Dev: প্রকাশ্যে দেবের নতুন নায়িকার ছবি, শুরু 'বাঘাযতীন' তৈরির প্রস্তুতি
Baghajatin: ধুতি, পাঞ্জাবি কোটে এক ঝলকে দেবের লুক মনে করাতে পারে গোলন্দাজ-এর লুক। পাশেই দাঁড়িয়ে সৃজা। প্রকাশ পেয়েছে তাঁর লুকও। পর্দায় তাঁর চরিত্রের নাম ইন্দুবালা

কলকাতা: অরুণ রায় (Arun Roy) পরিচালিত 'বাঘাযতীন' (Baghajatin) ছবির ঢাকে কাঠি। দেবের নতুন ছবির মহরত সারা, খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে শ্যুটিংও। আর এই ছবির হাত ধরেই রূপোলি পর্দায় পা রাখবেন নবাগত সৃজা দত্ত। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী তিনি।
এর আগে ‘এগারো’, ‘বিনয়, বাদল দীনেশ’ এর মতো ছবি পরিচালনা করেছেন অরুণ। এবার দেব কে নিয়ে তিনি শুরু করবেন ‘বাঘা যতীন’ ছবির কাজ। এই ছবিও শোনাবে এক স্বাধীনতা সংগ্রামীর গল্প। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছিল এই ছবির পোস্টার। সেখানে দেখা গিয়েছিল হাতে আঁকা দেবের লুক। আর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিতে তাঁর লুকও।
আরও পড়ুন:Bengali Web Series: বাংলাদেশের ওয়েব সিরিজ ভালবাসেন? গোটা বছরের জন্য একগুচ্ছ উপহার আনছে 'হইচই'
ধুতি, পাঞ্জাবি কোটে এক ঝলকে দেবের লুক মনে করাতে পারে গোলন্দাজ-এর লুক। পাশেই দাঁড়িয়ে সৃজা। প্রকাশ পেয়েছে তাঁর লুকও। পর্দায় তাঁর চরিত্রের নাম ইন্দুবালা। 'বাঘাযতীন'-এর স্ত্রী। লাল শাড়ি আর সাদা শাড়ি লাল পাড়ে প্রকাশ্যে এসেছে তাঁর লুকও। সিঁথি ভরা সিঁদুর আর কপালে বড় লাল টিপে দেবের পাশে সুন্দর দেখাচ্ছে তাঁকে।
সোশ্যাল মিডিয়ায় মহরতের ছবি শেয়ার করে নিয়েছেন দেব। 'কাছের মানুষ'-এর মহরতের মতোই সাদা পোশাক পরেছিলেন সকলে। খুব তাড়াতাড়ি শুরু হবে এই ছবি শ্যুটিংয়ের কাজ।
View this post on Instagram
Before You Go
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে





















