এক্সপ্লোর

Dev - Rukmini: এবার ছোটপর্দায় একসঙ্গে দেব-রুক্মিণী!

Dev - Rukmini on Reality show: অনুষ্ঠানে ছোটদের মেন্টর বা শিক্ষক শিক্ষিকার ভূমিকায় থাকছেন তৃণা সাহা (Trina Saha), দিপান্বিতা রক্ষিত (Dipannita Rakshit) ও অভিষেক বসু (Abhishek Basu)।

কলকাতা: এবার ছোটপর্দায় একসঙ্গে দেব (Dev) আর রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। একটি প্রথম সারির চ্যানেলের ডান্স রিয়্যালিটি শো-এর বিচারকের ভূমিকায় দেখা যাবে তাঁদের। এছাড়াও তাঁদের সঙ্গে বিচারক হিসেবে থাকবেন মনামী ঘোষ (Monami Ghosh)

ফের শুরু করে 'ডান্স ডান্স জুনিয়র' (Dance Dance Junior)-এর নতুন সিজন। গত সিজনের মতো এবারেও বিচারকের ভূমিকায় হাজির থাকছেন মনামী ঘোষ ও দেব। তবে বিচারকের আসনে নতুন সংযোজন রুক্মিণী। এই প্রথম কোনও ডান্স রিয়্যালিটি শো-এর বিচারকের ভূমিকায় দেখা যাবে রুক্মিণীকে। 

অনুষ্ঠানে ছোটদের মেন্টর বা শিক্ষক শিক্ষিকার ভূমিকায় থাকছেন তৃণা সাহা (Trina Saha), দিপান্বিতা রক্ষিত (Dipannita Rakshit) ও অভিষেক বসু (Abhishek Basu)। এই অনুষ্ঠানে আগের মতোই সঞ্চালক ও সঞ্চালিকার ভূমিকায় থাকছেন লাড্ডু ও উদিতা। 

আরও পড়ুন:Tollywood Exclusive: রণবীর সারাক্ষণ কথা বলেন সেটে, রাধিকা ব্যস্ত থাকেন কাজ নিয়ে, বলিউডের গল্পে বঙ্গকন্যা

দেব আর রুক্মিণীর জুটি বড়পর্দায় বার বার দর্শকদের মুগ্ধ করেছে। আর এবার ছোটপর্দায় বিচারক হিসেবে তাঁদের বন্ধুত্ব ধরা পড়বে ক্যামেরায়। গোটা ভারত থেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছে একঝাঁক খুদে। তাদের মধ্যে থেকেই সেরাদের বেছে নেবেন এই তারকারা। 

এর আগের সিজনে 'মহাগুরু'-র আসনে ছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তবে এই সিজনে তিনি থাকবেন কি না এই নিয়ে এখনও চ্যানেলের তরফ থেকে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, গত বছরের শেষের দিক থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েই চলেছেন টলিউড অভিনেতা দেব। গতবছর তাঁর জন্মদিনের আগেই মুক্তি পায় 'টনিক'। যে ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন মাতিয়ে রাখে বাংলা ছবির দর্শকদের। ছবিটি শুধুমাত্র প্রশংসিতই হয়নি, তার সঙ্গে বক্স অফিসেও সাফল্য পেয়েছে। করোনা পরিস্থিতির পর সিনেমা হল খোলায় সংক্রমণের আশঙ্কায় দর্শক কতটা সিনেমা হলে আসবেন, তা নিয়ে একটা সংশয় দেখা গিয়েছিল। সিনেমা হলে দর্শক ফেরাতে সমর্থ হয় 'টনিক'। চলতি বছর মুক্তি পায় তাঁর ছবি 'কিশমিশ'। এই ছবিটিও বক্স অফিসে যেমন সাফল্য পেয়েছে, তেমনই প্রশংসিতও হয়েছে। এই ছবিতে দেব আর রুক্মিণীর রসায়ন মন কেড়েছিল দর্শকদের। 

সেরা শিরোনাম

RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget