এক্সপ্লোর

Tollywood on North Bengal: উত্তরবঙ্গের পাশে টলিউড, ত্রাণ সংগ্রহে সকলকে যোগদানের আর্জি দেব-প্রসেনজিতের

North Bengal Flood : উত্তরবঙ্গের পাশে দাঁড়ানোর বার্তা সোশ্যাল মিডিয়ায় আগেই দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

কলকাতা: প্রাকৃতিক রোষে তছনছ উত্তরবঙ্গ। পাহাড়ের আবহাওয়ার সামান্য উন্নতি হলেও, প্রকৃতির নৈরাজ্যের ছাপ ছড়িয়ে গোটা উত্তরবঙ্গে। বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬। জলপাইগুড়ির নাগরাকাটার বামনডাঙা থেকে আরও ২ জনের দেহ উদ্ধার হয়েছে। প্রকৃতির রোষে তছনছ পাহাড়, তরাই-ডুয়ার্স। নিশ্চিহ্ন একের পর এক জনপদ, এখনও নিখোঁজ অনেকে। বন্যার জলে একসঙ্গে ভেসে আসছে মানুষ আর পশু দেহ। পাহাড়ে আটকে রয়েছেন বহু পর্যটক, উত্তরবঙ্গজুড়ে স্বজনহারানোর কান্না আর হাহাকার। আর এই পরিস্থিতিতে, উত্তরবঙ্গের পাশে দাঁড়ানোর বার্তা দিল টলিউড।

উত্তরবঙ্গের পাশে দাঁড়ানোর বার্তা সোশ্যাল মিডিয়ায় আগেই দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। তবে তা নিয়ে চূড়ান্ত কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। অন্যদিকে, এর আগেই, নিজ উদ্যোগে উত্তরবঙ্গের বন্যাপীড়িত অঞ্চলে ত্রাণ পাঠিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। তবে এবার, দেব এবং প্রসেনজিৎ একত্রিত হয়ে ঘোষণা করলেন, টলিউড উত্তরবঙ্গের পাশে দাঁড়াতে চান। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে একটি পোস্ট ও করা হয়েছে।

সেই পোস্টে লেখা হয়েছে, 'উত্তরবঙ্গের মানুষের পাশে বাংলা ইন্ডাস্ট্রি। দুর্গাপুজোয় বাংলা সিনেমা মানুষকে আনন্দ দিতে পেরেছে। কিন্তু প্রকৃতি সেই উদযাপনে বাধা দিয়েছে। আমরা উত্তরবঙ্গের তীব্র কান্না অনুভব করতে পারি। এই সময়ে আমরা, হাতে হাত ধরে আপনাদের যুদ্ধের অংশীদার হওয়ার তাগিদ অনুভব করেছি। কারণ উত্তরবঙ্গের মানুষদের ছাড়া আমাদের সিনেমা, আমাদের অস্তিত্ব অসম্পূর্ণ। সিনেমা শুধু বিনোদন দিতে পারে, এমন তো নয়। সিনেমা ভরসাও দিতে পারে।' এই পোস্টে দেওয়া রয়েছে একটি ইমেল আইডি ও। বলা হয়েছে, যাঁরা এই উদ্যোগে সামিল হতে চান, তাঁরা এই ইমেল আইডিতে যোগাযোগ করেন যেন। টলিউডের প্রায় সমস্ত কলাকুশলীদের তরফ থেকেই শেয়ার করে নেওয়া হয়েছে এই পোস্ট। 

জানা যাচ্ছে, ইতিমধ্যেই টলিউডের তারকা আর কলাকুশলীদের তরফে ২০ লক্ষ টাকা জোগাড় করা হয়েছে। সেই টানা নাকি তুলে দেওয়ার কথা হয়েছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। 'দেবী চৌধুরানী'-র স্ক্রিনিংয়ের দিন দেব আর প্রসেনজিৎ ২ জনেই একসঙ্গে জানান, উত্তরবঙ্গের জন্য টলিউড উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ ভবিষ্যতে কীভাবে বাস্তবায়িত হয়, এখন সেটাই দেখার।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget