এক্সপ্লোর

Dev on Raghu Dakat: চার বছরের টালবাহানার পর, অবশেষে শ্যুটিং ফ্লোরে দেবের নতুন ছবি, 'রঘু ডাকাত'

Raghu Dakat Shooting: এই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছিল। অনেকেই একটা সময় মনে করেছিলেন, এই কাজটি বোধহয় সম্ভব নয় করা।

কলকাতা: দীর্ঘ অপেক্ষা। চার বছর পরে শ্যুটিং ফ্লোরে দেব অভিনীত নতুন ছবি 'রঘু ডাকাত'। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায়, এবার দেব রঘু ডাকাত। রবিনহুডের মতো এক চরিত্র। এই ছবির ঘোষণা হয়েছিল বহু আগেই। তবে দীর্ঘ টালবাহানার জন্যই এই ছবি শ্যুটিং ফ্লোরে যেতে দেরি হল। তবে তা নিয়ে এতটুকুও হতাশ নন পরিচালক। নতুন উদ্যমে তিনি কাজ শুরু করে দিয়েছেন। এই রাজ্যের মধ্যেই গোটা ছবির শ্যুটিং হবে। 

সোশ্যাল মিডিয়ায় আজ দেব রঘু ডাকাত-এর পোস্টার শেয়ার করে লিখেছেন, '২০২১ থেকে আমরা যে স্বপ্নটা দেখেছিলাম, সেই স্বপ্নটা সত্যি হতে চলেছে। আজ আমাদের শ্যুটিং শুরু হল। শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি ছাড়া এই কাজটা কখনও সম্ভব ছিল না। আজ আমরা ইন্ডাস্ট্রি হিসেবে যেখানে দাঁড়িয়ে রয়েছি, প্রত্যেকটা পয়সা এখানে গুণে গুণে খরচ করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটা প্রোজেক্টে হাত দিতে অনেকটা সাহস লাগে। আমি যখন চোখে অন্ধকার দেখছিলাম এই ছবিটা নিয়ে, একমাত্র আমার পরিচালক, ধ্রুব বন্দ্যোপাধ্যায় তখনও আশার আলো দেখছিলেন এই কাজটা নিয়ে। ওঁর প্যাশনের জন্যই আজ এই প্রোজেক্টটা সম্ভব হচ্ছে। আমার টিম ও গত ৬ মাস ধরে এই প্রোজেক্টটা নিয়ে কাজ করছে। সবকিছু ঠিকঠাক থাকলে, ২০২৫-এর সবচেয়ে বড় ছবির জন্য তৈরি হয়ে যান। 'রঘু ডাকাত' -এর শ্যুটিং শুরু হল আজ থেকে। আমাদের জন্য প্রার্থনা করবেন।'

এই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছিল। অনেকেই একটা সময় মনে করেছিলেন, এই কাজটি বোধহয় সম্ভব নয় করা। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছিল, খুব বড় বাজেটই এই ছবির রাস্তায় প্রধান অন্তরায়। আজ দেবের কথা থেকেও সেই ইঙ্গিতই পাওয়া গেল। তবে জট কাটিয়ে অবশেষে এই ছবির শ্যুটিং শুরু হল আজ। ধ্রুব বন্দ্যোপাধ্যায় সবসময়েই বলেন, তিনি ছবি করার সময় সবসময় ছোটদের কথা মাথায় রাখেন। তাঁর কথায়, নতুন দর্শক তৈরি করা সব সময় জরুরি। এই ছবি ও সেই পথেই যে হাঁটছে তা বলারই বাহুল্য। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

আরও পড়ুন: A R Rahman: রবিবার সকালেই হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি এ আর রহমান

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget