এক্সপ্লোর

অসামান্য অভিনেত্রী হয়ে উঠেছেন দীপিকা: ফারাহ খান

মুম্বই: তাঁর হাত ধরেই বলিউডে দীপিকা পাড়ুকোনের পা রাখা। ২০০৭-এ সুপারহিট হয় ‘ওম শান্তি ওম’ নামে সেই ছবি। ছবির পরিচালক ফারাহ খান জানাচ্ছেন, তখন দীপিকা নেহাত কাঁচা ছিলেন, অভিনয়ে প্রচণ্ড জড়তা ছিল। কিন্তু সেই মেয়েই এখন পদে পদে চমকাচ্ছেন বলিউডকে। ‘ওম শান্তি ওম’-এর আগে প্রথম সারির মডেল ছিলেন প্রাক্তন ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোনের মেয়ে। এক চ্যাট শোয়ে এসে ফারাহ জানিয়েছেন, তিনি যখন দীপিকাকে ছবির অফার দেন, তখন ফিল্মি জগতের সব কিছু দেখেই চমকে যেতেন তিনি। কথা বলতে পারতেন না। সবই করতেন কিন্তু নার্ভাসনেস কাটত না কিছুতেই। ফারাহ জানিয়েছেন, প্রতি পদে তাঁদের দীপিকাকে বলে দিতে হত, কী করতে হবে। এবার ডান দিকে তাকাও, বাঁ দিকে তাকাও, ওপরে, নীচে-এই রকম। ফারাহ বলেছেন, কিন্তু সেই দীপিকাকেই ‘হ্যাপি নিউ ইয়ার’-এ দেখুন। আত্মবিশ্বাসে ঝকমক করছেন তিনি। অসামান্য অভিনেত্রী হয়ে উঠেছেন। তিনি আরও বলেছেন, ‘ওম শান্তি ওম’-এর পর দীপিকা নানারকম ছবি করেন। সেগুলো দেখে ফারাহর মনে হত, কেন এ ধরনের ছবিতে কাজ করে নিজেকে নষ্ট করছেন দীপিকা। তাঁর অনেক ভাল কিছু করার ক্ষমতা রয়েছে। একদিন মুক্তি পেল ‘ককটেল’। আর নতুন দীপিকা চমকে দিলেন গোটা বলিউডকে। ‘ককটেল’-এর পাশাপাশি ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’, ‘বাজিরাও মস্তানি’ ও ‘পিকু’-র মত বেশ কিছু সুপার ডুপার হিট ছবিতে চোখে পড়েছে দীপিকার দ্যুতি। শিগগিরই মুক্তি পাবে তাঁর প্রথম হলিউডি ছবি।

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget