এক্সপ্লোর

ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগতেন দীপিকা! ভাগ করে নিলেন কাটিয়ে ওঠার টিপস

'দ্য ইউথ অ্যানজাইটি সেন্টার' আয়োজিত এক অনুষ্ঠানে অবসাদে ভোগার কথা অনেকের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। ভাগ করে নেন সেরে ওঠার টিপসও।

মুম্বই: তাঁর গ্ল্যামার কোশেন্ট নিয়ে চর্চা হয় সর্বত্র। দীপিকার ছবি, তাঁর পুরষ্কার প্রাপ্তি, ফ্যাশন, স্টেটমেন্ট, ব্যক্তি-জীবন, সবই লাইম লাইটে। কিন্তু প্রদীপের নীচেই থাকে অন্ধকার। তেমনই তারকার জীবন মানেই শুরু রোশনাই নয়। সেখানেও থাকতে পারে দুঃখ-অবসাদ। সে-কথা সর্বসমক্ষে স্বীকার করলেন দীপিকা পাদুকোন। একসময় ভুগতেন ক্লিনিক্যাল ডিপ্রেসনে। রাখ-ঢাক না রেখেই সে-কথা তিনি ভাগ করে নিলেন অনেকের সঙ্গে। 'দ্য ইউথ অ্যানজাইটি সেন্টার' আয়োজিত এক অনুষ্ঠানে নিজের জীবনের এই পর্যায়ের কথা অনেকের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। এই সংস্থা গবেষণামূলক কাজের পাশাপাশি অবসাদে ভোগা বহু মানুষের জন্য ট্রিটমেন্ট সেশন আয়োজন করে থাকে। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন দীপিকা। কী বললেন দীপিকা? শুনুন নিজেই।
View this post on Instagram

Apart from research and outreach programmes,The Youth Anxiety Center has conducted more than 75,000 treatment sessions in six years...something to be very proud of! Thank You #AnnaWintour for inviting me as your guest to this very special evening and allowing me to share my story. I wish you all the very best and look forward to supporting the centres future initiatives. As the African proverb goes, “If you want to go fast go alone, if you want to go far, go together”. @tlllfoundation #youthanxietycentre @voguemagazine

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on

দীপিকা বলেন, সারা পৃথিবীতে ৩০০ মিলিয়নেরও বেশি মানুষ অবসাদে ভোগে। যে কোনও সময়, যে কোনও মানুষকে ডিপ্রেশন ভর করতে পারে। যে কোনও পেশার, যে কোনও লিঙ্গের মানুষই এর শিকার হতে পারে। আমার ক্ষেত্রে সবথেকে কঠিন ব্যাপার ছিল, যখন আমার অবসাদ হয়েছিল, আমি বুঝতেই পারিনি। যখন আমি বুঝলাম, আমার এই অবস্থার একটা নাম আছে, ক্লিনিক্যাল ডিপ্রেশন, আমি তখন ভার বোধ করতে শুরু করলাম। এই অবস্থা কাটিয়ে উঠতে ধৈর্য ও আশা দুটোই খুব জরুরি। সুপারম্যান বলেছিল না, "তুমি যদি আশা করাকে বেছে নাও, তাহলে সবকিছুই সম্ভব!" এই ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে দীপিকার ভক্তরা ভালবাসা উপছে দেন অভিনেত্রীর কমেন্টবক্সে।

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget