নেটিজেনরা। যেখানে নানা সময়ই দুই তারকা একে অপরের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত শেয়ার করে থাকেন, সেখানে এমন ঘটনা চোখে পড় বৈকি।

আরও পড়ুন - Amitabh Bachchan: কেন জয়াকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন অমিতাভ? এতদিনে সামনে এল সত্য

প্রসঙ্গত, সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেতা রণবীর সিংহ। ছবি দেখেই বোঝা যাচ্ছে, এবার আর বাড়িতে কিংবা বাইরে কোথাও নয়, বিবাহবার্ষিকী উদযাপন হচ্ছে অফিসে। ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, 'যখন বিবাহবার্ষিকীতেও ওর (দীপিকা পাড়ুকোন) কাজ থাকে, তখন অফিসেই ওকে চমক দিতে হয়।' সঙ্গে আরও লিখেছে, 'কখনও ফুল আর চকোলেটের ক্ষমতাকে খাটো করে দেখবেন না।' একদিকে দীপিকা রণবীরকে সোশ্যাল মিডিয়ায় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছেন না। অন্যদিকে, রণবীর দীপিকার অফিসে গিয়ে বিবাহবার্ষিকীর চমক দিচ্ছেন। দুই তারকার ব্যক্তিগত জীবনের তালমিলে কিছুটা ফারাক পাচ্ছেন অনেকেই। আসলটা যে কী? তা সময়ই উত্তর দেবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget