এক্সপ্লোর

Dev Exclusive: একটা শো দিন, 'টনিক' মুক্তির আগে নিজে হল মালিকদের ফোন করে অনুরোধ করতাম

এক মাস পেরিয়েও হাউজফুল 'টনিক' (Tonic)। রবিবার নন্দনে অনুরাগীদের চমকে দিতে হাজির হয়েছিলেন দেব স্বয়ং। হলের মধ্যের সেই আনন্দ, উচ্ছ্বাস কতটা ছুঁল দেবকে?

কলকাতা: অন্ধকার প্রেক্ষাগৃহে চুপি চুপি ঢুকে পড়লেন তিনি। সবার চোখ তখন বড়পর্দায়, কেউ লক্ষ্যই করলেন না। কালো পোশাক পরা একজন কখন হল পেরিয়ে দ্রুত পায়ে মঞ্চের সিঁড়ি অবধি পৌঁছে গিয়েছে কেউ খেয়ালই করেননি। আলো জ্বলে উঠতেই স্বভাবসিদ্ধ উচ্ছ্বলতার মাইকের সামনে চলে এলেন তিনি। গোটা হল ফেটে পড়ল উচ্ছাসে, চিৎকারে। বেশ কয়েকজন অল্পবয়সী তরুণী একে অপরকে জড়িয়ে ধরলেন আনন্দে। কান পাতলে শোনা গেল.. কেউ একজন বলছেন, 'আমি তো বিশ্বাসই করতে পারছি না।' মঞ্চে দাঁড়িয়ে এই উচ্ছ্বাস উপভোগ করছিলেন তিনি, মুখে যেন প্রশ্রয়ের হাসি। চিৎকার একটু কমলে মাইকটা হাতে নিয়ে বলে উঠলেন, 'নমস্কার, আমি দেব (Dev)! ফের উল্লাসের শব্দে এক মুহূর্ত কথা থামিয়ে দিতে হল তাঁকে। 

এক মাস পেরিয়েও হাউজফুল 'টনিক' (Tonic)। রবিবার নন্দনে অনুরাগীদের চমকে দিতে হাজির হয়েছিলেন দেব স্বয়ং। হলের মধ্যের সেই আনন্দ, উচ্ছ্বাস কতটা ছুঁল দেবকে? হাসতে হাসতে দেব বললেন, 'আজ তো ছবি মুক্তির প্রথম রবিবার নয়, ৬ সপ্তাহ ধরে হাউজফুল হচ্ছে 'টনিক'। এই ছবিটা নিয়ে একটা অন্যরকম স্মৃতি আছে। 'টনিক' মুক্তি পেয়েছিল ২৪ শে ডিসেম্বর। ২০-২২ ডিসেম্বর থেকে আমরা নিয়মিত ফোন করতাম হল মালিকদের। বলতাম 'একটা শো দিন।' কেউ বলতেন আমাদের কাছে বড় হিন্দি ছবি আছে, কেউ বলতেন দক্ষিণী ছবি আছে। ভালবেসে, পায়ে ধরে যতগুলো শো পেয়েছিলাম, তাতেই ছবিটা রিলিজ করলাম। আজ ৬ সপ্তাহ পর 'টনিক'-এর ধারে কাছে কোনও ছবি নেই। আমি যতদিন বাঁচব, 'টনিক'-এর মুক্তির পিছনের লড়াইটা আমার মনে থাকবে। আমরা অন্তত বাংলা ছবির মানসম্মানকে রক্ষা করার চেষ্টা করেছি।'

আরও পড়ুন: বয়সের পার্থক্য সমস্যা নয়, 'আমার তোমায় ভালো লাগে' প্রেমে এটাই যথেষ্ট

কেবল দর্শকের ভালোবাসা নয়, অন্যান্য পরিচালক থেকে শুরু করে অভিনেতা, অভিনেত্রী, সফল বাংলা ছবির কথা বলতে গিয়ে অনেকেই উদাহরণ হিসেবে 'টনিক' বা 'গোলন্দাজ'-এর নাম করছেন। এটা কী উপরি পাওনা? লাজুক হেসে দেবের উত্তর, 'ভাবতে ভালো লাগে, করোনা পরিস্থিতির পর সফল দুটো বাংলা ছবির সঙ্গেই আমার নাম জড়িয়ে আছে। আমরা সিনেমাহলে দর্শককে ফেরাতে পারলাম। আর হ্যাঁ, অন্য ভাষার ছবির কাছে হার মানলাম না। একটা সময় লড়াইটা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে, বাংলা ছবি কে দেখবে? আজ সেই বাংলা ছবিই সিনেমাহল এতদিন খুলিয়ে রেখেছে আর টানা হাউজফুল দিচ্ছে। আমরা বাংলা ছবির দর্শকদের ধন্যবাদ জানাতে চাই এটার জন্য। বাঙালি হারল না, বাংলা ছবি আবার জিতল।'

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Mukesh Khanna Attacks Sharmila Tagore: ‘বন্দেমাতরম’ বিতর্কে শর্মিলা ঠাকুরকে ব্যক্তিগত আক্রমণ ‘শক্তিমানে’র, বললেন, ‘আয়েশা বেগম…’
‘বন্দেমাতরম’ বিতর্কে শর্মিলা ঠাকুরকে ব্যক্তিগত আক্রমণ ‘শক্তিমানে’র, বললেন, ‘আয়েশা বেগম…’
Big Boss Bangla: 'রাত হলেই গিরগিটির মতো রং বদলে..', বিগ বস বাংলা নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী
'রাত হলেই গিরগিটির মতো রং বদলে..', বিগ বস বাংলা নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী
Dev-Subhasree: 'আগের মতোই আজও আছে সবই এক'... কমেন্টবক্সে দেব-শুভশ্রীর কথোপকথনে মজে নেটপাড়া
'আগের মতোই আজও আছে সবই এক'... কমেন্টবক্সে দেব-শুভশ্রীর কথোপকথনে মজে নেটপাড়া
Uttam Kumar Film Center: উত্তমকুমারের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, থাকবে কী কী বিশেষ ব্যবস্থা? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?
উত্তমকুমারের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, থাকবে কী কী বিশেষ ব্যবস্থা? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?

ভিডিও

Siliguri News | শিলিগুড়ির নার্সিংহোমে অগ্নিকাণ্ড, আতঙ্কিত রোগী ও তাঁদের পরিজনেরা
Jibantala News | জীবনতলায় তুলকালাম, বিজেপি-ISF সংঘর্ষ | ABP Ananda LIVE
KMC News: ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে অভিযোগের শুনানি, শুনানির জন্য পাঠানো হয়েছে ১০ আধিকারিককে
Abhishek Banerjee | অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ
Siliguri News | শিলিগুড়ির সেবক রোডে নার্সিংহোমে অগ্নিকাণ্ডে আতঙ্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget