এক্সপ্লোর

Bholaa box office collection Day 2: দ্বিতীয় দিনে নিম্নমুখী ব্যবসা, কত আয় করল অজয় দেবগণের 'ভোলা'?

Bholaa: লোকেশ কনগরাজের লেখা ও পরিচালিত তামিল হিট ছবি 'কৈথি'র হিন্দি রিমেক 'ভোলা'। হিন্দি ছবির পরিচালক অজয় স্বয়ং। তব্বু, দীপক ডোব্রিয়াল, সঞ্জয় মিশ্র, বিনীত কুমার, গজরাজ রাও অভিনীত এই ছবি।

নয়াদিল্লি: মুক্তি পেয়েছে অজয় দেবগণ (Ajay Devgn) পরিচালিত মাল্টিস্টারার ছবি 'ভোলা' (Bholaa)। প্রথম দিনে বেশ ভালই ব্যবসা করে 'অ্যাকশন-অ্যাডভেঞ্চার' (Action Adventure) ঘরানার এই ছবি। দ্বিতীয় দিন, অর্থাৎ শুক্রবার কীরকম ব্যবসা করল এই ছবি? 

প্রথম দুই দিনে 'ভোলা'র বক্স অফিস কালেকশন কত?

প্রথম দিনেই ১১.২০ কোটি টাকার ব্যবসা করে অজয় দেবগণ পরিচালিত এই ছবি। তবে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে টিকিট বিক্রির পরিমাণ কমেছে। প্রথম দিনে ডবল ডিজিটে আয়ের পর দ্বিতীয় দিনে এই ছবি ৭.৪০ কোটি টাকার ব্যবসা করেছে। শনিবারও যদি প্রথম দিনের মতো ব্যবসা করতে পারে এই ছবি তবে গোটা সপ্তাহের শেষে ভাল আয় হবে। 

শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির আয়ের খতিয়ান দিলেন ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তিনি লেখেন, 'ভোলা দ্বিতীয় দিনে খানিক পিছলে গেল... বৃহস্পতিবার রাম নবমীর ছুটির দিন ছিল, অন্যদিকে শুক্রবার ছিল ওয়ার্কিং ডে... বৃহস্পতিবার ১১.২০ কোটি টাকা, শুক্রবার ৭.৪০ কোটি টাকা, মোট ১৮.৬০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।' তিনি একইসঙ্গে লেখেন, 'শনিবার ও রবিবার ভোলার হারানো জমি পুনরুদ্ধার করতে হবে... শনিবারের ব্যবসায় বড় লাভ হতে হবে...'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

অন্যদিকে, নানির প্যান ইন্ডিয়া ছবি 'দশেরা' অজয় দেবগণের 'ভোলা'র জন্য সমস্যা তৈরি করতে পারে। নানির ছবি ইতিমধ্যেই প্রথম দিনে বিশ্বজুড়ে ৩৮ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। অন্যদিকে, এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে 'তু ঝুঠি ম্যায় মক্কার' ও 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। তাদেরও শুক্রবারের ব্যবসা নিম্নমুখী।

আরও পড়ুন: NMACC: মুম্বইয়ে 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর উদ্বোধন, হাজির বিনোদন-ক্রীড়া দুনিয়ার তাবড় তারকারা

লোকেশ কনগরাজের লেখা ও পরিচালিত তামিল হিট ছবি 'কৈথি'র হিন্দি রিমেক 'ভোলা'। হিন্দি ছবির পরিচালক অজয় স্বয়ং। তব্বু, দীপক ডোব্রিয়াল, সঞ্জয় মিশ্র, বিনীত কুমার, গজরাজ রাও অভিনীত এই ছবি। এমনিতে সিনেমায় অজয় দেবগণ ও তব্বু একসঙ্গে থাকলে দর্শকের আশার পারদ চড়তে থাকে। সৌজন্য অবশ্যই তাঁদের 'দৃশ্যম' ও 'দৃশ্যম ২'। এবার সেই তালিকায় জুড়ল 'ভোলা'ও। মাল্টি স্টারার এই ছবি অ্যাকশনে ভরপুর হবে তা টিজার ট্রেলারেই ছিল স্পষ্ট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget