এক্সপ্লোর

Dev on Politics: 'সংসদে আজ আমার শেষদিন..' দেবের পোস্টে কি রাজনীতি ছাড়ার ইঙ্গিত?

Dev on Parliament Speech: সোশ্যাল মিডিয়ায়, নিজের সংসদে রাখা ভাষণের অংশ পোস্ট করে তিনি বলেন, 'পার্লামেন্টে আমার শেষদিন। ধন্যবাদ দিদি।'

কলকাতা: পর্দা থেকে শুরু করে রাজনীতির ময়দান.. তিনি চরিত্র। খবরের শিরোনামে থাকেন.. তাঁকে ঘিরে অনুরাগীদের উৎসাহ ও তো কম নয়। তবে সদ্য... তাঁর রাজনৈতিক কেরিয়ার নিয়ে শুরু হয়েছে জল্পনা। তৃণমূলের সাংসদ তিনি। তবে আগামী নির্বাচনে কি ঘাটাল থেকে ভোটে লড়বেন না দেব? নির্বাচনের আগে, দলের সঙ্গে দূরত্ব বাড়ানোর জন্যই কি ৩টি সরকারি পদ থেকে আচমকা ইস্তফা দিলেন তিনি? এই সমস্ত বিষয়ে অবশ্য মুখ খোলেননি দেব। বারে বারেই বলেছেন, 'যা জানানোর, সরকারকে জানিয়েছি'। আর আজ, লোকসভায় নিজের বক্তব্য রাখার পরে, সোশ্যাল মিডিয়ায় দেব যা পোস্ট করলেন.. তাতে যেন ফের একবার উস্কে দিল তাঁর রাজনীতির সঙ্গে দূরত্ব বাড়ার জল্পনা। 

আজ সংসদে ভাষণ দেওয়ার সময় দেব বলেন, 'দল-মতকে সরিয়ে রেখে পরবর্তী সরকার যেন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করে। প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মানুষ যে স্বপ্ন দেখেছিলেন, তা যেন সত্যি হয়। আমি সাংসদ থাকি না থাকি, ঘাটালের মানুষের কষ্ট দূর হয় যেন। আমাকে ১০ বছর সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। ধন্যবাদ ঘাটালের মানুষকে, আমি সাংসদ থাকি বা না থাকি। যাঁরা আমাকে ভোট দিয়েছেন, যাঁরা আমাকে ভোট দেননি, তাঁদেরও অসংখ্য ধন্যবাদ। আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার মনের মধ্যে সারাজীবন থাকবে।'

এরপরে সোশ্যাল মিডিয়ায়, নিজের সংসদে রাখা ভাষণের অংশ পোস্ট করে তিনি বলেন, 'পার্লামেন্টে আমার শেষদিন। ধন্যবাদ দিদি। ধন্যবাদ ঘাটালের মানুষ'। তাঁর এই পোস্ট যেন আরও বেশি করে উস্কে দিয়েছে তাঁর রাজনৈতিক পদ ছাড়ার জল্পনা। অন্যদিকে, ইতিমধ্যেই ৩টি সরকারি পদে ইস্তফা দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, আর্থিক দুর্নীতি সংক্রান্ত অভিযোগের কারণেই এই ৩টি পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। বুধবার, প্রকাশ্যে এসেছে একটি বিতর্কিত অডিও ক্লিপিংও। সেখানে দেবের নাম রয়েছে। 

আজ, ভাইরাল অডিও ক্লিপ নিয়ে এবিপি আনন্দকে দেব বলেছেন, ''কেউ যদি প্রমাণ করতে পারে, আমি টাকা নিয়েছি, শুধু রাজনীতি নয়, ইন্ডাস্ট্রি ছেড়ে দেব। কিন্তু যাঁরা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন, প্রমাণ না করতে পারলে, তাঁরা কি রাজনীতি ছেড়ে দেবেন?' সেইসঙ্গে তিনি আরও বলেন, 'আমি রাজনীতি ছেড়ে দেব, কিন্তু আমার মনে হয় না, কোনও দলে যোগ দিতে পারব', জল্পনা উস্কে দিয়ে মন্তব্য ঘাটালের তৃণমূল সাংসদের। 

আরও পড়ুন: Dev on Financial corruption: 'টাকা নিয়েছি প্রমাণ করতে পারলে রাজনীতি কেন, ইন্ডাস্ট্রি ছেড়ে দেব', অডিও ক্লিপ বিতর্কে বিস্ফোরক দেব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget