এক্সপ্লোর

Dev on Corruption: '... এগুলো যদি দুর্নীতি হয়, হ্যাঁ আমি দুর্নীতি করেছি', কোন প্রসঙ্গে এই মন্তব্য দেবের?

Dev on Corruption Allegation: কয়েকদিন আগেই রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ ছাড়েন দেব

কলকাতা: প্রথম এই খবরই যেন ছিল যাবতীয় জল্পনার সূত্রপাত। গত কয়েকদিন ধরে অভিনেতা-সাংসদ দেবকে নিয়ে যে গুঞ্জন, জল্পনা শুরু হয়েছিল, তার সূত্রপাত ছিল এই ৩টি ইস্তফাপত্র নিয়ে। কয়েকদিন আগেই রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ ছাড়েন দেব। আর আজ, সংসদে ভাষণের পরে, পদ ছাড়া নিয়ে এবিপি আনন্দে মুখ খুললেন দেব। 

শোনা যাচ্ছে, দেবের হঠাৎ এই ৩টি পদ থেকে ইস্তফা দেওয়ার কারণ নাকি আর্থিক দুর্নীতি। এই ইস্যুতেই আক্রমণ শানিয়েছে বিজেপি। তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির একাধিক অভিযোগ থাকার কারণেই পদ ছেড়েছেন দেব। তবে আজ, এবিপি লাইভকে দেওয়া প্রশ্নের উত্তরে দেব বলেন, 'ঘাটাল কলেজের আমি সভাপতি ছিলাম দেড় বছর। তার আগে, ছাত্রীদের কলেজে ভর্তি হওয়ার সংখ্যাটা ছিল মাত্র ১৫ শতাংশ। আমি আসার পর থেকে, যৌথ উদ্যোগে সেটা ৬৫ শতাংশ হয়েছে। অর্থাৎ মেয়েরা নিরাপত্তা পাচ্ছে। আগে কলেজে প্রাক্তন ছাত্ররা আসত, সন্ধের পরে পাওয়া যেত মদের বোতল। আমি সমস্ত বন্ধ করে দিয়েছি। বলেছি কলেজ বন্ধ হয়ে গেলে কেউ দেখতে আসবে না। কলেজের পরিবেশের উন্নতি হয়েছে। তার জন্য আমি কৃতিত্ব দেব ওখানকার ছাত্রছাত্রী, প্রফেসর ও অন্যান্য কর্মীদের। কিন্তু এগুলো যদি দুর্নীতি হয়ে থাকে, হ্যাঁ আমি দুর্নীতি করেছি।'

এখানেই থামলেন না দেব.. তিনি আরও বলে চললেন, 'ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলাম আমি। সেটাও মাত্র দেড় বছর। শুনলাম সেখানেও নাকি আমি দুর্নীতি করেছি। ওখানে আগে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হত রোগীদের। আমি চেয়ারম্যান হওয়ার পরে ওখানে অক্সিজেন প্ল্যান্ট বসেছে। পাইপের মাধ্যমে এখন অক্সিজেন যায়। এটা যদি দুর্নীতি হয়ে থাকে... হ্যাঁ আমি দুর্নীতি করেছি।'

অন্যদিকে আজ, ভাইরাল অডিও ক্লিপ নিয়ে এবিপি আনন্দকে দেব বলেছেন, ''কেউ যদি প্রমাণ করতে পারে, আমি টাকা নিয়েছি, শুধু রাজনীতি নয়, ইন্ডাস্ট্রি ছেড়ে দেব। কিন্তু যাঁরা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন, প্রমাণ না করতে পারলে, তাঁরা কি রাজনীতি ছেড়ে দেবেন?' সেইসঙ্গে তিনি আরও বলেন, 'আমি রাজনীতি ছেড়ে দেব, কিন্তু আমার মনে হয় না, কোনও দলে যোগ দিতে পারব', জল্পনা উস্কে দিয়ে মন্তব্য ঘাটালের তৃণমূল সাংসদের। 

আরও পড়ুন: Dev on Politics: 'সংসদে আজ আমার শেষদিন..' দেবের পোস্টে কি রাজনীতি ছাড়ার ইঙ্গিত?

 

সেরা শিরোনাম

Bipasha Basu: সাহসী দৃশ্যে অভিনয়, সবাই বারণ করেছিলেন... তারপরেও কেন এই ছবিতে অভিনয় করার সিদ্ধান্ত নেন বিপাশা বসু?
সাহসী দৃশ্যে অভিনয়, সবাই বারণ করেছিলেন... তারপরেও কেন এই ছবিতে অভিনয় করার সিদ্ধান্ত নেন বিপাশা বসু?
Big Boss Bangla: বিগ বসের ঘরে ভরত-তনুশ্রীর চূড়ান্ত তর্কাতর্কি! আপত্তিকর কথা বলা নিয়ে সতর্ক করে দিলেন সৌরভ
বিগ বসের ঘরে ভরত-তনুশ্রীর চূড়ান্ত তর্কাতর্কি! আপত্তিকর কথা বলা নিয়ে সতর্ক করে দিলেন সৌরভ
Ranojoy Bishnu: পর্দার নায়িকার সঙ্গে রাতপার্টিতে ঘনিষ্ঠ নাচ, রণজয়ের নতুন সম্পর্ক নিয়ে তুঙ্গে জল্পনা!
পর্দার নায়িকার সঙ্গে রাতপার্টিতে ঘনিষ্ঠ নাচ, রণজয়ের নতুন সম্পর্ক নিয়ে তুঙ্গে জল্পনা!
Govinda-Sunita: সত্যিই দ্বিতীয় বিবাহের প্রস্তুতি নিচ্ছেন গোবিন্দ? অবশেষে মুখ খুলে বললেন...
সত্যিই দ্বিতীয় বিবাহের প্রস্তুতি নিচ্ছেন গোবিন্দ? অবশেষে মুখ খুলে বললেন...

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget