এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

Dev Rukmini Maitra Film: নতুন পরিচালকের হাত ধরে রোম্যান্টিক-কমেডি নিয়ে পর্দায় আসছেন দেব-রুক্মিণী

বুধবার নিজেদের নতুন ছবি 'কিশমিশ'-এর ঘোষণা করেছেন দেব-রুক্মিণী। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের হাত ধরে রুপোলি পর্দায় প্রেমের মিষ্টি সফর শুরু করবেন দেব-রুক্মিণী।

কলকাতা: রিয়েল লাইফ জুটির ম্যাজিক ফের রিল লাইফে। পর্দায় একসঙ্গে দেখা যাবে টলিউডের প্রথম সারির জুটি দেব-রুক্মিণী। বুধবার নিজেদের নতুন ছবি 'কিশমিশ'-এর ঘোষণা করেছেন এই জুটি। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের হাত ধরে রুপোলি পর্দায় প্রেমের মিষ্টি সফর শুরু করবেন দেব-রুক্মিণী। সোশ্যাল মিডিয়ায় ছবি মহরতের ছবি পোস্ট করেছেন দেব-রুক্মিণী সহ ছবির অন্যান্য তারকারা।

দেব ও রুক্মিণী ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন জুন মাল্য, খরাজ মুখোপাধ্যায়, অঞ্জনা বসু ও অন্যান্য একঝাঁক পরিচিত মুখ। একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীকেও। তবে মহরতের দিন উপস্থিত ছিলেন না তিনি। ছবিতে মহরতে এসেছিলেন বাকি তারকারা। তাদের ফটোশ্যুটের ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্ব রয়েছে মথুরা পালিতের ওপর। মিউজকের দায়িত্ব সামলাবেন নীল চট্টোপাধ্যায়। তিনটি সময়কালের গল্প নিয়ে তৈরি হবে নতুন ছবি কিশমিশ। রুক্মিণীর চরিত্রের নাম এখানে রোহিনী। ছবির ঘোষণা করে দেব জানিয়েছিলেন, দুর্গাপুজোয় মুক্তি পাবে এই ছবি। কিন্তু করোনা পরিস্থিতিতে নতুন করে এই ছবির মুক্তি নিয়ে কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে, পরিস্থিতির কারণে শ্যুটিং পিছিয়ে যেতে পারে এই ছবির।

সম্প্রতি মলদ্বীপ ঘুরতে গিয়েছিলেন দেব-রুক্মিণী। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন দুজনেই। তবে একসঙ্গে ছবি পোস্ট করেননি তাঁরা। কেবল বালিতে দুটি পায়ের ছাপের ছবি পোস্ট করেছিলেন দুজনেই। সহজেই আন্দাজ করা যায়, একসঙ্গেই মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন এই প্রেমিক যুগল। বৃহস্পতিবার সকালেও সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ রোদমাখা ছবি পোস্ট করেছেন রুক্মিণী। 'কিশমিশ'-এর ঘোষণা করতে গিয়ে রুক্মিণী লিখেছিলেন, অনেকেই চাইছে তাঁদের রুপোলি পর্দায় ফের একসঙ্গে দেখতে। সেইজন্যই 'কিশমিশ'-কে বেছে নিয়েছেন তারকা যুগল।

মুক্তির অপেক্ষায় রয়েছে দেবের নতুন ছবি 'গোলন্দাজ'-ও। এই প্রথম কোনও বায়োপিকে অভিনয় করছেন দেব। পরিস্থিতি স্বাভাবিক হলে পুজোয় মুক্তি পেতে পারে গোলন্দাজ।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev: পশ্চিমবঙ্গে জোরকদমে চলছে ভোটগণনা, তারমধ্যেই দুঃসংবাদ দিলেন সাংসদ দেব! মনখারাপ অভিনেতার
পশ্চিমবঙ্গে জোরকদমে চলছে ভোটগণনা, তারমধ্যেই দুঃসংবাদ দিলেন সাংসদ দেব! মনখারাপ অভিনেতার
Sunita on Govinda: গোবিন্দর পায়ে গুলি লাগা নিয়েও চূড়ান্ত কটাক্ষ স্ত্রী সুনীতার! চরমে তিক্ততা!
গোবিন্দর পায়ে গুলি লাগা নিয়েও চূড়ান্ত কটাক্ষ স্ত্রী সুনীতার! চরমে তিক্ততা!
Diljit Dosanjh Concert: দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে খালিস্তানপন্থীদের উৎপাত, মাঝপথে গান থামালেন শিল্পী, তার পর যা হল…
দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে খালিস্তানপন্থীদের উৎপাত, মাঝপথে গান থামালেন শিল্পী, তার পর যা হল…
Shyamoupti Mudly: কনকনে ঠাণ্ডায় ছাদে নাচ, পা কেটে রক্তারক্তি! প্রথম সিনেমার শ্যুটিং করতে গিয়ে কী ঘটেছিল শ্যামৌপ্তির সঙ্গে?
কনকনে ঠাণ্ডায় ছাদে নাচ, পা কেটে রক্তারক্তি! প্রথম সিনেমার শ্যুটিং করতে গিয়ে কী ঘটেছিল শ্যামৌপ্তির সঙ্গে?

ভিডিও

Banglar Bidhan | ৯ জেলায় কার্যত নিশ্চিহ্ন তৃণমূল, হারলেন একডজনেরও বেশি মন্ত্রী
Banglar Bidhan | ভোট থেকে গণনা, ম্যান অফ দ্য ম্যাচ কমিশন, জনতার রায়ে 'ভ্যানিশ' হল তৃণমূলই
Banglar Bidhan | পদ্মাসনে বাংলা | মানুষের জমা ক্ষোভের ধাক্কায় ছারখার তৃণমূল। 'ভ্যানিশ' তৃণমূল
West Bengal Election Results 2026 : 'চিরস্মরণীয় হয়ে থাকবে ছাব্বিশের ভোট'। পোস্ট প্রধানমন্ত্রীর
WB Election Results 2026 : শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে থেকে হেরে গেলেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: নির্বাচনে জিতেই ময়দানে সজল, জগন্নাথরা, ভোট পরবর্তী হিংসা রুখতে দিলেন কড়া বার্তা
নির্বাচনে জিতেই ময়দানে সজল, জগন্নাথরা, ভোট পরবর্তী হিংসা রুখতে দিলেন কড়া বার্তা
Mamata Refuses to Resign : মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে কী হতে পারে? জানুন বিশেষজ্ঞরা কী বলছেন
মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে কী হতে পারে? জানুন বিশেষজ্ঞরা কী বলছেন
TMC Ratna Chatterjee: 'সিন্ডিকেট কিছুটা হয়েছিল, নো ডাউট', হারের পরই রত্নার গলায় ক্ষোভের সুর, আর কী বললেন?
'সিন্ডিকেট কিছুটা হয়েছিল, নো ডাউট', হারের পরই রত্নার গলায় ক্ষোভের সুর, আর কী বললেন?
Prosenjit Chatterjee:
"দয়া করে আমার গায়ে কোনও রাজনৈতিক রং লাগাবেন না, আমি কাউকে ফোন করিনি", ভোটের ফলপ্রকাশের পর তাৎপর্যপূর্ণ পোস্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
Mamata Banerjee: 'নির্লজ্জতার উদাহরণ রাখছেন... ১ নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম...', মমতাকে চরম কটাক্ষ তরুণজ্যোতির
'নির্লজ্জতার উদাহরণ রাখছেন... ১ নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম...', মমতাকে চরম কটাক্ষ তরুণজ্যোতির
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
IndiGo Flight Fire: IndiGo-র বিমানে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ, ধোঁয়া-আগুনে আতঙ্ক, তড়িঘড়ি নামনো হল যাত্রীদের
IndiGo-র বিমানে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ, ধোঁয়া-আগুনে আতঙ্ক, তড়িঘড়ি নামনো হল যাত্রীদের
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Embed widget