এক্সপ্লোর

Byomkesh on Dev: রোজ আড়াইশো সিঁড়ি ভেঙে দূর্গে ওঠা, ব্যোমকেশের শ্যুটিংয়ের গল্পে দেব

Dev on Byomkesh Filming : 'শ্যুটিং যতই কষ্টসাধ্য হোক না কেন, ফোর্টটা অসাধারণ সুন্দর। অনেকদিন পরে বাংলা ছবিতে মানুষ এত সুন্দর দৃশ্য দেখতে পাবেন।'

কলকাতা: শ্যুটিংয়ের সময় ক্যামেরার পিছনে তৈরি হয় কত অজানা গল্প। অভিনেতা অভিনেত্রীরা হামেশাই ভাগ করে নেন আউটডোর শ্যুটিংয়ে ঘটা বিভিন্ন ঘটনার কথা। কিন্তু ক্যামেরার পিছনে যাঁরা কাজ করেন, তাঁদের গল্প যেন অজানাই থেকে যায়। সামনেই মুক্তি পাবে বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta) পরিচালিত ব্যোমকেশ ও দুর্গরহস্য (Byomkesh o Durgorohosshyo)। আর সেই ছবির শ্যুটিং হয়েছে গড়কুণ্ডার দূর্গে। শ্যুটিংয়ের ফাঁকে, শ্যুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিলেন ছবির ব্যোমকেশ ওরফে দেব (Dev)। 

মধ্যপ্রদেশের গড় কুণ্ডার দূর্গকে প্রথমেই পছন্দ হয়ে গিয়েছিল টিম ব্যোমকেশের। কিন্তু সেই দুর্গে শ্যুটিং করা ততটা সহজ ছিল না। দেব বলছেন, '২০০ থেকে ২৫০টা সিঁড়ি ভেঙে রোজ দুর্গে উঠতে হত। ব্যাপারটা অভিনেতা অভিনেত্রীদের কাছে যতটা কঠিন ছিল, তার চেয়ে আরও কঠিন ছিল শ্যুটিংয়ের অন্যান্য কর্মীদের জন্য। ভারি ভারি জিনিস নিয়ে অতগুলো সিঁড়ি বেয়ে ওঠা সহজ ছিল না ক্রু-দের জন্য। এই গোটা আউটডোর শ্যুটিংটা ছিল ভীষণ কষ্টসাধ্য। তবে পরিচালক ও চিত্রগ্রাহকের ভীষণ ভাল বোঝাপড়া। আমাদের বিন্দুমাত্র অসুবিধা হয়নি কাজ করতে।'

এখানেই থামেননি দেব, বললেন, 'শ্যুটিং যতই কষ্টসাধ্য হোক না কেন, ফোর্টটা অসাধারণ সুন্দর। অনেকদিন পরে বাংলা ছবিতে মানুষ এত সুন্দর দৃশ্য দেখতে পাবেন।' দেব শেয়ার করে নিয়েছেন টুকরো টুকরো শ্যুটিংয়ের ছবিও। সেখানে দেখা যাচ্ছে ক্যামেরার পিছনের বিভিন্ন দৃশ্য। অবশ্যই নজর কেড়েছে ফোর্টের সৌন্দর্য্য।

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

এর আগেও, ব্যোমকেশ নিয়ে নিজের ভাবনাচিন্তা শেয়ার করে নিয়েছেন দেব। ব্যোমকেশ মানেই কি চিন্তামগ্ন হয়ে ধূমপান? কিন্তু দেবের ব্যোমকেশ এদিক থেকে আলাদা। কেন? দেব বলছেন, 'ব্যোমকেশের স্টাইল স্টেটমেন্ট ধূমপান। কিন্তু রুক্মিণী যদি অন্তঃসত্ত্বা হয়, তাহলে সে ব্যোমকেশ হোক বা অজিত, তাদের সিগারেট ছোঁয়াও উচিত নয়। আমরাই তো সমাজকে তুলে ধরি। এই কারণে শুধু টিজারে কেন, গোটা ছবিতেই সিগারেট খাওয়ার কোনও দৃশ্য নেই। সমাজের কাছে এই বার্তাই দিতে চেয়েছিলামযে বাড়িতে কেউ অন্তঃসত্ত্বা থাকলে, ধূমপান তাদের জন্য মারাত্মক। আমায় যদি ব্যোমকেশ হতেই হয় তাহলে সেই ব্যোমকেশ হবে সিগারেট ছাড়া। এটাই ছিল আমার চ্যালেঞ্জ। দেবের থেকে মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। যাঁরা আমায় নেতিবাচক মন্তব্য করেন তাঁদের সংখ্যা খুব কম। তবে তাঁরাও আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। কিন্তু যাঁরা আমায় ভালবাসেন, তাঁদের কাছে দেব যেন ছোট না হয়ে যায়.. সেটাও আমার দায়িত্ব ছিল।'

আরও পড়ুন: Abar Proloy: নারীপাচার রুখতে গিয়ে ঋত্বিকের মুখোমুখি শাশ্বত, ঘটবে 'আবার প্রলয়'?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget