এক্সপ্লোর

Deepika Padukone: দীপিকার সঙ্গে মুম্বইয়ের রাস্তায় বৃষ্টিতে ভিজে প্রেম, নায়িকার এই প্রেমিকের কথা জানতেন না কেউই!

Deepika Padukone Love Story: মুজাম্মিল আজও জানিয়েছেন, একটা সময়ে দীপিকার সঙ্গে তাঁর নিয়মিত ফোনে কথা হত। তবে রণবীর সিংহকে বিয়ে করার পরে, দীপিকার সঙ্গে সমস্তরকম যোগাযোগ ছিন্ন হয়ে যায় মুজাম্মিলের

কলকাতা: দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)- এর সম্পর্ক একাধিক। কর্মজীবনের পাশাপাশি, তাঁর ব্যক্তিগত জীবন ও বারে বারেই চর্চায় এসেছে। কখনও মহেন্দ্র সিংহ ধোনি থেকে শুরু করে যুবরাজ সিংহ.. দীপিকার প্রেমিকের তালিকায় নাম রয়েছে অনেকেরই। তবে এবার প্রকাশ্যে এল দীপিকার আরেক প্রেমিকের নাম। জীবনের একেবারে শুরুর দিকে নাকি দীপিকা প্রেম করতেন তাঁর সঙ্গে। পরবর্তীতে তাঁর সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। সেই ব্যক্তিই নাকি বিচ্ছেদ করেছিলেন দীপিকার সঙ্গে। কে সেই অভিনেতা? 

তিনি মুজাম্মিল ইব্রাহিম (Muzammil Ibrahim)। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে মুজাম্মিল নিজেই জানিয়েছেন, তিনি একটা সময়ে দীপিকার সঙ্গে প্রেম করতেন। মডেল অভিনেতা দাবি করেছেন, দীপিকা যে সময়ে মুম্বইতে আসেন, সেই সময়ে সুপার মডেল ও অভিনেতা হিসেবে যথেষ্ট সফল ছিলেন। দীপিকা সেই সময়ে মুম্বইতে আসেন। আর মুম্বইতে আসা মাত্রই তাঁকে মন দিয়ে ফেলেন দীপিকা। মুজাম্মিল ও দীপিকা নাকি মুজাম্মিলের সঙ্গে মুম্বইয়ের বর্ষায় ভিজে প্রেম করেছেন। মুম্বইয়ের অটো রিক্সায় চড়ে প্রেম করেছেন। বিচ্ছেদের সিদ্ধান্ত ও নাকি ছিল মুজাম্মিলেরই। তবে সেই সমস্ত দিন এখন অতীত। এখন দীপিকা সাফল্যের শীর্ষে। অন্যদিকে তুলনামূলকভাবে কম সফল মুজাম্মিল। 

মুজাম্মিল আজও জানিয়েছেন, একটা সময়ে দীপিকার সঙ্গে তাঁর নিয়মিত ফোনে কথা হত। তবে রণবীর সিংহকে বিয়ে করার পরে, দীপিকার সঙ্গে সমস্তরকম যোগাযোগ ছিন্ন হয়ে যায় মুজাম্মিলের। দীপিকা এখন ঘোর সংসারী। সদ্য তাঁর কোলে এসেছে ছোট্ট কন্যাসন্তান। একরত্তি দুয়াকে ঘিরেই এখন তাঁর জীবন আবর্তিত হচ্ছে। কন্যার জন্য সিনেমার কাজ থেকে লম্বা বিরতি নিয়েছেন দীপিকা। নিজের হাতে তিনি দুয়ার সমস্ত কাজ করতে চান। বড় হতে দেখতে চান একরত্তি মেয়েকে। 

এর আগে, কর্ণ জোহরকে দেওয়া একটি সাক্ষাৎকারে দীপিকা স্বীকার করেছিলেন, তিনি বারে বারে সম্পর্কে গিয়েছেন। রণবীর সিংহের সঙ্গে প্রেম করার সময় ও দীপিকা একাধিক সম্পর্কে জড়িয়েছেন। তবে তিনি কোথাও শান্তি পাননি। একটা সময়ে তিনি বুঝতে পারেন, রণবীর সিংহই তাঁর জন্য আদর্শ। নিজেদের প্রেমের সম্পর্কের কথা দীর্ঘদিন গোপন রেখেছিলেন দীপিকা। এমনকি তাঁরা যে আইনি বিবাহ সেরেছিলেন আগেই, সেই কথাও তাঁরা গোপন রেখেছিলেন। অবশেষে ২০১৮ সালে ইতালির লেক কোমোতে জীবনের নতুন অধ্যায় শুরু করেন রণবীর ও দীপিকা। বলিউডের অন্যতম পাওয়ার কাপল বলা হয় এই জুটিকে। 

 

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর
Naushad Siddique |
Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget